দেহের আভ্যন্তরীণ রোগ-ব্যাধি নির্ণয় করার জন্য এনডোসকপি করা হয়। এ সময় গলা থেকে নিয়ে পেটের ভিতর পর্যন্ত পাইপ ও মেশিনের যে অংশ প্রবেশ করানো হয়, তাতে যদি অন্য কোনো বস্তু যেমন তেল ইত্যাদি না লাগানো হয়, তাহলে রোযা ভঙ্গ হবে না। পক্ষান্তরে যদি তেল বা অন্য কোনো পদার্থ লাগানো হয়, তাহলে তা ভিতরে যাওয়ার সাথে সাথে রোযা ভেঙ্গে যাবে। ফতোয়ায়ে হিন্দিয়াতে আছে-وَلَوْ ابْتَلَعَ خَشَبَةً وَطَرَفُهَا فِي يَدِهِ ثُمَّ أَخْرَجَهَا لَا يَفْسُدُ صَوْمُهُ، وَلَوْ ابْتَلَعَ كُلَّهَا فَسَدَ صَوْمُهُ. (الهندية: ٢٦٧/١ ، دار الفكر)

শামীতেআছে- وَكَذَا لَوْ ابْتَلَعَ خَشَبَةً) أَيْ عُودًا مِنْ خَشَبٍ إِنْ غَابَ فِي حَلْقِهِ أَفْطَرَ

 

উত্তর প্রদানে

মুফতি মুহাম্মদ আবু সালেহ

মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল