মুহতারাম মুফতি সাহেব, আসসালামু আলাইকুম জনাব,

১/ আমি আমার স্ত্রীকে প্রথম তালাক এভাবে প্রদান করেছি যে, আমি বলেছি আমি তোমাকে তালাক দিলাম,  এটা সহি নিয়ত রেখে বলেছিলাম, এটা তো হয়ে গেছে

২/ দ্বিতীয়বার আমি আমার স্ত্রীর সাথে মোবাইল মেসেজে ঝগড়ার এক পর্যায়ে শুধু এই শব্দটা বলে লিখেছিলাম তালাক, লেখাটা এমন ছিলো (আমি ভাই তোমার পথে নেই, মুক্ত আমি—তালাক।)

তবে আমি এভাবে বলিনি যে আমি তোমাকে ছেড়ে দিলাম তালাক, এবং আমার সম্পূর্ণ নিয়ত ছিল ভয় দেখানো, ছেড়ে দেওয়া বা তালাক দেওয়া মূল উদ্দেশ্য ছিল না, এই তালাক কি পতিত হয়ে গেছে কিনা ??

 

৩/ এটা খুবই মুশকিল অবস্হায় হয়েছে, এবং খুবই জটিল, আমি প্রথম আমার বক্তব্য বলব, অতঃপর আমার আহলিয়ার বক্তব্য বলবে,দুইজনের বক্তব্য শুনে একটা সুন্দর সমাধান দিবেন, দয়া করে

আমার বক্তব্যঃ

আমাদের অনেক ঝগড়া হয় এবং সে আমাকে অনেক ফোর্স করে অর্থাৎ জোর করে এবং অনেক চিল্লাচিল্লি এবং রাগারাগি ও বাজে ব্যবহার করে মানুষজন তাকিয়ে ছিল, এবং সে বলতে থাকে আজকে তাকে তিন তালাক দিতেই হবে, তখন আমি তাকে থামানোর জন্যে বলি আমি তোমাকে ছেরে দিলাম, সে থামেনি আরো চিল্লা চিল্লি করে বলতে লাগে স্পষ্টভাবে বলতেই হবে আমি তোমাকে তিন তালাক দিলাম এটা,  তখন আমি আবার একটু গুরিয়ে এটা বলি যে আমি তোমাকে তিন তায়াক দিলাম,  তাও সে থামেনি বলে স্পষ্টভাবে তিন তালাক দিলাম এটা বলতে হবে,  লাস্টে আমি না পেরে সম্পূর্ণরূপে আশা ছেড়ে দিয়ে সহি নিয়তে বলি যে আমি  তিন তালাক দিলাম, এখানে আমি তিন তালাক

 

 

 

 

 

দিলাম এটা যে বলেছি এক দমেই বলেছি না দুই দমে বলেছি এটা আমার সঠিক খেয়াল নেই, তবে বেশিরভাগ সম্ভাবনা একদমেই বলেছি,

যা সত্য আমি তাই বললাম, আমি চাইনা ইসলামের বাহিরে গিয়ে হারাম ভাবে কোন সম্পর্কে থাকতে,  আমি কোন হারাম সম্পর্কে থাকব না,

 

আমার আহলিয়ার বক্তব্যঃ

আসলে আমি রাগের মাথায় তাকে অনেক জোর করতেছিলাম প্রাথমিকভাবে সে আমাকে থামানোর জন্য বলে যে আমি তোমাকে ছেড়ে দিলাম, কিš‘আমি থামিনি তারপরও জোর করতেছিলাম অতপর সে আমাকে বলে, যে আমি তোমাকে তায়াক দিলাম, তাও আমি থামিনি, আরো জোর করছিলাম অতঃপর সে এক পর্যায়ে বলে তালাকের অনেক উল্টাপাল্টা শব্দ বলে, যেগুলো আমি মানিনি, লাস্টে আমাকে থামানোর জন্য বলে "আমি বলতেছি তুমি চুপ হও, তারপর তিন বলার পর একটু থামে তারপর তালাক বলে,

আমি তিন শব্দ টা স্পষ্টভাবে শুনি কিš‘তালাক শব্দটা শুনতে পাইনি সে খুব আস্তে বলে,

এতে কি আমাদের কোনভাবে একটা তালাক বাকি রয়েছে কোনভাবে ফিরিয়ে আনা যাবে দয়া করে একটু চিন্তা ভাবনা করে দলিল সহকারে জানাবেন, উল্লেখ্য।  ★ এর আগের কথা হ”য়েছ হুজুর আমাদের বিয়ে হয়েছে সম্পূর্ণ লুকিয়ে, এবং শুধুমাত্র হারাম সম্পর্ক থেকে বাঁচার জন্যে, তাকে ঘড়ে ও তোলা হইনি, বিয়ের সময়  তখন তার বয়স ছিল ১৬ বছর আমার বয়স ছিল ১৯, বিয়ের কাজি  ছিল আমার এক বন্ধু, ১০০ দিরহাম মোহর ধার্য করে, আমার দুজন বন্ধু সাক্ষী রেখে, বিয়ে হয়েছে বিয়েতে মেয়ের পক্ষের কেউ ছিলনা, তবে মেয়ে প্রাপ্তবয়স্ক এবং জ্ঞান সম্পন্ন হয়েছিলো,

এই বিয়েটা কি সম্পূর্ণ হয়েছে,,? আমার মতে তো সম্পূর্ণ হয়েছে,

আমার আহলিয়ার গার্জিয়ান বলতেছে যদি বিয়েটা সম্পূর্ণ না হয়ে থাকে,  তাহলে নাকি তালাক প্রদান দিলেও হয়নি বা হবে না এটা কি সহিহ??   নিবেদক নাম প্রকাশে অনি”ছুক

 

 

 

 

 

 

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

    ইসলামী বিধান মতে তালাক একটি নিকৃষ্ট গর্হিত  বৈধ কাজ অতি প্রয়োজন ব্যতীত শরীয়ত তালাক দেওয়া থেকে নিরুৎসাহিত   করে তথাপি  কোন ব্যক্তি যদি কারণে অকারনে ইচ্ছায় অনিচ্ছায় লিখিত বা  মৌখিকভাবে তালাক দিয়ে দেয় তাহলে সংখ্যা  অনুযায়ী তালাক পতিত হয়ে যায়।

   সুতরাং  আপনার  বিবরণ অনুযায়ী  বর্ণিত প্রশ্নের উত্তর(১)প্রথম বিবরণ অনুযায়ী  স্ত্রীকে” আমি তোমাকে তালাক দিলাম’ বলার মাধ্যমে এক তালাক পতিত হয়েছে।

(২)দ্বিতীয় বিবরণ অনুযায়ী মেসেজের স্ত্রীকে তালাক লেখার দ্বারা দ্বিতীয় তালাকটি পতিত হয়েছে।

(৩) তৃতীয় বিবরণ অনুযায়ী  ছেড়ে দিলাম বলার দ্বারা তৃতীয় তালাক  পতিত হওয়ার মাধ্যমে   একজন অপরজনের জন্য ¯’স্হায়ীভাবে হারাম  হয়ে গেছেন ।

আর তালাক সর্বো”চ তিনটি,অতএব স্ত্রীর উপর পূর্ণ তিন তালাক কার্যকর হয়ে যাওয়ায় তাদের বিবাহ সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। অতঃপর তালাক পতিত হওয়ার (মহল)¯’ অবশিষ্ট না থাকার কারণে,এরপর সে নারী তার জন্য সম্পূর্ণ পরপুরুষের মতো হয়ে যায়। তাই এর পর আবার তালাক দেওয়ার কোনো অর্থ বা কার্যকারিতা থাকে না। তাই পরবর্তীতে একসাথে তিন তালাক বলা তে কোনো তালাক হয়নি।

তবে বৈধ ভাবে সংসার করার পদ্ধতি হল

ইদ্দত পালনের পর  স্বাভাবিকভাবে অন্যত্র বিবাহে আবদ্ধ হওয়ার মাধ্যমে  স্বামী মারা গেলে বা তালাক দিলে ইদ্দত পালন পরবর্তী চাইলে প্রথম স্বামীর সাথে পুনরায়  বিবাহে আবদ্ধ হওয়ার সুযোগ রয়েছে অন্যথায় নয় ।আর যেহেতু সাক্ষীর উপস্থিতিতে প্রাপ্তবয়স্ক মেয়েকে আপনি বিবাহ করেছেন বিধায় আপনার বিবাহ শুদ্ধ হওয়ার কারণে তালাক ও পতিত হওয়া ঠিক হয়েছে।

 

 

الادلة الشرعية

سورة البقرة (٢٣٠)

    فان طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره

السنن الكبرى للبيهقي (١٤٤٩٢)

    قال حسن : لولا اني سمعت ابي يحدث عن جدي النبي صلى الله عليه وسلم : من طلق امراته ثلاثا لم تحل له  حتى تنكح زوجا غيره

المصنف لابن ابى شيبة(١٨٠٨٧)

    عن واقع بن سحبان قال سئل عمران بن حصين رضي الله عنه عن رجل طلق امراته  ثلاثا في مجلس  قال اثم بربه  و حرمت عليه امراته

الهداية (٢/١٣٢)

    وان كان الطلاق ثلاثا في الحرة او ثنتين في الامة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا ويدخل بها ثم يطلقها او يموت عنها

. سنن أبي داود}٢١٩٣{

     لَا طَلَاقَ فِي إِغْلَاقٍ

سنن ابن ماجه: }٢٠٤٦ {

      لَا طَلَاقَ وَلَا عِتَاقَ فِي إِغْلَاقٍ

سنن أبي داود: }٢١٩٤ /سنن الترمذي: ١١٨٤{

      ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ، وَهَزْلُهُنَّ جِدٌّ: النِّكَاحُ، وَالطَّلَاقُ، وَالرَّجْعَةُ»

سنن أبي داود:} ٤٤٠٣{

      رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثٍ: عَنِ الْمَجْنُونِ حَتَّى يَعْقِلَ

سنن ابن ماجه}: ٢٠٤٥{

      إِنَّ اللَّهَ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ وَالنِّسْيَانَ وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ»

و الله اعلم بالصواب

 

 

 

উত্তর প্রদানে

সম্মিলিত ফতোয়া বোড

মা’হাদুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা