মুহতারাম মুফতি সাহেব, আমাদের বিবাহ হয় প্রায় সাত বছর আগে। আমার আসলে আগে তালাকের মাসালার ব্যাপারে তেমন কোন ধারনা ছিল না। তাই বিবাহের পরে আমাদের মধ্যে ঝামেলা হলেই আমি প্রায় আমার স্ত্রীকে বলতাম তোর সাথে থাকব না, তরে ছাইড়া দেম, তরে তালাক দেম, তুই আমার সংসার না করলে আমার বাড়ি থেকে বের হয়ে যা। তোর আমার বাড়িতে থাকা দরকার নাই। ভালো না লাগলে তুই চলে যা, তোর যদি কাউর সাথে সম্পর্ক থাকে তাইলে তুই চলে যেতে পারস,গেলে আগেই চলে যা তরে আমি ডিভোর্স দিয়া দেম তো এই রকম শব্দ ব্যবহার করতাম। এগুলো অনেক আগেই কাহিনী। তো এখন তালাকের ব্যাপারে বিভিন্ন মাসালা জানার পর এখন খালি সন্দেহ কাজ করে আমার এই কথা বলার কারনে আমাদের মধ্যে কোন তালাক পতিত হল কিনা। তো বিষয়টা যেহেতু অনেক পুরানো তাই নিয়তের ব্যাপারে সঠিকভাবে বলতে পারছি না যে ওই সময় তালাকের নিয়ত ছিল কিনা। তো আমার প্রশ্ন তালাকের নিয়ত এর ব্যাপারে যেহেতু সন্দেহ আছে এই ক্ষেত্রে কি তালাক পতিত হবে। আর হলে এখানে কত তালাক হবে।
২) আজ থেকে প্রায় দুই বছর আগে আমাদের ঝগড়া হয়, তো সে বলে আমার সংসার করবে না আমার ভাত খাইবে না তো আমি বলি আমার সংসার না করলে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা, এক্ষনি আমার বাড়ি থেকে বের হবি, তোর আমার বাড়িতে থাকার দরকার নাই, তো বলে ঠিক আছে আমাকে ডিভোর্স দিয়া দেয় তো আমি বলি তুই চলে যা গেলে কাগজ পাঠাইয়া দিব বা তুই ডিভোর্স দিয়া চলে যায় তো সে আর চায় না, তুই যাইয়া আমারে কাগজ পাঠাইয়া দিস, আমি এখন প্রবাসে আছি তরে কেমনে ডিভোর্স দিব এই গুলো বলি। তার পর বলে আমারে ছেড়ে দাও তো আমি ঠিক আছে ছেড়ে দিলাম বা দিয়া দিলাম এই রকম শব্দ ব্যবহার করি। আসলে এই শব্দ ব্যবহার করার সময় আমার তালাকের নিয়ত ছিল কিনা এইটা সঠিকভাবে মনে করতে পারতাছি না। যেহেতু বিষয়টা প্রায় দুই বছর আগে। তো কিছু দিন আগে তালাকের ব্যাপারে বিভিন্ন মাসালা জানার পর মনে খালি সন্দেহ কাজ করে যে এই শব্দ ব্যবহার করার ফলে কি আমাদের মধ্যে তালাক পতিত হল কিনা। তো আমার প্রশ্ন হল এই কথা বলার জন্য আমাদের মাঝে কি তালাক পতিত হবে আর হলে বা কত তালাক পতিত হবে। যদি মনের সন্দেহ দূর করার জন্য ধরে নেই যে এগুলো বলার সময় তালাকের নিয়ত ছিল তাইলে ২নং বর্ণনা অনুযায়ী আমাদের মধ্যে কত তালাক পতিত হবে। আশা করি বিস্তারিত বুঝিয়ে বলবেন।
৩) আসলে এই বিষয়টা নিয়ে অনেক মানুষিকভাবে টেনশনে আছি। কি করব কিছুই বুঝতে পারছি না, সারাদিন খালি অশান্তি মধ্যে থাকি যে আমাদের মাঝে কোন তালাক হলে কিনা বা সম্পর্ক একে বারে বিচ্ছেদ হয়ে গেছে কিনা, যদি সম্পর্ক একেবারে শেষ হয়ে যায় তার পর যদি সংসার করি তাইলে কেয়ামতের ময়দানে জ্বীনার গুন্নাহ নিয়ে উঠতে হবে, এখন কি করব কিছুই বুঝতে পারছি না। সারাদিন শুধু এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি, আর কোন কিছু ভালো লাগে না। মাঝে মাঝে মনে চায় একেবারে ছেড়ে দিলে মনে হয় এই অশান্তি থেকে বের হতে পারব। সব আঝে বাঝে চিন্তা মাথায় আসে।
৪) খালি মনে হয় অতীতে এই কথা বলেছি যেই কথা বলার কারণে আমাদের মাঝে সম্পর্ক একে বারে বিচ্ছেদ হয়ে গেছে, তাইলে এখন এক সাথে সংসার করলে গুন্নাহ ভাগিদার হব। খালি এই সব চিন্তা মাথায় আসে। তো আমার প্রশ্ন হলো, অতীতে যদি এমন কিছু বলে থাকি যেই কথা বললে সম্পর্ক একে বারে বিচ্ছেদ হয়ে যায়, আর যেহেতু এখন আমার এই কিছুই মনে নেই, খালি সন্দেহ কাজ করে এই ক্ষেত্রে কি তালাক হবে?
তো আশা করি পুরো বিষয়টা পড়ে কুরআন ও হাদিসের আলোকে জানাবেন। আর এই ওয়াসাসা থেকে কিভাবে মুক্তি পবো দয়া করে জানাবেন।
নিবেদক,
নাম প্রকাশে অনিচ্ছুক
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামী বিধান মতে তালাকের জন্য ব্যবহৃত সরিহ শব্দে তালাক প্রয়োগের ক্ষেত্রে নিয়তের প্রয়োজন হয় না। তবে কেনায়া শব্দে তালাক প্রয়োগের জন্য নিয়ত থাকা শর্ত। অন্যথায় তালাক পতিত হয় না।
সুতরাং প্রশ্নের বর্ণনা মতে প্রথম সুরতে (তোর আমার বাড়িতে থাকা দরকার নাই। ভালো না লাগলে তুই চলে যা, তোর যদি কাউর সাথে সম্পর্ক থাকে তাইলে তুই চলে যেতে পারস, গেলে আগেই চলে যা, তরে আমি ডিভোর্স দিয়া দেম) ব্যবহৃত বস শব্দই কেনায়া শব্দ যা দ্বারা তালাক প্রয়োগের জন্য নিয়ত থাকা আবশ্যক। অন্যথায় তালাক পতিত হয় না। আর আপনার এবিষয়টা অনেক আগের হওয়ার কারণে তালাকের নিয়ত ছিল কি না এব্যাপারে সন্দিহান। বিধায় এব্যাপারে শরিয়তের অবস্থান হচ্ছে তালাকের নিয়ত ছিল না ধরেই বিবাহ ঠিক আছে বলে সংসার চালিয়ে যাওয়া।
প্রশ্নের বর্ণনা মতে দ্বিতীয় সুরতে আপনার স্ত্রীর সাথে তালাকের আলোচনাকালীন স্ত্রীর আবদার (আমারে ছেড়ে দাও, তো আমি ঠিক আছে ছেড়ে দিলাম বা দিয়া দিলাম)। একথা স্পষ্ট আপনার পক্ষ থেকে বিবাহ বিচ্ছেদের কথা। বিধায় এখানে তালাকের নিয়ত না থাকলেও উক্ত কথা দ্বারা তালাক পতিত হয়েছে। আর সাভাবিকভাবে তালাকের সংখ্যা উল্লেখ না থাকায় তা এক তালাকে রজয়ী বলেই বিবেচিত হবে। এভাবে তিনবার বললে তিন তালাকে মুগাল্লাজা পতিত হয়ে বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ হয়ে একে অপরের জন্য হারাম হয়ে যাবেন। বিধায় সে সময় কতবার বলেছেন তা আপনাকেই নির্ণয় করতে হবে।
আর তৃতীয় ও চতুর্থ সুরতের বর্ণনা যা আপনার উপরোক্ত দুই সুরত থেকে উদিত সন্দেহ। যা পরিহার করা একান্ত কাম্য। এর জন্য বেশি বেশি ইস্তেগফার ও নামাজ আদায় করুন।
الادلة الشرعية
( رد المحتار (٤/٥٣٠)
فان سرحتك كناية لكنه في عرف الفرس غلب استعماله في الصريح فاذا قال سرحتك يقع به الرجعي مع ان اصله كناية ايضا
(اصول الشاشى ٦٥)
ولو قال لامراته طلقى فقالت ابنت نفسي يقع واحدة رجعية
الفتاوى الهندية (٣/٥٦)
فان سرحتك كناية لكنه في عرف الفرس غلبه استعماله في الصريح فاذا قال سرحتك يقع به الرجعي مع ان اصله كناية ايضا
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে,
সম্মিলিত ফতোয় বিভাগ
মা’হাদুল ফিকহিল ইসলামী বাংলাদেশ।