আসসালামু আলাইকুম হজুর। আমি সুমাইয়া সুলতানা, বয়ঃ ২৫, তালাকপ্রাপ্ত, লক্ষিপুর সদর, ঝুমুর থেকে লিখছি।

৬ মাস আগে আমার স্বামী আমাদের জেলায় কোর্টের মাধ্যমে লিখিত তালাক দিয়েছেন। তালাকপত্রটি আমার উকিল লিখেছেন, পরে স্বামী নিজের উকিল ও পরিবারের সম্মুখে স্বাক্ষর করেছেন। স্থানীয় সমাজের কিছু লোক বলছেন, লিখিত তালাক শুদ্ধ হয় না যদি মৌখিক না হয়।

আমার প্রশ্নগুলো:

১. লিখিত তালাক কি কুরআন ও সুন্নাহর আলোকে বৈধ?

২. ইসলামে একসাথে ৩ তালাক দেওয়া যায় কি না? যদি দেওয়া হয়, তাহলে এটি কত তালাক গণ্য হবে?

৩. স্বামী যদি স্বাক্ষর করেছেন কিন্তু সম্পূর্ণ জ্ঞান বা মনোবল না দিয়ে, তালাক কি শুদ্ধ হবে?

৪. বর্তমানে আমরা তালাকপ্রাপ্ত, কি পুনর্মিলনের জন্য কোনো বিধান আছে?

     নিবেদক,

সুমাইয়া সুলতানা

লক্ষিপুর সদর

 

 

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

 

       ইসলামিক শরিয়াহ মোতাবেক, মৌখিকভাবে যেভাবে তালাক পতিত হয় তেমনি লিখিতভাবে ও তালাক পতিত হয়।

       সুতরাং আপনার বর্ণনায় অনুযায়ী  উকিলের মাধ্যমে  প্রেরিত তালাক পত্রে স্বাক্ষর করা হয়েছে, যা শরীয়তসম্মত তালাক হিসেবে গণ্য হবে।তাই তালাকের পত্রে সাইন করাই তালাকের সম্মতি , এর দ্বারা তালাক পতিত হয়েছে।

আর গ্রহণযোগ্য মতানুসারে একসাথে তিন তালাক দিলে এটি পূর্ণ তালাক হিসেবে গণ্য হয়। তাই কাগজে একসাথে তিনবার উল্লেখ থাকায়, এটি তিন তালাক হিসেবে গণ্য হয়, অতএব আপনার দেওয়া তালাক গ্রহন পত্রে  "তিন তালাক " লেখা আছে বিধায় তিন তালাক ই পতিত হয়েছে।

আর তিন তালাক হওয়াতে  স্বামী স্ত্রী একজন অপরজনের জন্য চিরতরে হারাম হয়ে যায়। তবে বৈধ ভাবে সংসার করার পদ্ধতি হল উক্ত তালাকপ্রাপ্তা ইদ্দত পালনের পর  স্বাভাবিকভাবে অন্যত্র বিবাহে আবদ্ধ হওয়ার মাধ্যমে উক্ত স্বামী মারা গেলে বা তালাক দিলে ইদ্দত পালন পরবর্তী চাইলে আপনার সাথে বিবাহে আবদ্ধ হওয়ার সুযোগ রয়েছে অন্যথায় নয়

স্বাক্ষর ও জ্ঞানহীনতা: স্বামী যদি পুরো বিষয় না জেনে বা উকিলের মাধ্যমে দেন, ওজর থাকলেও তালাক বাতিল হয় না। কারণ স্বাক্ষরের মাধ্যমে তালাক প্রকাশিত হয়েছে।

সামাজিক মন্তব্য: এলাকার মানুষের মন্তব্য তালাকের বৈধতাকে প্রভাবিত করে না। কেবল কুরআন ও সুন্নাহ অনুযায়ী শর্ত পূরণের উপর বৈধতা নির্ভর করে।


الادلة الشرعية



سورة البقرة (٢٣٠)

     فان طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره

السنن الكبرى للبيهقي (١٤٤٩٢)

     قال حسن : لولا اني سمعت ابي يحدث عن جدي النبي صلى الله عليه وسلم : من طلق امراته ثلاثا لم تحل له  حتى تنكح زوجا غيره

 

 

المصنف لابن ابى شيبة(١٨٠٨٧)

     عن واقع بن سحبان قال سئل عمران بن حصين رضي الله عنه عن رجل طلق امراته  ثلاثا في مجلس  قال اثم بربه  و حرمت عليه امراته

الهداية (٢/١٣٢)

     وان كان الطلاق ثلاثا في الحرة او ثنتين في الامة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا ويدخل بها ثم يطلقها او يموت عنها

 

فقه السنن ١٦٥/٣

        إن الكتابة يقع بها الطلاق، ولو كان الكاتب قادرا على النطق، فكما أن للزوج أن يطلق زوجته باللفظ، فله أن يكتب إليها الطلاق. واشترط الفقهاء: أن تكون الكتابة مُستَبينةً واضحة. ومعنى كونها مستبينة أي واضحة بحيث تقرأ في صحيفة ونحوها، ومعنى كونها مرسومة: أيمكتوبة بعنوان الزوجة


 

و الله اعلم بالصواب



উত্তর প্রদানে,

সম্মিলিত ফতোয় বিভাগ

মা’হাদুল ফিকহিল ইসলামী বাংলাদেশ।