মুহতারাম মুফতি সাহেব, আমার বিয়ে হয়েছে মাত্র ১ বছর হবে। আমার স্বামী আমাকে অনেক পছন্দ করে বিয়ে করেছে। সে আমার প্রতি অনেক যত্নবান। আমাকে ছাড়া কিছুই বুঝেনা। কিন্ত্র এতো কিছুর পরেও আমার ওয়াসওয়াসা আসে।

আমার তালাক নিয়ে গত আট মাস ধরেই সন্দেহ। আমার সারাক্ষণ ভাবনা আসে যে আমি হালাল আছি তো! আমি আমার স্বামী কে প্রশ্ন করে করে পাগল করে ফেলছি। সে অনেক বুঝায় আর আমাকে বলে আমাদের সম্পর্কে কিছুই হবেনা। সে জানে তালাক দিলাম যে, ডিভোর্স দিলাম, তোমাকে ছেড়ে দিলাম এইগুলা তালাকের কথা। কিন্তু তোমাকে ছেড়ে দিলাম এটা অন্য স্বাভাবিক কথায় যে আমরা সবাই ব্যবহার করে থাকি তাহলে কি তালাক হবে। কিন্তু আমরা তো আলাদা হওয়ার জন্য বলিনা। একই শব্দ আলাদা অর্থ বহন করে। তাহলে জড়ায়ে ধরলে ছাড়ার সময় স্বামী যে বউকে বলে তোমাকে ছেড়ে দিলাম তাহলে কি বাংলাদেশের সবাই হারামে আছে?

মূলত আমার সমস্যা হচ্ছে, তালাক দিলাম, ডিভোর্স দিলাম, এইগুলো তো অনেক স্পষ্ট কথা যা পুরো বিশ্ব জানে। কিন্তু ছেড়ে দিলাম এটা স্পষ্ট কথা 'প্রতি ক্ষেত্রে' কীভাবে হয় এটা বাংলাদেশে ব্যবহার হয় তালাকের জন্য আবার অন্য ক্ষেত্রে ও হয়। তালাকের স্পষ্ট কথা তালাকের নিয়ত ছাড়া বললেও আমরা জানি তালাক হয় কিন্তু যেটা তালাক এর কথা ই না তা কীভাবে হয়। আমার মতে তোমাকে ছেড়ে দিলাম এই কথা শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক কে লক্ষ করে তা আলাদা হওয়ার জন্য বললে তালাক হবে। যেমন স্বামী যদি বলে তোমার সাথে থাকার ইচ্ছা নাই, চলে যাও, বাবার বাড়িতে যাও তোমাকে ছেড়ে দিলাম তাহলে হবে এমনকি তালাকের নিয়ত লাগবেনা কারণ তোমাকে ছেড়ে দিলাম বলতে এইখানে সম্পর্ক বিচ্ছেদ বুঝাচ্ছে। কিন্তু এই সেম কথা অন্য নরমাল ক্ষেত্রেও আমরাও ব্যবহার করে থাকি। যেমন:

১) অনেক সময় ঝগড়া হলে মারধোর করবে ভেবে, পরে মারবেনা নিয়ত করে মাফ করার উদ্দেশ্য আমরা বলে থাকি তোকে ছাইড়া দিলাম বা এবারের মতো ছেড়ে দিলাম। মানে ঐ বিষয় নিয়ে তাকে পাকরাও করবেনা এইজন্য বলা।

২) স্বামী রোমান্টিক মুডে থাকে বউ আমি রুম এর বাইরে যাবো সবার কাছে, স্বামী বলে বলে না না না, পরে বউ এর প্রেসারে যাইতে দিবে এইজন্য বলে আচ্ছা যাও ছাইড়া দিলাম। বাঁইচা গেলা এখন।

৩) সেইম জিনিসটা কলেও হয় হাসবেন্ড কল রাখতে চায়না বউ বলে রাখো রাখো পরে স্বামীও হাসি দিয়ে বলে আচ্ছা আচ্ছা যাও ছেড়ে দিছি তোমারে যাও, পড়ে কল দিমু। মানে কল কাটবে আর বউকে ও যাইতে দিছে

৪) সংসারে স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রেও স্বামী বলে আমি তো তোমাকে ছেড়ে দিয়ে রাখছি তুমি শুধু আমাকে জানাইয়া করবা তাইলেই হবে।

৫) স্বাধীনতা দিতে গিয়ে এইভাবেও বলে তোমার সংসার তুমি যেভাবে ইচ্ছা করবা তোমাকে তোমার মতো ছেড়ে দিলাম যেমনে ইচ্ছা করো।

৬) একসাথে যাওয়ার সময় বউকে কোথাও নামায়ে দেওয়ার জন্য বলে আসো আমার সাথে অমুক স্থানে তোমাকে ছেড়ে দিয়ে তারপর আমি ঐ জায়গায় যাবো।

 

অন্য দেশে যেমন ছেড়ে দিলাম মানে তালাক বুঝায় না। তেমনি আমাদের দেশেও ছেড়ে দিলাম মানে সবসময় সম্পর্ক ভাঙ্গা বুঝায় না। এইরকম স্বাভাবিক কথা হয় যা স্বামী স্ত্রীর সম্পর্ক কেনো কোনো সম্পর্ক আলাদা হওয়া বুঝায় না। আমার অনেক ওয়াসওয়াসা আসে। আমি আমার আম্মুর সাথেও এবিষয়ে কথা বলছি। আম্মু বলে এইগুলা তালাকের কথা কেনো হবে, এইগুলো তালাকের অর্থ বহন করেনা। এইগুলা সমাজের স্বাভাবিক কথা।

আমিও এইটুকু বুঝি যে, ছেড়ে দিলাম তালাক এর জন্য বললে সম্পর্ক বিচ্ছেদ এর জন্য বললে নিয়ত ও লাগবেনা তালাক হবে।

উল্লেখ্য: উপরের ৩,৪ আমাদের মাঝে হয়েছে। যেহেতু বিদেশে থাকে কল রাখতে চায়না জোরাজোরি করে রাখতে বলি। পরে বলে হাসতে হাসতে, আচ্ছা ছাড়ছি তোমারে যাও সবার সাথে কথা বলো পাগল। আবার স্বাধীনতার ক্ষেত্রেও বলে তুমি আমাকে জানাইয়া করবা শুধু, আমি তো তোমাকে ছেড়ে দিয়েই রাখছি, না করি না তো কোনো কিছুতে, শুধু কিছু কারার আগে আমাকে জানায়ে করবা।

এখন আমার জানার বিষয় হচ্ছে, উপরিউক্ত কথার মাধ্যমে তালাক হবে কি না? শরীয়তের সঠিক উত্তর জানিয়ে বাধিত করবেন।

 

                                                                                     নিবেদক,

সুমাইয়া-বিবাড়িয়া

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

 

          ইসলামী বিধান মতে তালাকের জন্য ব্যবহৃত সরিহ শব্দে তালাক প্রয়োগের ক্ষেত্রে নিয়তের প্রয়োজন হয় না। তবে কেনায়া কেনায়া শব্দে তালাক প্রয়োগের জন্য নিয়ত থাকা শর্ত। আর "ছেড়ে দিলাম" শব্দটি যদিও মৌলিকভাবে তালাকের জন্য ব্যবহৃত কেনায়া শব্দের অন্তর্ভুক্ত। তবে গ্রহণযোগ্য মতানুযায়ী সামাজিক প্রচলনের ভিত্তিতে উক্ত শব্দ দ্বারা সরিহ তালাক পতিত হয়।

কিন্তু প্রশ্নের বর্ণনা মতে নানা সময়ে ছেড়ে দিলাম শব্দ বললেও তা দ্বারা সরাসরি অন্যকিছু উদ্দেশ্য করায় কোন ধরনের তালাক পতিত হয়নি। বিধায় আপনাদের বৈবাহিক সম্পর্ক ঠিক আছে।

 

উল্লেখ্য, আপনার মনে উদিত ওয়াসওয়াসা শয়তানের পক্ষ থেকে আসছে। তা পরিহার করা একান্ত কাম্য। এর জন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন ও এ সব বিষয় মনে আসে এমন বিষয় পরিহার করুন।




الادلة الشرعية

( رد المحتار (٤/٥٣٠)

              فان سرحتك كناية لكنه في عرف الفرس غلب استعماله في الصريح فاذا قال سرحتك يقع به الرجعي مع ان اصله كناية ايضا


(اصول الشاشى ٦٥)

               ولو قال لامراته طلقى فقالت ابنت نفسي يقع واحدة رجعية


الفتاوى الهندية (٣/٥٦)

              فان سرحتك كناية لكنه في عرف الفرس غلبه استعماله في الصريح فاذا قال سرحتك يقع به الرجعي مع ان اصله كناية ايضا


 

و الله اعلم بالصواب

 

    


উত্তর প্রদানে
,

সম্মিলিত ফতোয় বিভাগ

মা’হাদুল ফিকহিল ইসলামী বাংলাদেশ।