মুহতারাম মুফতি সাহেব, আমি একজন মুসলিম হিসেবে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় মাসআলার সঠিক শরঈ সমাধান জানতে আগ্রহী। কুরআন ও সহীহ হাদিসের আলোকে আপনার মূল্যবান ফতোয়া/দিকনির্দেশনা পেলে আমি অত্যন্ত উপক...ত হবো।
আমার প্রশ্নটি নিম্নরূপ—
আমি কে, এম, মুনইম হাসান। পেশায় একজন চিকিৎসক। আমার বর্তমান বয়স ৩৬ বছর। বর্তমানে ঢাকা বসবাস করছি। আমার স্ত্রী মেরিনা আক্তার। তিনিও পেশায় একজন চিকিৎসক। পারিবারিকভাবে ২০১৬ সালের ১২ ই আগস্ট আমার স্ত্রী এর নিজ বাস ভবন ঝিনাইদহে ১ লক্ষ টাকা দেন মোহরে (ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে) আমাদের নিকাহ সম্পূর্ণ হয়। গত ১০ বছরের দাম্পত্য সম্পর্কে আলহামদুলিল্লাহ আমাদের ৩ বছর বয়সী একজন কন্যা সন্তান রয়েছে। যখন আমাদের নিকাহ পড়ানো হয় তখন আমাদের ২ জনের বয়সই কম ছিলো ও অর্পিত তালাকের ক্ষমতা সম্পর্কে তেমন অবগত ছিলাম না। কাজী সাহেব যখন নিকাহ পড়ান তখন অর্পিত তালাকের ক্ষমতা বলে কোন কোন প্রেক্ষাপটে আমার স্ত্রী নিজের উপর তালাক নিতে পারেন তা কিছুই বলেন নি। এমনকি স্বাক্ষরের সময় ও ১৮ নং কলামে কোন কোন প্রেক্ষাপটে আমার স্ত্রী নিজের উপর তালাক নিতে পারেন তা কিছু লিখাও ছিলো না। আমার স্ত্রী পক্ষের ও আমার পক্ষের ২ দিকের থেকেই স্বাক্ষী আছেন যে, নিকাহ এর সময় কাজী সাহেব এ বিষয়ে কিছু বলেন নাই। নিকাহ এর সময় বেশ কিছু ছবি তোলা হয়েছিলো, সেখানেও দেখা যায় ১৮ নং কলাম ফাঁকা। নিকাহ এর প্রায় ২ বছর পরে নিকাহনামার একটি অনুলিপি আমার শ্বশুর আব্বা তুলে আমাদের দিয়েছিলেন কিš‘১৮ নং কলামে কি লিখা আছে না আছে তা আসলে তখন দেখা হয়নি বা আসলে খেয়াল ও করা হয়নি। কারণ তার প্রতি মোহাব্বত এত বেশী ছিলো যে, তালাকের ই”ছা কখনও মাথায় আসেনি। যতদূর আমার মনে পরে ২০২৪ সালের মাঝামাঝি বা শেষ দিকে একবার সে জানায় যে আমাদের দেশে মেয়েরা ও নাকি তালাক দেবার ক্ষমতা রাখে ও আমাদের নিকাহনামায় তাকেও সে ক্ষমতা দেয়া হয়েছে। তখন বিষয়টা বুঝতে পারি কাজী সাহেব হয়তো অফিসে বসে নিকাহ এর পরবর্তীতে ১৮ নং কলামটি পূরণ করেছেন। তবে আমি আমার স্ত্রীকে তখনই সরাসরি বিনয়ীভাবে বলে দেই যে আমি তোমাকে এই ক্ষমতা দেই নাই ও আমি তোমাকে কখন ও ছাড়বো না। এর পর এই বিষয়টা নিয়ে কখনো আমাদের কোন কথা হয়নি। আলহামদুলিল্লাহ এরপর মোটামুটি সব ভালোই চলছিলো। কিš‘২০২৫ সালের ২১ জুলাই পারিবারিক মনমালিন্যের কারণে হঠাৎ সে বাসা থেকে আমার অনুমতি ব্যতিত আমার ৩ বছর বয়সী কন্যা সন্তানকে নিয়ে নিজ পিতার বাড়ি ঝিনাইদহ চলে যায় ও ২৫ জুলাই ২০২৬ তারিখে ১৮ নং কলামে উল্লেখিত অর্পিত তালাকের ক্ষমতা বলে আমাকে কাজী অফিস থেকে তালাকের ১টি নোটিশ প্রেরণ করেন। যা আমি তখন গ্রহণই করি নাই। আমি ও আমার পরিবার
আপোষ মিমাংসার মাধ্যমে চেষ্টা করেও তাকে সংসারে আনতে ব্যর্থ হই। তালাক নোটিশ পাঠানোর কারণ হিসেবে তিনি মানুষিক চাপ, সম্মান না পাওয়া ও দীর্ঘদিনের সংসার জীবনে হতাশার কথা বলেছেন। স্বামী ভরনপোষন না দেয়া, স্বামী নেশা করা, পরনারীতে আসক্ত এমন কোন অভিযোগ সে পারিবারিক কোন শালিশে কখনও বলেননি। আমি কখনও তাকে প্রকাশ্যে, মনে মনে বা আকার-ইঙ্গিতে তালাক দেবার কথা ভাবি নাই ও ভাবতেও চাই ও না। তবে কখনো কখনো ঝগড়া হলে বলেছি বাসা থেকে বের হয়ে যাও, তোমাকে বের করে দিব, এখনই বাসা থেকে বের হও। তবে তাকে তালাকের নিয়ত করে কখনো এসব বলি নাই।
আপনার কাছে আমি জানতে চাই যে,
(১) শরীয়তের দৃষ্টিতে আমাদের মাঝে কি স্বামী-স্ত্রী সম্পর্ক বলবৎ আছে নাকি তালাক হয়ে গিয়েছে?
(২) সম্পর্ক বলবৎ থাকলে আমার জন্য এখন করণীয় কি ?
(৩) যদি সম্পর্ক ছিন্ন হয়ে থাকে তাহলে এ ক্ষেত্রে কয় তালাক হয়েছে? ভবিষ্যতে আবার এক হবার কোন সুযোগ আছে কি না? সেক্ষেত্রে আমরা আবার কোন পদ্ধতিতে এক হতে পারবো?
নিবেদক,
কে, এম, মুনইম হাসান
পশ্চিম হাজারীবাগ,ঢাকা-১২০৯
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামী বিধান মতে তালাক প্রদানের অধিকার একমাত্র স্বামী। স্ত্রীর অধিকার নয়। তবে যদি স্বামী স্ত্রীকে মৌখিকভাবে বা কাবিননামার ১৮ নং ধারায় লিখিতভাবে তালাক গ্রহণের অধিকার দিয়ে থাকেন তাহলে স্ত্রী তালাকের মালিক হিসেবে গণ্য হয় এবং উক্ত অধিকার কার্যকর করে নিজের উপর তালাক গ্রহণ করিতে পারবে।
সুতরাং উল্লিখিত নীতিমালা অনুযায়ী কাবিননামার ১৮ নং ধারায় আপনি স্ত্রীকে তালাক গ্রহণের অধিকারের বিষয়ে না জেনেও স্বাক্ষর করে থাকের তাহলেও স্ত্রীকে তালাকের অধিকার দেওয়া বলে সাব্যস্ত হবে। তবে আপনার বর্ণনা অনুযায়ী স্বাক্ষরের সময় ১৮ নং ধারায় কিছু না লেখা থাকায় ও পরবর্তীতে কাজী কর্তৃক ১৮ নং ধারা পূরণ করার দ্বারা উক্ত স্বাক্ষরের মাধ্যমে স্ত্রী তালাকের অধিকার প্রাপ্তা হয়নি। বিধায় স্ত্রীর তালাকের নোটিশ পাঠানোর মাধ্যমে শরয়ীভাবে কোন ধরনের তালাক পতিত হয়নি। আর কখনো কখনো ঝগড়া অব¯’ায় তালাকের নিয়ত ব্যতিত “বাসা থেকে বের হয়ে যাও, তোমাকে বের করে দিবো, এখনই বাসা থেকে বের হও” এধরনের বাক্য বলার কারণে কোন ধরনের তালাক পতিত হয়নি। তাই আপনার বৈবাহিক বন্ধন এখনো বহাল আছে। এখন আপনার জন্য করণীয় হবে তাকে বুঝিয়ে বা পারিবারিকভাবে শালিশের মাধ্যমে স্ত্রীকে ফিরিয়ে আনা।
الادلة الشرعية
الفتاوى الهندية :١/٣٨٧
وليس للزوج ان يرجع في ذلك ولا ينهاها عما جعل اليها ولا يفسخ كذا في الجوهرة النيرة
الفتاوى التاتارخانية:٤/٥٢١
ذكر في طلاق الجامع اذا قال لامراته طلقي نفسك بالف فقبل ان تتكلم المراة بشيء رجع الزوج عن هذه المقالة كان رجوعه باطلا حتى لو قبلت المراة بعد ذلك وهي في مجلسها صح ذلك منها وطلقت
الفتاوى الهندية: الاختيار ۳۸۷/۱
وليس للزوج أن يرجع في ذلك، ولا ينهاها عما جعل إليها، ولا يفسخ كذا في الجوهرة النيرة
رد المحتار :٤/٤٠٥٦
رجل استكتب من رجل اخر الى امراته كتابا بطلاقها وقراه على الزوج فاخذه وطواه وختم وكتب في عنوانه وبعث به الى امراته فاتاها الكتاب واقر الزوج انه كتابه فان الطلاق يقع عليها
المبسوط للسرخسي: ٦/٤
قال الإمام السرخسي رحمه الله: ্রالْكِنَايَةُ لَا تَقَعُ إِلَّا مَعَ النِّيَّةِ، لِأَنَّهَا تَحْتَمِلُ غَيْرَهَا
بدائع الصنائع: ٣/١٦٩
الكنيات لا تطلق بها قضاء إلا بنية، أو دلالة الحال...... نحو اخرجى، واذهبى وقومى،
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে,
সম্মিলিত ফতোয় বিভাগ
মা’হাদুল ফিকহিল ইসলামী বাংলাদেশ।