মুহতারাম মুফতি সাহেব, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল্লাহ আমি দেড় বছর আগে আমার স্ত্রীকে ১ তালাক দেই রজিয়ির নিয়ত করে তারপর ¯’স্থানীয় আলেমের ফতোয়া নিয়ে তাকে ফিরিয়ে নেই, এরপরে ৪ মাস পরে আবারো পারিবারিক ঝামেলা সৃষ্টী হলে একদিনে এমনভাবে বলি তকে আমি ১ তালাক দিলাম তকে আমি ২ তালাক দিলাম রজিয়ির নিয়ত করে তখন আমার স্ত্রী বললো চুপ করে আছেন কেনো ৩ তালাক ও দিয়ে দেন তখন আমি বললাম বাকী ৩নাম্বার তালাক শালিস বৈঠকে দিবো, তার কিছুক্ষন পর আমরা হুশে ফিরে আসি তখন আমরা আবারো সংসার করার মনমানূষিকতা নিয়ে আগে যেই আলেমকে জিজ্ঞাসা করেছিলাম উনার কাছেই সমাধান চাই, এবং উনিও আমাদের কে সমাধান দেন হাসিমুখে ফিরিয়ে নেওয়ার, তারপর এখন পর্যন্ত আমাদের সংসার টুকটাক ঝামেলা হলেও ভালোই চলছে এবং আমাদের দ্বিতীয় সন্তানের আগমন হয় দ্বিতীয়বার তালাকের পরের সহবাসের দ্বারা,এখন আমার একজন দেওবন্দের আলেমের সাথে সাক্ষাত হয় এবং উনাকে বিষয়টা বলি উনি আমাকে বলেছেন প্রথমবার ১ তালাক +দ্বিতীয়বার ১ দিনে২ তালাক মিলে তালাকে বাইন হয়ে গেছে আমাদের সংসার করা অবৈধ এবং দ্বিতীয় সন্তানটাও জারজ, এটা শুনে আমি আবারো ¯’স্থানীয় আলেমের দার¯’হলে উনি বলেন তুমি যে প্রথমে ১ বার তালাক দিছো সেটা কি উল্লেখ করেছো? বা আমি ও কি মনে রেখে বসে আছি? এমন কথা বলে ¯’ানীয় আলেমও সংসার অবৈধ এবং আমাদের দ্বিতীয় সন্তান জারজ বলেই ফতোয়া দেন,এখন মুফতি সাহবদের নিকট আমার জানার বিষয় শরিয়ত মোতাবেক আমাদের সংসার কি বৈধ? যদি বৈধ ও না হয় তাহলে আমরা কিভাবে সংসার করতে পারি, আমরা কিভাবে এক হতে পারি ?
নিবেদক,
নাম প্রকাশে অনি”ছুক
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামী বিধান মতে তালাক একটি নিকৃষ্ট গর্হিত বৈধ কাজ অতি প্রয়োজন ব্যতীত শরীয়ত তালাক দেওয়া থেকে নিরুৎসাহিত করে তথাপি কোন ব্যক্তি যদি কারণে অকারনে ইচ্ছায় অনি”চছায় লিখিত বা মৌখিকভাবে তালাক দিয়ে দেয় তাহলে সংখ্যা অনুযায়ী তালাক পতিত হয়ে যায়।
সুতরাং আপনার প্রশ্নের বর্ণনা অনুযায়ী প্রথম ঘটনায় আপনি ১ তালাক (তালাক-এ-রাজ‘ঈ) দিয়েছেন এবং ইদ্দতের মধ্যে স্ত্রীকে ফিরিয়ে নিয়েছেন—এতে বৈবাহিক সম্পর্ক পুনরায় ¯’আরোপিত হয়েছে, কিš‘১ তালাক গণ্য থেকে গেছে। দ্বিতীয় ঘটনায়: পরে একসাথে “১ তালাক দিলাম, ২ তালাক দিলাম”—এভাবে দুই তালাক উ”চারণ করেছেন—হানাফি মতে এগুলো দুই তালাকই সংঘটিত হয়েছে।মোট হিসাব:১ম বার = ১তালাক ২য় বার = ২ তালাক সর্বমোট = ৩ তালাক (পূর্ণ)।
আর তিন তালাক হওয়াতে স্বামী স্ত্রী একজন অপরজনের জন্য চিরতরে হারাম হয়ে যায়। তবে বৈধ ভাবে সংসার করার পদ্ধতি হল উক্ত তালাকপ্রাপ্তা ইদ্দত পালনের পর স্বাভাবিকভাবে অন্যত্র বিবাহে আবদ্ধ হওয়ার মাধ্যমে উক্ত স্বামী মারা গেলে বা তালাক দিলে ইদ্দত পালন পরবর্তী চাইলে আপনার সাথে বিবাহে আবদ্ধ হওয়ার সুযোগ রয়েছে অন্যথায় নয়।সহবাস ও সন্তান: আপনারা ভুল ধারণা ও আলেমের ফতোয়ার ভিত্তিতে একত্রে ছিলেন, তাই এটি “শুবহা” (সন্দেহজনিত বৈধতা) হিসেবে গণ্য হবে। এজন্য সন্তান সম্পূর্ণ বৈধ। তবে সন্তানের ব্যাপারে “জারজ” বলা সঠিক নয়; সন্তান বৈধই গণ্য হবে।
الادلة الشرعية
سورة البقرة (٢٣٠)
فان طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره
السنن الكبرى للبيهقي (١٤٤٩٢)
قال حسن : لولا اني سمعت ابي يحدث عن جدي النبي صلى الله عليه وسلم : من طلق امراته ثلاثا لم تحل له حتى تنكح زوجا غيره
الهداية (٢/١٣٢)
وان كان الطلاق ثلاثا في الحرة او ثنتين في الامة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا ويدخل بها ثم يطلقها او يموت عنها
الهداية : كتاب النكاح، باب ثبوت النسب٣٤٠/٢
الولد يلحق بالفراش مع الشبهة
উত্তর প্রদানে সম্মিলিত ফতোয় বিভাগ মা’হাদুল ফিকহিল ইসলামী বাংলাদেশ