আসসালামু আলাইকুম তিনটি ভাগে আমি আমার প্রশ্ন ভাগ করেছি,আমার স্বামী দীর্ঘদিন পর্ণগ্রাফি সহ অনলাইনে বিভিন্ন মহিলার সাথে অশ্লীলতায় লিপ্ত ছিল।এগুলো আমি দেখার পর উনার থেকে ২ দফায় লিখিতভাবে শর্তযুক্ত তালাকের প্রতিশ্রুতি নেই
১ম বার লেখা ছিলো ২ টি ভিন্ন লাইনে
- পর্ন বা নোংরা কিছু দেখলে আমাদের তালাক হয়ে যাবে
- কোনো বিষয়ে মিথ্যা কথা বললে আমাদের তালাক হয়ে যাবে
২ বারে লেখাটা ছিলো এমন
বিভিন্ন শর্ত দেয়া হলো এগুলো না মানলে আমরা জানুয়ারি মাস থেকে আলাদা হয়ে যাবো, সেপারেটেড শব্দটি স্পষ্টভাবে লেখা আছে, তালাক বা ডিভোর্স লেখা হয়নি, স্বামীও এমন কিছু মুখে বলেন নাই এই পর্যন্ত।
১ম বারের শর্তগুলো আমার স্বামী ভংগ করেছেন, উনি মিথ্যা বলেছেন এবং আমার ধারণামতে আবারো অশালীন ভিডিও দেখেছেন, ২য় বারের শর্তে কিছু ত্রুটি বিচ্চুতি হয়েছে কিন্তু পুরোপুরিভাবে ভংগ হয়নি।
২ বার ই আমার স্বামী আমার লেখা গুলোয় স্বাক্ষর করেছেন, কিন্তু তিনি আমাকে বলছেন যে তার নিয়তে তালাক ছিলো না, পরিস্থিতি সামলাতে তিনি স্বাক্ষর করেছেন। ১ম বার ডিভোর্স লেখা হয়েছিলো, ২য় বারে শুধু আলাদা হয়ে যাবো লেখা হয়েছে, স্বামী মুখে তালাক বলে নাই, আমি বলেছিলাম কিনা আমার মনে নাই।
শর্ত ভংগ হলে আমাদের করনীয় সম্পর্কে জানতে চাচ্ছি। আমি প্রচন্ডভাবে ওয়াসওয়াসায় ভুগছি, দয়া করে আমাকে সঠিক পথ বাতলে দিবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামী বিধান মতে শর্ত যুক্ত তালাকের ক্ষেত্রে শর্ত পাওয়ার সাথে সাথে তালাক পতিত হয়ে যায় অন্যথায় নয়।
আপনার বর্ণনায় অনুযায়ী স্বামী যেহেতু প্রথম শর্ত গুলো ভঙ্গ করেছে এবং যেহেতু তালাকের কোন সংখ্যা উল্লেখ নেই বিধায় প্রশ্নে বর্ণিত তালাকের শর্ত দুটি পাওয়ার দ্বারা দুই তালাকে রাজয়ী পতিত হয়েছে ।
দুই তালাক হওয়াতে ইদ্দত এর মধ্যে ফিরিয়ে নেওয়ার মাধ্যমে পূণরায় সংসার করার সুযোগ থাকবে। তবে ভবিষ্যতে আর এক তালাকের মালিক থাকবেন।
আর দ্বিতীয়বারের শর্তগুলো যেহেতু পরিপূর্ণভাবে ভঙ্গ করেননি তাই এর দ্বারা তালাকের কোন বিধান আরোপ হবে না।
الادلة الشرعية
الفتاوى الهندية (١/٤٢٠)
واذا اضافه الى شرط وقع عقيب الشرط مثل ان يقول لامراته ان دخلت الدار فانت طالق هذا بالاتفاق لان الملك قائم في الحال والظاهر بقائه الى وقت وجود الشرط لان الاصل بقاء الشيء على ما كان وهو استصحاب الحال
الهداية (١/٣٨٥)
واذا اضافه الى الشرط وقع عقيب الشرط اتفاقا مثل ان يقول لامراته ان دخلت الدار فانت طالق
الموسوعة
الفقهية (١٢/٣٠٠)
يكون التعليق بكل ما يدل على ربط حصول مضمون جملة بحصول مضمون جملة اخرى فقول الزوج لزوجته ان دخلت الدار فانت طالق فقد رتب وقوع الطلاق على دخولها الدار فان دخلت وقع الطلاق والا فلا
الهداية (٢/١٣٢)
وان كان الطلاق ثلاثا في الحرة او ثنتين في الامة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا ويدخل بها ثم يطلقها او يموت عنها
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে,
সম্মিলিত ফতোয় বিভাগ
মা’হাদুল ফিকহিল ইসলামী বাংলাদেশ।