আসসালামু আলাইকুম,আমি মোসাঃ শান্তা ভূঁইয়া, আমার স্বামীর নাম মোঃ একরামুল হক ভূঁইয়া।আমার বিয়ের বয়স ১৫ বছর। আমাদের একটি ছেলে ও একটি মেয়ে আছে। ২০১৯ সালে স্বামী বিদেশে থাকা অবস্থায় ফোনে ঝগড়ার সময় ২ তালাক বলেছে আবার সমাধান ও করছিলো এটা সে বলছে, কিন্তু আমি ক্লিয়ার ভাবে শুনিনি কতবার বলছিলো কারণ ঝগড়ার সময় জোর কথা বলতেছিলাম কিন্তু তালাক বলছে এটা ক্লিয়ার, কতো মাস পরে সমাধান করছিলো এটা ক্লিয়ার মনে নেই।হুজুরের কাছে স্বামী বলছিল তিন মাসের মধ্যে সমাধান করছে। এর মাঝে আর দেশে আসেনি। ২০২৫ সালে রমজানে সে দেশে আসলে নির্জনবাস হয়। আসার পর অন্য এক নারীর সাথে সম্পর্কের প্রমাণ পাই। এ নিয়ে ঝগড়াঝাটি করে। এরপর আমি বলি যে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে কারণ আমার যখন বিয়ে হয় তখন অপ্রাপ্ত বয়স্ক ছিলাম। তারপর পরিবারের সবার উপস্থিতিতে বিয়ের রেজিস্ট্রেশন হয়। এরপর আবার ঝগড়া করে না বলে দেশ থেকে চলে যায়। বলে রাখা ভালো দেশে ও বিদেশে থাকা অবস্থায় তার অনেক নারীদের সাথে অনৈতিক সম্পর্ক ছিলো। এই নিয়ে দেশে থাকায় অবস্থা ঝগড়া হতো। তা সত্ত্বেও প্রতিবার আমি ক্ষমা করে দিয়েছি। ২৫ সালে দেশে আসার পর মানুষিক ও শারীরিক ভাবে আরও অত্যাচার করার ফলে মানুষিক ও শারীরিক ডাক্তার দেখিয়ে দীর্ঘদিন ঔষধ চালিয়ে সংসার রক্ষা করার আপ্রাণ চেষ্টা করেছি। আমার শাশুড়িরে দিয়া মেয়ের সাথে কথা বলেছিলাম তখন মেয়ে বলতেছে তারা নাকি ২০২৫ সালে দেশে আসার পর বিয়ে করছে মেয়ের কাছে কাবিননামা আছে।এই নিয়ে ফোন ঝগড়ার এক পর্যায়ে আমি জিজ্ঞেসা করি হয়তো আমাকে নিয়ে থাকতে হবে না হলে ওই মেয়েকে নিয়ে থাকেন। ২৬ নভেম্বর ২০২৫ এ সে তখন ১ তালাক শব্দ উচ্চারণ করতেছিলো। আমি সাথে সাথে ফোন আমার শাশুড়ী কাছে দিয়ে দেই। তখন আবার আমার শাশুড়ী বলে হায় হায় তুই এটা কি করতেছিস থাম থাম। পরে সে আমার পরিবারকেও বলে যে আমাকে তালাক দিয়েছে।এসে নিয়ে জেতে,পরে আমার ছেলে বলতেছে যদি আমরা আলাদা হই তাহলে সে বাসা থেকে বের হয়ে যাবে।তাই সে আবার সমাধানের জন্য আমার বোনের জামাই কে সব খুলে বলে সে নিজে বলছে সে নাকি বলছিলো ১ তালাক, ২ তালাক, তোর ১৪ গুটিকে তালাক। তারপর আবার সমাধানের জন্য হুজুরের কাছে যেতে বলে আমার বোনের জামাইকে। হুজুর নাকি বলছে ইমারজেন্সি ভাবে দেশে আসতে। তাওবা করে এবং এক সাথে রাত কাটাতে। সে দেশে আসছে ৩ দিন এর জন্য ছিলো এবং নির্জনবাস হয়েছিলো। এরপর সে আবার দেশের বাহিরে চলে যায়।আমি খুবই মানসিক অস্থিরতায় আছি। কুরআন-সুন্নাহ অনুযায়ী সঠিক সমাধান দিলে কৃতজ্ঞ থাকবো।
আমার প্রশ্ন: এ ক্ষেত্রে কয় তালাক কার্যকর হয়েছে? আমাদের বৈবাহিক সম্পর্ক আছে এবং করণীয় কি?
জাযাকুমুল্লাহ খাইর।দয়া করে আপনাদের প্রতিষ্ঠানের কাগজে লিখিত ফতোয়া দিবেন। জাযাকাল্লাহ
মোসাঃ শান্ত ভূঁইয়া
বর্তমান ঠিকানাঃ আয়েশা ভিলা, ৪র্থ তলা,
১/ডি, ৭/৩৫, মিরপুর ১, ঢাকা-১২১৬
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামী বিধান মতে তালাক একটি নিকৃষ্ট গর্হিত বৈধ কাজ অতি প্রয়োজন ব্যতীত শরীয়ত তালাক দেওয়া থেকে নিরুৎসাহিত করে তথাপি কোন ব্যক্তি যদি কারণে অকারনে ইচ্চায় অনিচ্ছায় লিখিত বা মৌখিকভাবে তালাক দিয়ে দেয় তাহলে সংখ্যা অনুযায়ী তালাক পতিত হয়ে যায়।
সুতরাং আপনার প্রথম বিবরণ অনুযায়ী স্বামী দুই তালাক দেওয়ার স্বামীর বক্তব্য অনুপাতে তিন মাস তথা ইদ্দতের মধ্যে রুজু করার ফলে স্বামী স্ত্রী হিসেবে গণ্য হয়েছেন অতঃপর পূর্বের দুই তালাক, পরবর্তীতে দ্বিতীয়বার ২৫ সালের নভেম্বরে ঝগড়া কালীন সময়ে আরো এক তালাক দেওয়ার কারনে আপনার স্ত্রীর উপর তিন তালাক পতিত হয়ে একজন অপরজনের জন্য স্থায়ীভাবে হারাম হয়ে গেছেন ।তবে বৈধ ভাবে সংসার করার পদ্ধতি হল উক্ত তালাকপ্রাপ্তা ইদ্দত পালনের পর স্বাভাবিকভাবে অন্যত্র বিবাহে আবদ্ধ হওয়ার মাধ্যমে উক্ত স্বামী মারা গেলে বা তালাক দিলে ইদ্দত পালন পরবর্তী চাইলে আপনার সাথে বিবাহে আবদ্ধ হওয়ার সুযোগ রয়েছে অন্যথায় নয় ।
উল্লেখ্য : তিন তালাক হয়ে গেলে তওবা করার মাধ্যমে স্ত্রী বৈধ হওয়ার কোন সুযোগ নেই ।স্বামীর স্বীকারোক্তি অনুযায়ী সে আপনাকে এক তালাক দুই তালাক তোর চৌদ্দগুষ্টি তালাক বলার মাধ্যমে পূর্বের দেওয়া দুই তালাকের সাথে অবশিষ্ট এক তালাক যুক্ত হয়ে তালাকের সর্বোচ্চ সংখ্যা তিন হিসেবে তিন তালাক পতিত হয়ে গেছে । আর তিন তালাক হয়ে গেলে স্বামী স্ত্রী যেহেতু একজন অপরজনের জন্য হারাম হয়ে যায় ,তাই সহবাসের মাধ্যমে ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই। বিধায় বর্ণিত সহবাসের কাজের মাধ্যমে আপনাদের বৈবাহিক সম্পর্ক হালাল হয়নি হারামই থেকে যাবে।তাই জনৈক হুজুরের ফতোয়া কোরআন ও সুন্নাহর পরিপন্থী। আল্লাহ আপনাদের কে হারাম বেঁচে থাকার তাওফিক দান করুন।]
الادلة الشرعية
سورة البقرة (٢٣٠)
فان طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره
السنن الكبرى للبيهقي (١٤٤٩٢)
قال حسن : لولا اني سمعت ابي يحدث عن جدي النبي صلى الله عليه وسلم : من طلق امراته ثلاثا لم تحل له حتى تنكح زوجا غيره
المصنف لابن ابى شيبة(١٨٠٨٧)
عن واقع بن سحبان قال سئل عمران بن حصين رضي الله عنه عن رجل طلق امراته ثلاثا في مجلس قال اثم بربه و حرمت عليه امراته
الهداية (٢/١٣٢)
وان كان الطلاق ثلاثا في الحرة او ثنتين في الامة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا ويدخل بها ثم يطلقها او يموت عنها
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে,
সম্মিলিত ফতোয় বিভাগ
মা’হাদুল ফিকহিল ইসলামী বাংলাদেশ।