" হাদিস যখন সহীহ হবে ; সেটাই আমার মাজহাব হবে"
এই কথাটা খুব প্রচলিত না ?
ইমাম আবু হানীফা রাঃ এর কথা না ?
জ্বী, হ্যাঁ ! আমাদের দেশে এই কথাটা খুব জোরালো করে ইমাম আজম আবু হানীফা রাঃ এর নামে যেমন চালিয়ে দেওয়া হয়, তেমনি এই কথাটার ভুল ব্যখ্যাও করা হয়।
মানে -
এই এই কথাটায় দু'টা ভুল বিদ্যমান
১. কথাটা ইমাম আজম আবু হানীফা রাঃ এর নামে চালিয়ে দেওয়া।
২. কথাটার ভুল ব্যখ্যা দেওয়া।
উপরোক্ত দু'টি ভুলের সংশোধন নিয়ে জর্দানের বিখ্যাত দ্বীনি বিদ্যাপীঠ জামেয়াতুল উলুম জর্দান ইউনিভার্সিটি হানাফী ডিপার্ট্মেন্টের অফিসিয়াল পেইযে এর উত্তর জনিয়ে দেওয়া হয়েছে।
১. " হাদিস যখন সহীহ হবে ; সেটাই আমার মাজহাব হবে " - বাক্যটি ইমাম আজম আবু হানীফা রাঃ বলেন নাই। বরং, এই কথাটা এককভাবে ইমাম শাফী রাঃ বলেছেন। অন্য কেহ এমন কথা বলেছেন এমনটা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়।
আমাদের দ্বীনি ভাইয়েরা কোন কিছু পেলে সহীহ/জঈফ/জাল ইত্যাদি যাচাই করতে বলেন, তবে এই কথাটা যে বিনা যাচাইয়ে ইমাম আবু হানীফা রাঃ এর নামে চালিয়ে দেন, তা কি কখনো ভেবে দেখেছেন ?
২. কথাটার ভুল ব্যখ্যা করা হয়। বলা হয়ে থাকে - প্রত্যেক ইমামেই বলেছেন, হাদিস সহিহ হলেই সেটা আমার মাজহাব!
এটা নিতান্ত ভুল ব্যাখ্যা। বরং, ইমাম শাফী রাঃ এই কথা দ্বারা বুঝিয়েছেন যে, যখন হাদিসটা উনার মাজহাবের হাদিসের মূলনীতির আলোকে সহীহ হবে ; তখন সেটাই উনার মাজহাব সহীহ বলে গৃহীত হয়েছে / হবে। এমন ব্যাখ্যা শাফী মাজহাবের উসূলি গ্রন্থে বিদ্যমান রয়েছে।
আমরা জানি যে, কোন হাদিস সহীহ /জইফ বা কোনটি জাল হাদিস অর্থাৎ উসূলুল হাদিস নিয়ে প্রথম গবেষণা করেন বা গ্রন্থ রচনা করেন শাফেয়ী মাজহাবের সম্মানীত ইমামগণ। ফলে, ইমাম শাফী রাহঃ থেকে এমন কথা বের হওয়া অতি স্বাভাবিক ব্যাপার !
এবার ভিন্ন একটা পয়েন্টে আলোচনা করি -
১. আমাদের ভাইয়েরা একদিকে দাবী করেন যে, কোন ইমামই মাজহাব তৈরী করে যান নি ; বরং, মাজহাব উনাদের মৃত্যুর বহু পরে আবিস্কার হয়েছে। আরো বলেন, মাজহাবের ইমামগণ উনাদের মাজহাব প্রণয়নের কথা জানেনই না।
অপরদিকে আমাদের ভাইয়েরা বলে বেড়ান যে, মাজহাবের ইমামগণ বলেছেন - হাদিস যখন সহীহ হবে ; তখন সেটাই আমার মাজহাব হবে।
আমার প্রশ্ন হচ্ছে -
ইমামগণ যদি কোন মাজহাব তৈরী নাই বা করে যান, তাহলে তারা আবার কি করে বলতে পারেন যে, হাদিস যখন সহীহ হবে ; সেটাই আমার মাজহাব হবে ??
কেননা, এই বাক্যে তো " আমার মাজহাব " অর্থাৎ উনাদের নির্ধারিত মাজহাব বলতে কিছু একটা আছে, এ কথার জানান দিচ্ছে !
আমাদের ভাইয়েরা একদিকে বলেন, মাজহাবের ইমামগণ কোন মাজহাব তৈরী করে যান নি। অপরদিকে বলেন, মাজহাবের ইমামরা বলেছেন - যখন হাদিস সহীহ হবে ; তখন সেটাই আমার মাজহাব হবে !
এটা ডাবল স্ট্যান্ডবাজি নয় কি ??
শাইখ আব্দুল কারীম আল মাদানী হাফিঃ