যে অসুস্থ ব্যক্তি রোযা রাখলে তার রোগ বৃদ্ধি পায় এবং জীবন চলা কষ্টকর হয় অথবা রোগ বৃদ্ধি না হলেও রোযার কারণে রোগ দীর্ঘ হওয়ার প্রবল আশঙ্কা থাকে এমন রোগীর জন্য রোযা না রাখার অনুমতি আছে। তবে এ ব্যাপারে বিজ্ঞ মুসলিম ডাক্তারের মতামত এবং বিজ্ঞ মুফতির নিকট থেকে ফতোয়া নিয়েই সিদ্ধান্ত নেয়া উচিত। (আদ্দুররুল মুখতার: ২/৪২২)

 

উত্তর প্রদানে

মুফতি মুহাম্মদ আবু সালেহ

মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল