আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আমি মোঃ নাঈম  বিনীতভাবে জানাচ্ছি যে, আমার ব্যক্তিগত একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে শরিয়াহ মোতাবেক সঠিক দিকনির্দেশনা কামনা করছি।

আমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ (বয়স ২৮) এবং আমার স্ত্রীর বয়স ২৬+। আমরা পরস্পর সম্মতিতে ২০২৫ সালের জানুয়ারি মাসে একজন কাজীর মাধ্যমে, দুইজন সাক্ষীর উপস্থিতিতে বিবাহ সম্পন্ন করি।  আমাদের উদ্দেশ্য ছিল পারিবারিক সম্মতি আদায় করা, যাতে অন্য কোথাও বিয়ে না হয়ে যায়।

বিয়ের প্রায় তিন মাস পর, আমার স্ত্রীর পরিবার আমাদের সম্পর্কের কথা জানতে পেরে তাকে বিভিন্নভাবে মানসিক ও শারীরিক চাপ প্রয়োগ করে। এর ফলে, আমার স্ত্রী আমার অজ্ঞাতে ও আমার ইচ্ছার বিরুদ্ধে, একজন উকিলের মাধ্যমে কাবিননামার ১৮ নম্বর কলামের (তালাক-এ-তাফওয়িজ) কথা উল্লেখ করে “মনের অমিল” কারণ দেখিয়ে তালাক প্রদান করে।

উল্লেখ্য যে, কাবিননামার ১৮ নম্বর কলাম সম্পর্কে আমি পূর্বে অবগত ছিলাম না এবং আমি কখনোই আমার স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা প্রদান করেছি বলে জানি না। কাজী উক্ত কলামে “হ্যাঁ” লিখে রেখেছিলেন, যা সম্পর্কে আমাকে কিছু জানানো হয়নি।

এমতাবস্থায়, আমার প্রশ্ন হলো:

১। উক্ত পরিস্থিতিতে আমার স্ত্রীর প্রদত্ত তালাক শরিয়াহ অনুযায়ী বৈধ হয়েছে কি না?

২। যদি বৈধ না হয়ে থাকে, তাহলে আমাদের বৈবাহিক সম্পর্কের বর্তমান অবস্থা কী?

৩। এ অবস্থায় শরিয়াহ অনুযায়ী আমার করণীয় কী?

অতএব, উপরোক্ত বিষয়সমূহ বিবেচনা করে কুরআন ও সুন্নাহর আলোকে সঠিক সমাধান ও ফতোয়া প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন।

 

বিনীত

নাঈম

তারিখ: ২/৪/২৬

 

 

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

 

     ইসলামী বিধান মতে  তালাকের মালিক একমাত্র স্বামী তবে যদি স্বামী স্ত্রীকে মৌখিকভাবে বা কাবিননামার ১৮ নং ধারায় লিখিতভাবে তালাক গ্রহণের অধিকার দিয়ে থাকে তাহলে স্ত্রী  তালাকের  মালিক হিসেবে গণ্য হয় এবং উক্ত অধিকার  কার্যকর করে নিজের উপর তালাক গ্রহণ করিতে পারবে অন্যথায় নয়।তবে আমাদের দেশে অনেক সময়  বিয়ের সময় কাজী সাহেব স্বামীর অজান্তে  নিজের পক্ষ থেকে ১৮ নং ধারায়  স্ত্রীকে  তালাক গ্রহনের অনুমতি দিয়ে থাকে এর দ্বারা যদিও মৌলিকভাবে স্ত্রী নিজের উপর তলাক গ্রহণের অধিকার প্রাপ্ত হওয়ার  কথা নয় তথাপি  সামাজিক প্রচলনের  পাশাপাশি উক্ত  কাবিননামায় স্বামীর দস্তখত পাওয়া গেলে বিচারিকভাবে স্ত্রী তালাকের অধিকার পেয়েছে হিসেবে গণ্য হবে এবং এই অধিকার প্রয়োগ করে নিজের উপর তালাক গ্রহণ করতে পারবে ।

     সুতরাং বর্ণিত নীতিমালা অনুযায়ী আপনার প্রথম প্রশ্নের জবাব হলো এই যে  আপনি যদি কাবিননামায় স্বাক্ষর করে থাকেন তাহলে স্ত্রী  তালাক গ্রহণের অধিকার প্রাপ্ত হওয়ার কারণে তার উক্ত তালাক ইসলামী বিধান অনুযায়ী বৈধ হয়েছে ।

 

 

দ্বিতীয় প্রশ্নের উত্তর তালাক বৈধ হওয়ার কারণে আপনাদের বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে গেছে তবে উক্ত সুরতে এক তালাক পতিত হয়েছে।

তৃতীয় প্রশ্নের উত্তর এখন চাইলে উভয়জনের সম্মতিতে পুনরায় বিবাহে আবদ্ধ হওয়ার সুযোগ রয়েছে । তবে ক্ষেত্রে আপনি দুই তালাকের মালিক থাকবেন।

 

الادلة الشرعية

 

الدر المختار (٣/٢٣)

   التطليق الى الزوج لا الى زوجة لان عقد النكاح من قبله فكان الرجوع اليه كالبيع فان الفسخ فيه الى من له ولاية العقد  وهو البائع 

رد المحتار (٣/٣٢)

     اكبر قوله :التطليق الى الزوج)  اي انما هو اليه لا الى غيره فلا يصح تفويضه  الى الزوجة الا باذنه فان فوض اليها صح فحينئذ تطلق نفسها كما شاءت في حدود ما فوض

فتح القدير شرح الهداية (٣/٢٩٨)

    ولا تطلق الزوجة نفسها الا اذا فوض اليها الطلاق والتفويض تارة يكون مطلقا وتارة يكون معلقا بشرط فاذا فوض اليها الطلاق على الاطلاق صار الامر بيدها فمتى ما قالت طلقت نفسي يقع الطلاق

الفتاوى الهندية ١/٣٥٣

    ويقع طلاق كل زوج بالغ عاقل

رد المحتار (٤/٥٥٢

    المراد بالتفويض تمليك الطلاق

الموسوعة  الفقهية (١٣/١١٢)

    صيغة  التفويض اما ان تكون مطلقة او تكون مقيدة بزمن معين او تكون بصيغه تعم جميع الاوقات  او تكون بصيغة تعم جميع الاوقات فان كانت صيغة التفويض مطلقة فقد ذهب جمهور الفقهاء الى ان حق الطلاق للمراة مقيدة بمجلس علمها وان طال ما لم تبدل مجلسها حقيقة كقيامها  عنه او حكما بان تعمل ما يقطعه مما يدل على الاعراض عنه

الفتاوى الهندية (١/٣٨٨)

    جعل امرها بيدها ثم اقامها عن المجلس او جامعها  طوعا او كرها خرج من يدها

 

و الله اعلم بالصواب

 

উত্তর প্রদানে

সম্মিলিত ফতোয়া বোর্ড

মা’হাদুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা