মুহতারাম মুফতি সাহেব, (১) হুজুর আমার সমস্যা আসলে পাচ মাস থেকে শুরু হয়েছে। আমি দেশের বাহিরে থাকি নতুন বিয়ে করে দের মাস থেকে চলে আসি দেশের বাহিরে। আসার পর একমাস ভালো ছিলো। হঠাৎ একদিন আমরা স্বাামী স্ত্রী দুজন কথার মধ্যে আমি বল্লাম আমি যদি তোমাকে সুখ দিতে না পারি তাহলে তুমি তোমার মতো চিন্তা ভাবনা বা সিদ্ধান্ত নিতে পারো। তারপর থেকে শুরু হয় সমস্যা একটু পরই মনে হয় আমি যে কথাটা বলেছি সেটা কি অন্য কোনো পর্যায় চলে গেলো কি না! এই কথা ভাবতে ভাবতে পাঁচ দিন চলে গেলো মনে শান্তি পাচ্ছি না। তাই এক আলেমের কাছে জিজ্ঞেস করতে গেলাম এই কথা বলার কারণে কোনো সমস্যা হবে কিনা? তিনি বললো কোনো সমস্যা হবে না। এর মধ্যে তিনি একটা শব্দ উচ্চারণ করেছেন তালাক শব্দ এটা শোনার পর এখন শুধু সারাদিন ২৪ঘন্টা শুধু এই কথা মাথার মধ্যে আসে এই শব্দটা রাতে ঘুমালেও মনে হয় যে আমি ঘুমাচ্ছি কিন্তু ব্রেইন কথা বলছে। শুধু ঐ শব্দটা আমি যেটাই করিনা কেনো শুধু ঐ শব্দ মনের মাঝে আসে। কাজ করতে গেলেও একই সমস্যা। আমি মনে হয় পাগল হয়ে যাবো কখনো কখনো তো মনে হয় এর থেকে মৃত্যু অনেক ভালো মরে যেতে ইচ্ছে হয়।
এই শব্দের কারণে শেষ পর্যন্ত আর সজ্জ করতে না পেরে আমার স্ত্রীকে জানাই আমার শাশুড়ীকে জানাই যে আমার এই রকম সমস্যাগুলা হচ্ছে। তখন তারা কবিরাজের কাছে আবার অনেক হুজুরের কাছে যায় ওনারা বলে আমাকে নাকি কেউ কুফরি করেছে। তারপর ওনারা চিকিৎসা দিয়েছেন যদিও আমি কোনো উপকার পাই নাই বা ওনারা কুফরির উপযুক্ত প্রমাণও দিতে পারে নাই। এখন আমার কথা হলো এই সমস্যাগুলা পাঁচ মাস ধরে হচ্ছে এর কারণে যদি কোনো সময় ওই শব্দটা ভুলে বা অনিচ্ছাকৃতভাবে যেটা আমি মনে করতে পারছিনা কারণ যখন এই শব্দটা আসে তখন মনে হয় এই বুঝি আমি কিছু বলে ফেল্লাম টেনশন হয় এর থেকে ভয় কথা বলতে গেলে মনে হয় এই শব্দটা বেরিয়ে যাবে তাই কথা বলতেও ভয় পাই মনে হয় মুখ চেপে রাখি কিন্ত সারাক্ষণ তো আর এভাবে থাকা যায় না তাই বলছি মুখে যদি বেরিয়ে থাকে তাহলে কি সম্পর্ক ভেঙ্গে যাবে কারণে এই সমস্যা গুলার কারণে আমার সারাক্ষণ মনে হচ্ছে আমি কিছু বলে ফেললাম কি না কারণে আমি সব কিছু ভুলে যাই কোনো কিছু মনে রাখতে পারিনা কারো সাথে কথা বললে পরে আবার জিজ্ঞেস করি আমি কি বলে ছিলাম আপনার সাথে এখন এই শব্দটার জন্য আমি মানুষিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখন আমার যতটুকু মনে হয় আমি এই শব্দটা কখনো বলিনি তারপরও কেনো জানি মনে হচ্ছে বলছি কিনা মনে মনে সারাক্ষণ এই কথাগুলা আসলে মানুষ কিভাবে জীবন যাপন করবে! এখন ভুলবসত যদি কখনো এই শব্দটা বেরিয়ে থাকে যদিও আমি শিউর না তারপরও জানতে চাই। তাহলে কি
সম্পর্ক ভেঙ্গে যাবে প্রথম প্রথম কাউকে উদ্দেশ্য করে এই শব্দটা আসে নাই কিন্তু এখন মাঝে মাঝে উদ্দেশ্য করে চলে আসে চেহারা ভেসে উঠে আমার ওয়াইফের আমি তো তাকে অনেক ভালোবাসি তাকে কখনো হারাতে চাইনা কিন্তু ওই শব্দটা যতো চাই এরিয়ে চলতে কিন্তু ততো বেশি চলে আসে। আসলে আমার তো কোনো ইচ্ছেও নাই সম্পর্ক ভাঙ্গার। বিষয়টা এমন যে কারো সাথে কথা বলতে গেলেও মনে হয় আমার ওই শব্দটা বেরিয়ে যাবে ওয়াইফের সাথে কথা বলতে গেলেও মনে হয় ওই শব্দটা বেরিয়ে যাবে মনে হয় এই বুঝি শব্দটা বলে ফেল্লাম কিনা তারপর সারাক্ষণ ভয় হয় আর টেনশন করি ২৪ঘন্টা এমন হচ্ছে।
(২) হানাফি মাজহাবের এক হুজুর বলেছে এগুলা যখন হয় তখন নাকি ঠোঁট আর জিব্বা নারলে হয়ে যায় কিন্তু আমার তো কথা বলার সময় এগুলা হয় খাবার খাওয়ার সময় এগুলা ঘুমানোর সময় এগুলা খুব ভয়ংকরভাবে এগুলা আমার সাথে হচ্ছে যদিও আমি মাজহাব সম্পর্কে আমার কোনো ধারনা নাই তাই নির্দিষ্ট কোনো মাজহাব আমি এখনো ফলো করি না যেহেতু এগুলো সম্পর্কে আমার কোনো দারনা নাই।
(৩) এই যে বিষয়গুলো আমার সাথে হচ্ছে এগুলো আমার স্ত্রী বা শাশুড়ী সাথে বলেছি এতে কোনো সমস্যা হবে বা বন্ধুদের সাথে সমস্য সামাধানের জন্য বললে সমস্যা হবে কিনা?
(৪) এই বিষয়ে আমি হুজুরে সাথে কথা বলেছি এটা কেউ বলে ওয়াসওয়া আবার কি বলে এটা মানুষিক সমস্যা এবেপারে ইসলাম কি বলে?
(৫) এই সমস্যাগুলার জন্য আমি অনেক রোকেয়া করেছি অনেক দোয়াও পরেছি কোরআন তেলাওয়াত করেছি কিন্তু তারপরও কমেনি এগুলা দিন দিন বৃদ্ধি হচ্ছে।
(৬) এটা কাউকে উদ্দেশ্য করে বা সম্মোধন বা নাম ধরে আসে নাই এবিষয়ে একটু বলবেন শুধু কি ওই শব্দটা বলাতে সমস্যা হয় নাকি নাম বা উদ্দেশ্য লাগে।
(৭) আর কথা মধ্যে যদি বলি তোমার থেকে ছুটির দাও এতে কোনো সমস্যা হবে কিনা? আর এমনিতে কোনো কিছু উদ্দেশ্য না করেঅ
(৮) আরেকটা কথা ত. বা. তো. তা. বা কিছু ১.২.৩. গননাগুলা বলতেও ভয় লাগে আর এই সব এগুলা কথা যে লিখে গেলারিতে রাখলে কোনো ডঃ বা হুজুরকে দেখানোর জন্য এতে কোনো সমস্যা হবে কিনা?
(৯) আর এখন আমার ওয়াইফকে তার বাবার বাড়িতে রেখেছি কয়েক মাস থাকার জন্যে কারণ আমি নতুন ঘর বানিয়েছি সেখানে থাকার মতো পরিস্থিতি এখনো হয়নি আর আমাদের বিয়ের পর থেকে আমাদের মাঝে কোনো ঝগরাজাটি হয়নি আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি।
আমি আশা করবো এই সব বিষয়গুলা দেখে আমাকে একটা পরামর্শ দিবেন এগুলা থেকে কিভাবে বের হবো বা মুক্তি পাবো।
নিবেদক,
মো: সোলাইমান
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামী শরীয়াহ মতে, সরীহ তথা তালাকের জন্য গঠিত স্পষ্ট শব্দ এবং কেনায়া — যা তালাকের জন্য ব্যবহার হয়, কিন্তু অন্য অর্থও প্রদান করতে পারে — এই ধরনের শব্দের মাধ্যমে তালাক পতিত হওয়ার জন্য স্বামীর স্ত্রীকে উদ্দেশ্য করা ও তালাক প্রদান করা শর্ত। অন্যথায় সাধারণত আলাপ-আলোচনা বা ওয়াসওয়াসার কারণে বারবার অন্তরে স্মরণ আসা এবং মুখে তালাকের শব্দ উচ্চারণ করা ব্যতিত তালাক পতিত হয় না।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরত থেকে প্রথম বণনা অনুযায়ী আপনি আপনার স্ত্রীকে বলেছেন যে, (আমি যদি তোমাকে সুখ দিতে না পারি তাহলে তুমি তোমার মতো চিন্তা ভাবনা বা সিদ্ধান্ত নিতে পারো) উক্ত কথা বলার দ্বারা কোন ধরনের তালাক পতিত হয়নি। আপনার বর্ণনা থেকে প্রতীয়মান হয় যে, আপনি কখনো স্ত্রীকে উদ্দেশ্য করে তালাক পতিত করণের জন্য এধরনের শব্দ উচ্চারণ করেননি। বিধায় এতেও কোন ধরনের তালাক পতিত হয়নি।
আর তালাক পতিত হওয়ার ব্যাপারে ফিকহে হানাফির অবস্থান হচ্ছে স্বীয় স্ত্রীকে উদ্দেশ্য করে মুখে তালাক শব্দ উচ্চারণ করলেই কেবল তালাক পতিত হয়। অন্যথায় স্ত্রীকে উদ্দেশ্যবিহীন শুধু তালাক শব্দ মুখ আর ঠোঁট নাড়ালে তালাক পতিত হয় না। যা আপনার হয়েছে। বিধায় হানাফি মাজহাব অনুসারেও স্ত্রীকে উদ্দেশ্যহীন শুধু মুখ ও ঠোঁট নাড়ানোর কারণে তালাক পতিত হয়নি। আর আপনার সাথে ঘটে যাওয়া বিষয় স্ত্রী ও শাশুরির সাথে শেয়ার করার কারণে কোন ধরনের তালাক হয়নি। এবং হুজুরের থেকে শোনা শব্দ তথা তালাক শব্দ শুনে বারবার অন্তরে তা উদিত হওয়া ও চিন্তা করা এটাকে শরীয়তের পরিভাষায় ওয়াসওয়াসা বলা হয়। আর কথা মধ্যে নিয়ত ও কোন ধরনের উদ্দেশ্যবিহীন “তোমার থেকে ছুটি দাও” এ কথা বলার দ্বারা কোনো সমস্যা হবে না।
এবং ত. বা. তো. তা. বা কিছু ১.২.৩. এই সব কথা লিখে গেলারিতে রাখলে কোনো ডঃ বা হুজুরকে দেখানোর জন্য এতে কোনো সমস্যা হবে না।
মোটকথা: আপনার পুরো বর্ণনা বিবেচনায় আপনি মূলত ওয়াসওয়াসার রোগে আক্রান্ত হয়েছেন। আপনার জন্য করণীয় হবে ওয়াসওয়াসা থেকে মুক্তির জন্য বেশি বেশি ইস্তেগফার ও দরুদ শরীফের আমল করুন। আর মানসিকভাবে নিজেকে অসুস্থ অনুভব করলে ডাক্টার বা অন্যান্য চিকিৎসার স্বরণাপন্ন হোন।
الادلة الشرعية
سنن أبي داود:
قال رسول الله ﷺ:ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ، وَهَزْلُهُنَّ جِدٌّ: النِّكَاحُ، وَالطَّلَاقُ، وَالرَّجْعَةُ
صحيح البخاري
قال رسول الله ﷺ:إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِأُمَّتِي مَا حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا، مَا لَمْ تَتَكَلَّمْ بِهِ أَوْ تَعْمَلْ
صحيح مسلم
عن عمر بن الخطاب رضي الله عنه قال:্রإِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى
المغني لابن قدامة
قال ابن قدامة رحمه الله: وَلَا يَقَعُ الطَّلَاقُ بِالْكِنَايَةِ إِلَّا بِنِيَّةٍ
بدائع الصنائع
قال الكساني رحمه الله: فَإِذَا لَمْ يَنْوِ الطَّلَاقَ عِنْدَ اللَّفْظِ بِالْكِنَايَةِ لَا يَقَعُ الطَّلَاقُ
شرح صحيح مسلم১০/৭৮)
قال الإمام النووي رحمه الله:্রالطَّلَاقُ الْكِنَايَةُ لَا يَقَعُ إِلَّا إِذَا نَوَاهُ الْمُطَلِّقُ
المبسوط للسرخسي৬/৪)
قال الإمام السرخسي رحمه الله:্রالْكِنَايَةُ لَا تَقَعُ إِلَّا مَعَ النِّيَّةِ، لِأَنَّهَا تَحْتَمِلُ غَيْرَهَا
و
الله اعلم بالصواب
উত্তর প্রদানে