মুহতারাম মুফতি সাহেব, আমার পরিচিত এক ভাই আছে , সে তার স্ত্রী সন্তান নিয়ে বেশ সুখেই বসবাস করতেছিল। কিন্তু হঠাৎ এক দিন হুট করে তার শাশুড়ির সাথে মূল যৌন সম্পর্ক (লিঙ্গ প্রবেশ) ছাড়া বাকি সব কিছু হয়ে যায়, এই রকম ৪-৫ দিন। আমি যতটুকু জানি যে, সে মুলত হানাফী মাযহাবের অনুসারী। এখানে হানাফী মাযহাব অনুযায়ী বউ তালাক হয়ে যায়। সে মানুষিকভাবে এই গুনাহ এর কারণে ভেঙে পড়েছে। সে এখন তওবা করে ফিরে আসতে চায়।
এখন আমার জানার বিষয় হচ্ছে যে, সে কিভাবে তার বউ বাচ্চা নিয়ে সংসার সাভাবিকভাবে করবে? তার অবস্থা এমন যে, সে প্রয়োজনে আহলে হাদিস অথবা মাজহাব পরিবর্তন করে ফেলবে। কোন অবস্থাতেই সে বউ বাচ্চাকে ছাড়া আলাদা থাকতে পারবে না। এমনকি তার মন-মানসিকতা এরকম যে, দরকার হলে সে সারা জীবন এই ব্যাপারে গোপন রেখে বউ বাচ্চাসহ একত্রে থাকতে, জিনা এর গুনাহ হোক। সে সারা জীবন এর জন্য ইস্তেগফারের উপর থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। তবুও সে তার বউ ও বাচ্চাকে ছাড়বে না।
হানাফী মাযহাবে কি কোন উপায় আছে? প্রয়োজনে মাজহাব পরিবর্তন করবে ও আহলে হাদীস হয়ে যাবে।
নিবেদক,
নাম প্রকাশে অনিচ্ছুক
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
শরীয়তে হুরমতে মুসাহারাহ্ সাব্যস্ত হবার জন্য নির্দিষ্ট কয়েকটি শর্ত রয়েছে। সেগুলো পরিপূর্ণরূপে পাওয়া গেলে তা হুরমতে মুসাহারাহ্ (নিষিদ্ধ) বলে সাব্যস্ত হয়। অন্যথায় নয়।
শর্তগুলো:-
(১) কাপড়বিহীন শরীর বা এমন কাপড়ের উপর দিয়ে শরীর স্পর্শ করা, যা এতটাই পাতলা হয় যে, স্পর্শে দ্বারা শরীরের উষ্ণতা অনুভব হয়। তবে যদি এমন মোটা কাপড় পরিধান অবস্থায় হয় যে, স্পর্শ করার দ্বারা শরীরের উষ্ণতা অনুভূত না হয়, তাহলে নিষিদ্ধতা সাব্যস্ত হবে না।
(২) শরীরে স্পর্শ করার সময় পুরুষ মহিলার যেকোন একজনের উত্তেজনা অনুভুত হওয়া।
উল্লেখ্য, পুরুষের উত্তেজনা অনুভূত হওয়ার লক্ষণ হলো, গোপনাঙ্গ দাঁড়িয়ে যাওয়া। তবে পূর্ব থেকে দাঁড়িয়ে থাকলে স্পর্শ করার পর উত্তেজনা বৃদ্ধি পাওয়া।
(৩) স্পর্শ করার সময় উত্তেজিত হতে হবে। যদি স্পর্শ করার সময় কেউ উত্তেজিত না হয়, তাহলেও হুরমতে মুসাহারাহ্ সাব্যস্ত হবে না। সেই সাথে স্পর্শ করার আগে বা শেষে, হাত ছেড়ে দেওয়ার আগে বা পর যদি উত্তেজনা অনুভূত হয় তাহলেও নিষিদ্ধতার সাব্যস্ত হবে না।
(৪) স্পর্শ করার পর উদ্ভূত উত্তেজনা স্থীর হওয়ার পূর্বেই বীর্যপাত না হতে হবে। যদি উত্তেজনা হওয়ার সাথে সাথেই বীর্যপাত হয়ে যায়, তাহলেও নিষিদ্ধতা সাব্যস্ত হবে না।
(৫) মহিলার বয়স ৯ বছর থেকে কম না হতে হবে। আর পুষেরর বয়স ১২ বছর থেকে কম না হতে হবে। {হুরমতে মুসাহারাত-১৯}
সুতরাং প্রশ্নের বর্ণনা মতে স্ত্রীর সাথে একাধিকবার শ্বাশুরীর সাথে যৌন আচরণ করার কারণে উক্ত ব্যক্তির স্ত্রী তার উপর হারাম হয়ে গেছে। সুতরাং স্ত্রীর সাথে আর কখনোই ঘর সংসার করার সুযোগ নেই। হুরমতে মুসাহারাত প্রমানিত হওয়ার কারনে স্ত্রীকে তালাক দিয়ে দিবে।
উল্লেখ্য : সাধারণভাবে অন্য মাযহাবের উপর ফতোয়া দেওয়া জায়েজ হওয়ার প্রশ্নই আসে না কারণ শর্তহীন ভাবে নিজের মাযহাব ত্যাগ করার অনুমতি থাকলে তাকলীদের কোন অর্থ অবশিষ্ট থাকে না । বরং সুবিধা মতো মাযহাব পরিবর্তন করলে মাযহাব খেলার পাত্রে পরিণত হয়ে যায় যা জায়িজ নেই।
তাই বর্ণিত কারণে আপনার জন্য মাযহাব পরিবর্তন করার সুযোগ নেই।আর এভাবেই স্ত্রীকে নিয়ে সংসার করা ও তওবা ইস্তেগফার করার সুযোগ নেই। কারণ তওবা কবুল হওয়ার জন্য শর্ত সমূহের অন্যতম হচ্ছে গুনাহ বর্জন করে তাওবা করা। কিন্তু এখানে গুনাহ চলমান রেখে তওবা কারার কোন সুযোগ নেই।
الادلة الشرعية
(فتح القدير، قديم زكريا-3/213)
ومن مسته امرأة بشهوة حرمت عليه امها، وابنتها، قال فى التفح: قوله بشهوة أى بدون حائل
(الدر المختار مع رد المحتار، زكريا-4/107-108)
حرم أيضا بالصهرية أصل مزنيته وأصل ممسوته بشهوة…… وفروعهن
(هداية-2/309)
ومن مسته امرأة بشهوة حرمت عليها أمها وابنتها
(الفتاوى الهندية-1/274، جديد-1/340)
ومن مسته امرأة بشهوة حرمت عليه امها، وابنتها، قال فى التفح: قوله بشهوة أى بدون حائل
الفتاوى التاتارخانية٤/٣٥
وتثبت الحرمة بالمس والتقبيل والنظر الى الفرج بشهوة
الفقه الاسلامي وادلته ٧/١٣٩
لان المس والنظر سبب داع الى الوطء فيقام مقامه في موضع الاحتياط
رد المحتار ٤/١٠٤
ويشترط ان تكون المراة مشتهاة وكذا تشترط الشهوة في الذكر
وكذا فيه ٤/١٠٨
بحائل لا يمنع الحرارة,,,,, فلو كان مانعا لا يثبت الحرمة
البحر الرائق ٣/١٧٧
واما اذا كان بحائل فان وصلت حرارة البدن الى يده تثبت الحرمة والا لا
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে,
সম্মিলিত ফতোয় বিভাগ
মা’হাদুল ফিকহিল ইসলামী বাংলাদেশ।