মুহতারাম মুফতি সাহেব, ছেলে এবং মেয়ে একে অপরকে ভালোবেসে নিজেরা বিবাহ করে। মেয়ের বয়স কম বা নাবালিকা থাকার কারণে বিবাহটি রেজিস্ট্রি করা হয়নি। এফিডেভিট এর মাধ্যমে বিবাহ করা হয়। এফিডেভিট এ স্ত্রী কর্তৃক তালাক প্রদান করতে পারবে কিনা সে বিষয়ে কোন কিছুই উল্লেখ ছিল না। বিবাহের এক সপ্তাহের মধ্যে দুই পরিবারের অভিভাবকের উপস্থিতিতে হুজুর দিয়ে ইসলামী শরীয়ত সম্মত উপায়ে পুনরায় বিবাহ পড়ানো হয়। পরবর্তীতে একটা ছেলে সন্তান আল্লাহ দান করেন।
পরবর্তীতে স্বামী স্ত্রীর মধ্যে নিজেদের কিছু বিষয়ে মনোমালিন্য হওয়ার কারণে এবং ঝগড়া হওয়ার কারণে সম্পর্কের অবনতি হলে স্ত্রী কর্তৃক একপাক্ষিকভাবে ডিভোর্স লেটার প্রদান করা হয়। স্বামী ডিভোর্স লেটারে সই করে নাই। এক্ষেত্রে ইসলামের শরীয়তে ডিভোর্স হয়েছে কিনা ? ডিভোর্স না হলে সে কি ইসলামি শরীয়তে এখনো ১ম স্বামীর স্ত্রী হিসেবেই আছে? এবং ইসলামী শরীয়তে প্রথম বিবাহ বৈধ হয়েছিল কিনা? এবং পরবর্তীতে ওই স্ত্রী যদি অন্যত্র বিবাহ করে তার পরবর্তী বিবাহ হালাল হয়েছে কিনা? যদি হালাল না হয়ে থাকে তাহলে কি সেটা কি যেনার সম্পর্ক হবে? সেখানে কোন সন্তান হলে সেটা বৈধ হবে কিনা?
নিবেদক,
নাম প্রকাশে অনিচ্ছুক
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামী বিধান মতে মৌলিকভাবে তালাক দেওয়ার অধিকার একমাত্র স্বামীর। স্ত্রী তালাক দিতে পারে না। তবে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক গ্রহণের অধিকার তথা মৌখিক বা কাবিননামায় ১৮ নং ধারায় লিখিতভাবে তালাকের অধিকার দিলে সেই অধিকারের ভিত্তিতে নিজের উপর তালাক গ্রহণ করতে পারেন।
সুতরাং প্রশ্নোল্লিখিত সুরতে এফিডেভিট এর মাধ্যমে সংঘটিত বিবাহে স্ত্রীর নিজের উপর তালাক গ্রহণের কোন কথা উল্লেখ না থাকায় পরবর্তিতে সাংসারিক মনোমালিন্য হওয়ার কারণে স্ত্রীর পাঠানো ডিভোর্স লেটারে স্বামী স্বাক্ষর না করার কারণে কোন ধরনের তালাক পতিত হয়নি। বিধায় প্রথম বিবাহ বহাল থাকায় স্ত্রীর অন্যত্রে বিবাহ বৈধ হয়নি। বরং দ্বিতীয় স্বামীর সাথে এক সাথে থাকা সম্পূর্ণ যেনা হচ্ছে। যত দ্রুত সম্ভব পৃথক হয়ে যাওয়া ও একত্রে অতিবাহিত সময়ের জন্য আল্লাহর কাছে তওবা করা। আর উক্ত ঘরে সন্তান জন্মগ্রহণ করলে সেই সন্তান তাদের বলেই ধর্তব্য হবে।
আর প্রথম বিবাহ শরীয়ত সম্মত তথা স্বাক্ষীর (দুইজন পুরুষ বা একজন পুরুষ ও দুইজন মহিলার) উপস্থিতিতে বর কনের ইজাব-কবুল হওয়ায় বিবাহ বৈধ হয়েছে। বিধায় পরবর্তী যে বিবাহ হয়েছে তা বিবাহ হিসেবে বিবেচিত হয়নি। তাই এর কারণে প্রথম বিবাহে কোন ধরনের সমস্যাও হবে না।
الادلة
الشرعية الفتاوى الهنديه (١/٣٨٨) وان كانت
التفويض مقرونا بذكر الطلاق بان قال لها اختاري الطلاق فقالت اخترت الطلاق فهي
واحدةرجعية الهدايه
(٢/٣٨٥) واذا
اضافه الى الشرط وقع عقيب الشرط اتفاقا مثل ان يقول لامراته ان دخلت الدار فانت
طالق الهندية(١/٤٧٠) واذا
طلق الرجل امراته تطليقة رجعية او تطليقتين فله ان يراجعها في عدته کتاب المسائل: (5-234) میاں
بیوی میں کسی بات پر بات پڑه
گئی ۔
بیوی نے
پوچھا
کیا اپ چاہتےہیں
کہ
"میں اپنے
کو طلاق دے
دو"؟ اس پر شوہر
نے
کہا
"ہاں"
یہ
سن کر بیوی نے
کہا
" میں نے
اپنے
اپ کو طلاق دے
دی" تو اگر شوہر
کا مقصد تفویض طلاق تھا
۔
تو بیوی پر ایک طلاق ہو
جائے
گی، كتاب المسائل: (٥/٢٤١) شوہر نے
بیوی سے کہا
کہ "تو طلاق لے لے"
بیوی نے کہا
کہ "میں نے طلاق لے لی" تو ایک طلاق رجعی واقع ہو جائے
گی- و
الله اعلم بالصواب উত্তর প্রদানে সম্মিলিত ফতোয়া বোর্ড মা’হাদুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা