আস্সালামু আলাইকুম জনাব আমি মুহাম্মদ ইয়াকুব আলী আমাদের বিয়ের সাত বছর আমাদের আড়াই বছরের সন্তান আছে। আমাদের ফ্যামিলির পারিবারিক ঝগড়ার কারণে আমি আমার আব্বাকে বলি একটা তালাকনামা রেডি করতে উকিলের মাধ্যমে। অতঃপর উকিল তালাকনামায় তিন তালাক উল্লেখ করে এম্বাসির মাধ্যমে দুবাই পাঠায়। আমি এম্বাসি থেকে নিয়ে না পড়েই রাগান্বিত অবস্থায় উক্ত তালাক নামায় সাইন করে ফেলি। উল্লেখ্য আমি মনে করেছি একটা উকিল নোটিশ যাবে ।এভাবেই তিনটাই যাবে। তবে আমার ইচ্ছা ছিল একটা যাওয়ার পর বাকিগুলো পরিস্থিতি বুঝে পাঠানোর সিদ্ধান্ত নিতাম ।কিন্তু আমি জানতাম না এটা তালাক নামা। এখন আমার জানার বিষয় হলো তালাকের সংখ্যা না জেনেই সাইনের মাধ্যমে তালাক হয়েছে কিনা? সংসার করার বৈধ কোন উপায় আছে কিনা কুরআন-সুন্নাহ এর আলোকে জানিয়ে বাধিত করবেন।
নিবেদক
ইয়াকুব আলী
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামী বিধান মতে স্বামী তালাক সম্পর্কে জেনে না জেনে স্বাভাবিক অবস্থায় অথবা রাগান্বিত অবস্থায় ডিভোর্স লেটারে স্বাক্ষর করা মাত্রই সর্বাবস্থায় সংখ্যা অনুযায়ী তালাক পতিত হয়ে যায় ।
সুতরাং প্রশ্নের বর্ণিত শুরুতে ডিভোর্স লেটারে স্বাক্ষর করা মাত্রই ডিভোর্স নামায় লিখিত তালাকের সংখ্যা অনুযায়ী তিন তালাক পতিত হয়ে একজন অপরজনের জন্য হারাম হয়ে গেছেন। তবে বৈধ ভাবে সংসার করার পদ্ধতি হল ইদ্দত পালনের পর স্বাভাবিকভাবে অন্যত্র বিবাহে আবদ্ধ হওয়ার মাধ্যমে স্বামী মারা গেলে বা তালাক দিলে ইদ্দত পালন পরবর্তী চাইলে প্রথম স্বামীর সাথে পুনরায় বিবাহে আবদ্ধ হওয়ার সুযোগ রয়েছে অন্যথায় নয়।
الادلة الشرعية
الهداية (٢/١٣٢)
وان كان الطلاق ثلاثا في الحرة او ثنتين في الامة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا ويدخل بها ثم يطلقها او يموت عنها
سورة البقرة (٢٣٠)
فان طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره
الفتاوى الهندية١/٣٧٦
وكذا كل كتاب لم يكتبه بخطه ولم يمله بنفسه لا يقع به الطلاق اذا لم يقر انه كتابه
الفتاوى الهندية ١/٣٥٣
ويقع طلاق كل زوج بالغ عاقل
السنن الكبرى للبيهقي (١٤٤٩٢)
قال حسن : لولا اني سمعت ابي يحدث عن جدي النبي صلى الله عليه وسلم : من طلق امراته ثلاثا لم تحل له حتى تنكح زوجا غيره
المصنف لابن ابى شيبة(١٨٠٨٧)
عن واقع بن سحبان قال سئل عمران بن حصين رضي الله عنه عن رجل طلق امراته ثلاثا في مجلس قال اثم بربه و حرمت عليه امراته
الهداية (٢/١٣٢)
وان كان الطلاق ثلاثا في الحرة او ثنتين في الامة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا ويدخل بها ثم يطلقها او يموت عنها
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে,
সম্মিলিত ফতোয় বিভাগ
মা’হাদুল ফিকহিল ইসলামী বাংলাদেশ।