আমি (স্বামী) চাকুরীর সুবাদে ঢাকার বাহিরের জেলায় অবস্থা’ন করি, আমার স্ত্রী এবং দুই কন্যা সন্তান এবং আমার মা ঢাকার বাসায় থাকেন। ঘটনা: আমার স্ত্রীর সাথে পারিবারিক ঝামেলা নিয়ে আমার ঝগড়া চলমান, যদিও তা ফোনের হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে। ফোন কল বা ভারবালি নয়। ঝগড়ার বিষয়ব¯‘ছিল পারিবারিক কলহ নিয়ে আমার মাকে মেসেজে অসম্মানসুচক শব্দে (গালি নয়) সম্বোধন করা নিয়ে, একপর্যায়ে আমিও তার বাবাকে গালি দেই যাতে সে প্রচুর প্রতিক্রিয়া জানায় এবং বলে, "তোরে আমি তালাক দিলাম, ১ তালাক ২ তালাক ৩ তালাক "। এসবের প্রতিক্রিয়ায় আমি তাকে তালাক সম্পর্কিত কিছুই বলিনি আমার তরফ থেকে। কারণ আমি জানি এই শব্দটি আমার তরফ থেকে হলে তা খুবই সেনসিটিভ।
বিশেষ দ্রষ্টব্য : আমাদের কাবিননামার ১৮ নং ধারাতে লিখা আছে যা আমি হুবহু তুলে ধরছি এবং ছবি হিসেবে সংযুক্ত করছি
১৮. স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করিয়াছে কিনা? করিয়া থাকিলে কি কি শর্তে?
এর জবাবে হস্তাক্ষরে লিখিত হয়েছে, "হ্যাঁ অর্পণ করিয়াছেন স্বামী নিখোজ থাকিলে ভরনপোষণ ব্যব¯’া বনিবনা না হইলে পুনরায় বিবাহ করিলে ইত্যাদি "
প্রশ্ন: ইসলামী শরীয়াহ অনুযায়ী স্ত্রী কি মৌখিক তালাক দেয়ার ক্ষমতা রাখেন? মৌখিক তালাকের ক্ষমতাধারী হওয়ার শর্ত কি কি? উপরোক্ত ঘটনাবলীতে কি তালাক বা বি”ছদ কি কার্যকর হয়েছে? যেহেতু কাবিননামার ১৮ নং ধারায় উল্লেখিত কোন শর্তই ভঙ্গ হয়নি তাতে কি স্ত্রী তালাক দেয়ার ক্ষমতা প্রাপ্ত হবেন? বিস্তারিত জানতে চাই।
নিবেদন
শরিফ হুসাইন
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক তালাকের মূল অধিকার স্বামীর হাতে ন্যস্ত। স্ত্রী নিজ থেকে তালাক দেওয়ার অধিকার রাখেন না। তবে স্বামী যদি “তাফওয়ীযুত তালাক” (تفويض الطلاق) এর মাধ্যমে নির্দিষ্ট শর্তসাপেক্ষে স্ত্রীকে তালাক প্রয়োগের ক্ষমতা অর্পণ করেন, তাহলে কেবল সেই শর্ত পূরণ হলে স্ত্রী তা তালাক গ্রহণ করতে পারেন। স্ত্রী তালাক দিতে পারে না।
সুতরাং আপনার কাবিননামার ১৮ নং ধারায় তালাকের ক্ষমতা নির্দিষ্ট শর্তের সাথে সংশ্লিষ্ট— স্বামী নিখোঁজ থাকা, ভরণপোষণ না দেওয়া, পুনরায় বিবাহ করা ইত্যাদি। যেহেতু এসব শর্তের কোনোটিই সংঘটিত হয়নি, সেহেতু স্ত্রী শরীয়তসম্মতভাবে তালাক প্রয়োগের অধিকার অর্জন করেননি। অতএব তিনি তালাক গ্রহণ করতে পারবেন না।
আর স্ত্রী যেহেতু তালাক দিতে পারে না বিধায় “১ তালাক ২ তালাক ৩ তালাক” উ”চারণ করণে শরীয়তসম্মত তালাক হিসেবে গণ্য হবে না। বিবাহ বন্ধন বহাল রয়েছে। তবে উভয়ের পিতা-মাতাকে অসম্মান বা গালি দেওয়া গুরুতর গুনাহ। রাসূলুল্লাহ ﷺ বলেছেন—মুমিন ব্যক্তি গালিদাতা, অভিশাপকারী ও অশ্লীলভাষী নয়।অতএব, উভয়ের উচিত আন্তরিক তাওবা করা, পারিবারিকভাবে মীমাংসা করা এবং ভবিষ্যতে তালাক শব্দ উ”চারণে কঠোর সতর্ক থাকা।
আল্লাহ তাআলা আপনাদের দাম্পত্য জীবন হিফাজত করুন।
الادلة الشرعية
الفتاوى الهندية :١/٣٨٧
وليس للزوج ان يرجع في ذلك ولا ينهاها عما جعل اليها ولا يفسخ كذا في الجوهرة النيرة
الفتاوى التاتارخانية:٤/٥٢١
ذكر في طلاق الجامع اذا قال لامراته طلقي نفسك بالف فقبل ان تتكلم المراة بشيء رجع الزوج عن هذه المقالة كان رجوعه باطلا حتى لو قبلت المراة بعد ذلك وهي في مجلسها صح ذلك منها وطلقت
الفتاوى الهندية: الاختيار ۳۸۷/۱
وليس للزوج أن يرجع في ذلك، ولا ينهاها عما جعل إليها، ولا يفسخ كذا في الجوهرة النيرة
الفتاوى الهنديه (١/٣٨٨)
وان كانت التفويض مقرونا بذكر الطلاق بان قال لها اختاري الطلاق فقالت اخترت الطلاق فهي واحدةرجعية
(مصنف عبد الرزاق-7/236، رقم-12951)
عن ابن المسيب رض قال: الطلاق بالرجال والعدة بالنساء
(المعجم الكبير للطبرانى-9/337، رقم-9697)
عن عبد الله بن مسعود رض قال: الطلاق بالرجال والعدة بالنساء
(مرقاة المفاتيح، -6/396، تحت رقم الحديث-3289)
الطلاق بالرجال والعدة بالنساء... وقوله فإنه حينئذ أنسب من أن يراد به الإيقاع بالرجال، ولأنه معلوم من قوله تعالى فطلقوهن. الآية.
(الفقه الأسلامى وأدلته-7/347، 355)
جعل الطلاق بيد الزوج لا بيد الزوجة إن الذى يملك الطلاق إنما هو الزوج.... ولا تلملكه الزوجة إلا بتوكيل من الزوج أو تفويض منه
(الدر المختار مع رد المحتار-4/431، مجمع الانهر-2/4، النهر الفائق-2/310)
ومحله المنكوحة واهله زوج عاقل بالغ مستيقظ
(رد المحتار-4/361)
لأن الطلاق لا يكون من النساء
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
সম্মিলিত ফতোয় বিভাগ
মা’হাদুল ফিকহিল ইসলামী বাংলাদেশ।