আসসালামু আলাইকুম। আমাদের বিবাহ হয় প্রায় সাত বছর আগে। আগে তালাকের মাসআলা সম্পর্কে তেমন ধারণা ছিল না। বিবাহের পর ঝগড়ার সময় আমি স্ত্রীকে বিভিন্ন কথা বলতাম—যেমন “তোর সাথে থাকব না”, “তরে ছাইড়া দেম”, “তরে তালাক দেম”, “তুই আমার সংসার না করলে বাড়ি থেকে বের হয়ে যা”, “ভালো না লাগলে চলে যা”, “কাগজ পাঠাইয়া দিব”, “ছেড়ে দিলাম” ইত্যাদি। এসব বহু আগের ঘটনা। এখন তালাকের মাসআলা জানার পর সন্দেহ হ”েছ—এসব কথায় তালাক পতিত হয়েছে কিনা। বলার সময় তালাকের নিয়ত ছিল কিনা এখন নিশ্চিত মনে নেই। এতে কি তালাক হবে? হলে কত তালাক?

দ্বিতীয় ঘটনা—প্রায় দুই বছর আগে ঝগড়ার সময় স্ত্রী ডিভোর্স চাইলে আমি বলি “তুই চলে যা”, “কাগজ পাঠাইয়া দিব”, “ছেড়ে দিলাম” ইত্যাদি। তখন তালাকের নিয়ত ছিল কিনা মনে নেই। এতে কি তালাক হয়েছে? যদি ধরে নেওয়া হয় যে নিয়ত ছিল, তাহলে কত তালাক হবে?

এ বিষয় নিয়ে মানসিকভাবে খুব অশান্তিতে আছি। সন্দেহ হ”েছ—হয়তো সম্পর্ক শেষ হয়ে গেছে; তাহলে একসাথে সংসার করলে গুনাহ হবে কিনা। সন্দেহের হুকুম কী? ওয়াসওয়াসা থেকে মুক্তির উপায় কী?

 

নাম প্রকাশে অনি”ছুক

 

 


 

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

 

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক তালাকের শব্দ দুই প্রকার—সরীহ (স্পষ্ট) ও কিনায়ী (ইঙ্গিতপূর্ণ)। “তোমাকে তালাক দিলাম”, “তুমি তালাক”, “আমি ডিভোর্স দিলাম”—ছেড়ে দিলাম—এসব সরীহ শব্দ; এগুলো উ”চারণ করলে নিয়ত ছাড়াই তালাক পতিত হয়।

আর “তোর সাথে থাকব না”, “বাড়ি থেকে বের হয়ে যা”, “কাগজ পাঠাইয়া দিব”, ইত্যাদি কিনায়ী শব্দ; এগুলো দ্বারা তালাক তখনই পতিত হয়, যখন বলার সময় স্পষ্ট তালাকের নিয়ত থাকে।

আপনার বর্ণনা অনুযায়ী—“তোর সাথে থাকব না”, “তরে ছাইড়া দেম”, “তরে তালাক দেম”, “তুই আমার সংসার না করলে বাড়ি থেকে বের হয়ে যা”, “ভালো না লাগলে চলে যা”, “কাগজ পাঠাইয়া দিব”—এগুলো কিনায়ী বাক্য। নিয়তের প্রয়োজন। আর বর্তমানে আপনি নিশ্চিত নন যে ঐ সময় তালাকের নিয়ত ছিল কিনা। শরীয়তের মূলনীতি হলো: অর্থাৎ নিশ্চিত বিষয় সন্দেহ দ্বারা দূর হয় না। নিকাহ নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এখন কেবল সন্দেহ হ”ছ—তালাক হয়েছিল কিনা। সন্দেহের ভিত্তিতে নিকাহ ভঙ্গ হয় না। সুতরাং যতক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে স্মরণ না হয় যে স্পষ্ট তালাকের নিয়তে তালাক উ”চারণ করেছিলেন, ততক্ষণ তালাক সাব্যস্ত হবে না।

আর “ছেড়ে দিলাম” বর্তমান সমাজে যেহেতু তালাকের জন্য প্রচলিত তাই এটা স্পষ্ট তালাকের হুকুম বিধায় আপনি যতবার বলেছেন “ছেড়ে দিলাম” ততো তালাক পতিত হয়েছে। কতবার বলেছেন তা আপনি নির্ণয় করুন।

দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে ডিভোর্স চাওয়ার সময় এক  বার বলেছেন “ছেড়ে দিলাম”; এটার দ্বারা এক তালাক পতিত


الادلة الشرعية




 رد المحتار (٤/٥٣٠


              فان سرحتك كناية لكنه في عرف الفرس غلب استعماله في الصريح فاذا قال سرحتك يقع به الرجعي مع ان



المبسوط للسرخسي: ٦/٤

قال الإمام السرخسي رحمه الله الْكِنَايَةُ لَا تَقَعُ إِلَّا مَعَ النِّيَّةِ، لِأَنَّهَا تَحْتَمِلُ غَيْرَهَا


بدائع الصنائع: ٣/١٦٩

الكنيات لا تطلق بها قضاء إلا بنية، أو دلالة الحال...... نحو اخرجى، واذهبى وقومى،


الهداية (٢/١٣٢)

وان كان الطلاق ثلاثا في الحرة او ثنتين في الامة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا ويدخل بها ثم يطلقها او يموت عنها

 

و الله اعلم بالصواب

 

উত্তর প্রদানে,

সম্মিলিত ফতোয় বিভাগ

মা’হাদুল ফিকহিল ইসলামী বাংলাদেশ।