আসসালামু আলাইকুম,হুজুর আমার জানতে চাওয়া এই যে,স্বামী স্ত্রী ঝগড়ার এক পর্যায়ে  স্বামী স্ত্রীকে তিন  তালাক দেয় তাহলে এর বিধান? দ্বিতীয় জানার বিষয় হলো: তিন তালাক দেওয়ার পর পূর্বের স্বামীর সাথে সংসার করার নিয়ম কী? হিলা বিবাহের মাধ্যমে কী পূর্বের স্বামীর জন্য হালাল হওযা যাবে?

 

নিবেদক

নাম প্রকাশে অনিচ্ছুক

 

 

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

 

       ইসলামী বিধান মতে তালাক একটি নিকৃষ্ট গর্হিত বৈধ কাজ। একান্ত প্রয়োজন ব্যতীত শরীয়ত তালাক দিতে নিরোৎসাহিত করে। তথাপিও যদি কোন ব্যক্তি কারণে-অকারণে ইচ্ছায়-অনিচ্ছায় ঝগড়া অবস্থায় একসাথে বা পৃথকভাবে তালাক প্রদান করে সংখ্যানুপাতে তালাক পতিত হয়ে যায়।

      সুতরাং আপনার বর্ণনা অনুযায়ী  স্বামী স্ত্রীকে “এক তালাক, দুই তালাক, তিন তালাক,  বলার দ্বারা তিন তালাকে মুগাল্লাজা পতিত হয়ে আপনাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে একে অপরের জন্য হারাম হয়ে গেছেন। উক্ত তালাকের পর থেকে আপনাদের জন্য সংসার করা বৈধ নয়।

 

নিম্নে তিন তালাকের বিধান বর্ণনা দেওয়া হলো

 

১. স্বামী-স্ত্রী একে অপরের জন্য হারাম হয়ে যায়। তথা তালাকের পর থেকে তাদের পরস্পরের জন্য দেখা-সাক্ষাৎ, মেলা-মেশা তথা স্বামী-স্ত্রী সুলভ সকল যাবতীয় আচরণ নাজায়েয ও হারাম হয়ে যায়।

২. তখন স্ত্রীর ইদ্দত তথা তালাক পরবর্তী তিন মাসিক শেষ হওয়া পর্যন্ত, আর গর্ভবতী হলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তাকে খোর-পোষ দেয়া এবং মোহর আদায় না করে থাকলে মোহর আদায় করা স্বামীর ওপর ওয়াজিব।

৩. যেহেতু তিন তালাক প্রদানকারী এখন আর এই স্ত্রীর স্বামী নন সেহেতু স্ত্রীর জন্য করণীয় হল, দ্রুত এই স্বামীর সংসার থেকে চলে যাওয়া৷ এরপর যদি অন্য কোথাও স্ত্রীর বিয়ে হয়, ঘর-সংসার হয়৷ স্বামী কোনো কারণে স্ত্রীকে তালাক দিয়ে দেয় কিংবা মারা যায় তখন দ্বিতীয় স্বামীর তালাক বা মৃত্যুজনিত ইদ্দত পালনের পর নতুনভাবে মোহর নির্ধারণ করে শরীয়ত সম্মত পন্থায় প্রথম স্বামীর কাছে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবে৷ এ ছাড়া আর কোনো পথ নেই৷আল্লাহ তাআলা বলেন, যে তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে, তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা; যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়। (সূরা বাকারা-২৩০)

আর আপনার দ্বিতীয় প্রশ্নের বর্ণনামতে শরয়ী হালালা অন্য এক ব্যক্তির সাথে শরয়ীভাবে বৈধ বিবাহ করে, বাস্তব দাম্পত্য জীবন অতিবাহিত করে এবং ঐ দ্বিতীয় স্বামী স্বেচ্ছায় তালাক দেয় বা তার মৃত্যু ঘটে। কেবল পূর্বের স্বামীর জন্য হালাল করার উদ্দেশ্যে পরিকল্পিত “হিলা বিবাহ” করা মারাত্মক গুনাহ এবং নাজায়েয। এমন চুক্তিভিত্তিক বা উদ্দেশ্যমূলক হিলা শরীয়তের দৃষ্টিতে অভিশপ্ত কাজ; এতে অংশগ্রহণকারী সকলেই গুনাহগার হবে। তবে যদি দ্বিতীয় বিবাহ সম্পূর্ণ স্বাভাবিকভাবে, পূর্ব পরিকল্পনা ও শর্ত ছাড়া সংঘটিত হয় এবং পরবর্তীতে কোনো কারণে বৈধভাবে বিচ্ছেদ হয়, তাহলে ইদ্দত শেষের পর প্রথম স্বামীর সাথে পুনরায় বিবাহ করা জায়েয হবে।

 

 

الادلة الشرعية

سورة البقرة (٢٣٠)

     فان طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره

السنن الكبرى للبيهقي (١٤٤٩٢)

      قال حسن : لولا اني سمعت ابي يحدث عن جدي النبي صلى الله عليه وسلم : من طلق امراته ثلاثا لم تحل  له  حتى تنكح زوجا غيره

المصنف لابن ابى شيبة(١٨٠٨٧)

     عن واقع بن سحبان قال سئل عمران بن حصين رضي الله عنه عن رجل طلق امراته  ثلاثا في مجلس  قال اثم بربه  و حرمت عليه امراته

الهداية (٢/١٣٢)

     وان كان الطلاق ثلاثا في الحرة او ثنتين في الامة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا ويدخل بها ثم يطلقها او يموت عنها

 

و الله اعلم بالصواب

 

উত্তর প্রদানে

সম্মিলিত ফতোয় বিভাগ

মা’হাদুল ফিকহিল ইসলামী বাংলাদেশ