মুহতারাম মুফতি সাহেব, একজন বদ মেজাজী স্বামী তার স্ত্রীকে যৌতুকের দাবীতে বছরের পর বছর বাবার বাড়ীতে আসতে দেয়না এবং যোগাযোগও করতে দেয়না। (তাদের দেশের বাড়ী নোয়াখালী, থাকে নারায়নগঞ্জ)। তার ঐ টর্চারের অংশ হিসাবে এপর্যায়ে স্বামী তার স্ত্রীকে বলেছে তোর বাবা- মাকে তিন তালাক দিলাম তুই গেলেও তালাক।তাই উক্ত বিষয়ে সমাধান দিলে উপকৃত হব।

 

নিবেদক,

                                                                            নাম প্রকাশে অনিচ্ছুক

 

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

          ইসলামী বিধান মতে শর্তারোপ করে তালাকের ক্ষেত্রে শর্ত পাওয়ার সাথে সাথে তালাক পতিত হয়ে যায়। অন্যথায় তালাক পতিত হয় নয়। আর শরীয়তের বিধান মতে তালাকের পাত্র একমাত্র নিজের বিবাহ করা বৈধ স্ত্রী। স্ত্রী ব্যতিত অন্য কাউকে তালাক দেওয়া অর্থহীন।

 

       সুতরাং প্রশ্নের বর্ণনা মতে বদ মেজাজী স্বামী তার স্ত্রীকে যৌতুকের দাবীতে বছরের পর বছর বাবার বাড়িতে যেতে না দিয়ে টর্চারের এক মুহূর্তে বলেছেন যে, “তোর বাবা- মাকে তিন তালাক দিলাম তুই গেলেও তালাক।” এতে স্ত্রী তার বাবার বাড়িতে গেলে স্বামীর দেওয়া শর্ত পাওয়া যাওয়ার ভিত্তিতে স্ত্রী তালাক প্রাপ্তা হবেন। অন্যথায় নয়। আর শশুর শুশুড়ি তালাকের পাত্র না হওয়ায় তাদেরকে তালাক দেওয়ার কথা অর্থহীন ও অনর্থক বলে সাব্যস্ত হবে। 

উল্লেখ্য, স্বামীর বলা বাক্য যে, ‘তুই গেলেও তালাক’ এখানে স্বামী কর্তৃক তালাকের কোন সংখ্যা উল্লেখ না করায় শর্ত পাওয়া গেলে এক তালাকে রজয়ী পতিত হবে।


 

الادلة الشرعية


 

 

 

الفتاوى الهندية (١/٤٢٠)

                 واذا اضافه الى شرط وقع عقيب الشرط مثل ان يقول لامراته ان دخلت الدار فانت طالق هذا بالاتفاق لان الملك قائم في الحال والظاهر بقائه الى وقت وجود الشرط لان الاصل بقاء الشيء على ما كان وهو استصحاب الحال

 

الهداية (١/٣٨٥)

               واذا اضافه الى الشرط وقع عقيب الشرط اتفاقا مثل ان يقول لامراته ان دخلت الدار فانت طالق

 

الموسوعة الفقهية (١٢/٣٠٠)

               يكون التعليق بكل ما يدل على ربط حصول مضمون جملة بحصول  مضمون جملة اخرى فقول الزوج لزوجته ان دخلت الدار فانت طالق فقد رتب وقوع الطلاق على دخولها الدار فان دخلت وقع الطلاق والا فلا

 

 

 

و الله اعلم بالصواب

উত্তর প্রদানে

সম্মিলিত ফতোয়া বোর্ড

মা’হাদুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা