একদিন সন্ধ্যায় আমারস্ত্রীর সাথে হালকা কথা কাটাকাটি হয়। তারপর আমার স্ত্রী আমার থেকে একটু দূরে যায় আমারবোনের কাছে! তারপর ঠিক তখনি আমার মাথায় তালাকের কথা আসে বা আগে থেকেইওয়াসওয়াসা ছিলো , আমি তখন তালাকের কথা ভাবতেছিলাম তারপর  কি ভেবে যেন তা মনে নাই তিন তালাক বলে ফেলি।আস্তে করে বলার পরই আমি বলি আমি আমার স্ত্রীকে উদ্দেশ্য করে বলি নাই, তারপর আমারউচ্চারিত শব্দ আমার বোন বা স্ত্রী বা অন্য কেউ শোনে নাই! তখন আমার মনে সন্দেহ জাগে,আমি কি আমার স্ত্রীকে উদ্দেশ্য করে বলছি কি না, একবার মনে হয় সম্মোধন করছি আবার মনেহয় সম্বোধন করি নাই ।তখন থেকেই এখন কি তালাক পতিত হবে..? আমার সাথে এমনই ঘটেছে!

আর আমার মনে সবসময় ওয়াসওয়াসা কাজ করতো কোনো কারণ ছাড়াই তালাকের কথা মাথায়

আসতো! মাঝে মাঝে এমন অস্থিরতা কাজ করতো আমার ভিতর যেন তালাক শব্দ উচ্চারণ করি কিন্তুকরি নাই কখনো, কিন্তু সেদিন করে ফেলি! যখন আমার স্ত্রীর সাথে কথাকাটি হয় তখন আমার

হালকা রাগ ছিলো কিন্তু যখন আমার স্ত্রী আমার বোনের কাছে যায় তারপর আমি মাথা নিচেরদিকে দিয়ে ছিলাম তারপর এই চিন্তা মাথায় আসে তারপর কি ভেবে যেন এই কথা বলি আস্তেকরে আমার স্ত্রী বোন সামনে ছিলো মিনিমাম ৬হাত দূরে! কিন্তু আমি আস্তে বলি! কিন্তু তখনকেন এই বিষয় নিয়ে ভাবতেছিলাম তা একটুকও মনে নাই।

 

নিবেদক,

              নামপ্রকাশে অনিচ্ছুক

 

 

 


 
الجواب باسم ملهم الصِّدق و الصّواب

 

ইসলামী বিধান মতে তালাক একটি নিকৃষ্ট গর্হিত  বৈধ কাজ ।অতিপ্রয়োজন ব্যতীত শরীয়ত তালাক দেওয়া থেকে নিরুৎসাহিত   করে। তথাপি কোন ব্যক্তি যদি কারণে অকারনে ইচ্চায় অনিচ্ছায়  লিখিত বা  মৌখিকভাবে তালাক দিয়েদেয় তাহলে সংখ্যা  অনুযায়ী তালাক পতিত হয়ে যায়।

 

সুতরাং আপনার বর্ণনা অনুযায়ী মৌখিকভাবে   একসাথে তিন তালাক  উচ্চারণ করার দরুন তাৎক্ষণিকভাবে আপনার স্ত্রীর উপর তিন তালাক পতিত হয়ে একজন অপরজনের জন্য স্থায়ীভাবে হারাম  হয়ে গেছেন । তবে বৈধ ভাবে সংসার করার পদ্ধতি হল ,উক্ত তালাকপ্রাপ্তা ইদ্দত পালনের পর  স্বাভাবিকভাবে অন্যত্র বিবাহে আবদ্ধ হওয়ার মাধ্যমে উক্ত স্বামী মারা গেলে বা তালাক দিলে ইদ্দত পালন পরবর্তী চাইলে আপনার সাথে বিবাহে আবদ্ধ হওয়ার সুযোগ রয়েছে অন্যথায় নয় ।

উল্লেখ্য : আলোচিত সুরতে স্ত্রীর নাম উল্লেখপূর্বক তার  দিক  তালাকের সম্বন্ধ স্পষ্টভাবে না করা হলেও  অবস্থার বিশ্লেষণের দ্বারা এটাই প্রতিয়মান হচ্ছে যে উচ্চারিত তালাক দ্বারা তার স্ত্রীকেই উদ্দেশ্য করা হচ্ছিল ।তবে ভিতরে ভিতরে ওয়াসওয়াসার কারণে তালাকের বিষয়টা থাকলেও যেহেতু মৌখিকভাবে উল্লেখ করে ফেলেছে তাই তালাক পতিত হওয়ার  ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা অবশিষ্ট নেই। অবশ্য ওয়াসওয়াসার বিষয়টি   আপনার জন্য ক্ষতিকারক তাই  এ সমস্যা থেকে  মুক্তির জন্য বেশি বেশি করে  ইস্তেগফার করা যেতে পারে  আশা করা যায় এর দ্বারা আল্লাহ তায়ালা  আপনাকে ওয়াসওয়াসার মত ক্ষতিকারক সমস্যা থেকে মুক্তি দিবেন।

 

 


 


الادلة الشرعية

 

سورة البقرة (٢٣٠)

       فان طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره

 السنن الكبرى للبيهقي (١٤٤٩٢)

       قال حسن : لولا اني سمعت ابي يحدث عن جدي النبي صلى الله عليه وسلم : من طلق امراته ثلاثا لم تحل له  حتى تنكح زوجا غيره

المصنف لابن ابى شيبة(١٨٠٨٧)

       عن واقع بن سحبان قال سئل عمران بن حصين رضي الله عنه عن رجل طلق امراته  ثلاثا في مجلس  قال اثم بربه  و حرمت

عليه امراته


الهداية (٢/١٣٢)

   وان كان الطلاق ثلاثا في الحرة او ثنتين في الامة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا ويدخل بها ثم يطلقها او يموت عنها


 

 

 

و الله اعلم بالصواب


উত্তর প্রদানে

সম্মিলিত ফতোয়া বোর্ড

মা’হাদুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা