আসসালামু আলাইকুম।সম্মানিত মুফতি সাহেবএকজন মেয়ের শশুর তাদের বিয়ের ১বছর আগে একেবারে উদ্মাদ পাগল হয়ে গিয়েছিল।এরপর সে চিকিৎসা করালে সে সুস্থ হয় এবং ডাক্তার তাকে কিছু অসুধ দেয়া হয় মানসিক রুগের জন্য এবং বলা হয় এইগুলা সারাজিবন খেয়ে যেতে।উনি এখনো এই অসুধ গুলা খায় তবে এখন অসুধ চল্লেও সে সুস্থ এবং সে সিনজি গাড়ির চালক মানে সে বর্তমানে এই পেশায় নিযুক্ত আছেন।বেশ কিছুদিন যাবত উনি গাড়ির সমস্যার কারনে কাজে যান না।একদিন মেয়ে আর শশুর একা বাড়িতে ছিল।আর কেউ ছিল না।ঘড়ের ভিতর শশুড় আর ছেলের বউ বসে রুগি বানাচ্ছিল।শশুড় পাশে বসে ভান্ডারি গান শুনতাছিল।আর মেয়ে শালীন ভাবে বসে রুটি বেলতাছিল।মেয়েটির শশুড় সম্পর্কে চাচা ও হয় মানে চাচাত ভাইয়ের সাথে বিয়ে হয়ে হয়েছে।মেয়েটি বলতাছিল আব্বু এইসব ভান্ডারি গান কেন শুন?এরপর শশুড় ভালো কথা বলতে বলতে এক পর্যায়ে বলে উঠে স্ত্রীও অনেক সময় মা হয়ে যায় তুমি চাইলে তুমার দুধ আমাকে খাওয়াতে পার।এই কথা শুনে মেয়েটি লজ্জায় পরে যায় এইসব কেন বলছে সে কুনদিকে কান না দিয়ে নিজের মত করে রুটি বানাতে থাকে এবং শশুড় বলে মাইন্ড করলা নাকি এইসব কথা কাউকে বইল না।এরপর শশুড় আর কুন খারাপ কথা বলে নাই এমনি অন্য বিষয় নিয়ে কথা বলতাছিল।এরপর হটাৎ তার শশুর তার কপালে চুম্মন করল নাকি গালে চুম্মন করল মনে নাই যাইহোক এই দুজায়গার যেকুন এক জায়গায় চুম্মন করে এবং সে ঠুটে চুম্মন করার উদ্দেশ্য শশুড় ঠুটের উপর ঠুট রাখে এবং ঠুটের উপর ঠুট রাখার সাথে সাথে মেয়েটি মুখ সরিয়ে নেয়।শশুড়ও তখন আর জোরাজোরি করে নাই।পরে মেয়েটি তার কাজ শেষ করে সেখান থেকে চলে আসে।পরবর্তীতে মেয়ের হাসব্যান্ড তার বাবাকে কেন এই কাজ করছে জিগাস করলে বলে আমার কুন উত্তেজনা ছিল না।আমি মেয়ে হিসাবে চুমা দিয়েছি।এখানে কি হুরমত সাব্যস্ত হবে নাকি হুরমত সাব্যস্ত হবে না
নাম প্রকাশে অনিচ্ছুক
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামী বিধান মতে প্রাপ্তবয়স্ক পুরুষ, নারী যে কেউ একজন অপরজনকে কামভাব নিয়ে কোন ধরনের পোশাক ছাড়া সরাসরি শরীরে স্পর্শ করলে অথবা এমন হালকা পোশাকের উপর স্পর্শ করে যে উত্তেজনার তাপমাত্রা অনুভূত হয় তাহলে হুরমতে মুসাহারাত প্রমাণিত হয় অন্যথায় ন।
সুতরাং প্রশ্নের বর্ণনা অনুযায়ী শশুড় ছেলের বউয়ের কপালে বা গালে চুম্বন করার সময় অথবা ঠোঁটের সাথে ঠোট মিলানো অবস্থায় উপরে বর্ণিত হুরমতে মুসাহারাতের শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে হুরমতে মুসাহারাত প্রমাণিত হওয়ার কারণে ছেলের জন্য স্ত্রী হারাম হয়ে যাওয়ার কারণে তখন থেকেই তাদের একসাথে সংসার করার সুযোগ নেই
এখন করণীয় হলো বাবার কর্মের কারণে যেহেতু ছেলের জন্য স্ত্রী হারাম হয়ে গেছে তাই ছেলে স্ত্রীকে তালাক দিয়ে দিবে এক্ষেত্রে বাবার অস্বীকার করার বিষয়টি ধর্তব্য হবে না।
الادلة الشرعية
الفتاوى الهندية١/٢٧٤
وتثبت بالمس والتقبيل
الدر المختار ٤/١٠٨
واصل ممسوسته بشهوة
الفتاوى التاتارخانية٤/٣٥
وتثبت الحرمة بالمس والتقبيل والنظر الى الفرج بشهوة
الفقه الاسلامي وادلته ٧/١٣٩
لان المس والنظر سبب داع الى الوطء فيقام مقامه في موضع الاحتياط
رد المحتار ٤/١٠٤
ويشترط ان تكون المراة مشتهاة وكذا تشترط الشهوة في الذكر
وكذا فيه ٤/١٠٨
بحائل لا يمنع الحرارة,,,,, فلو كان مانعا لا يثبت الحرمة
البحر الرائق ٣/١٧٧
واما اذا كان بحائل فان وصلت حرارة البدن الى يده تثبت الحرمة والا لا
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
সম্মিলিত ফতোয়া বোর্ড
মা’হাদুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা