মুহতারাম মুফতি সাহেব আসসালামু আলাইকুম!! আমি এই পোস্ট টি আরেক জনের হয়ে জানতে চাচ্ছি, তিনি এই বিষয় টি নিয়ে অনেক চিন্তিত আছেন!

বিষয় টি তালাক প্রসঙ্গে ,তাঁর স্ত্রী তাঁর সাথে মতের অমিল  ও বনিবনা না হওয়ার জন্য তালাকের উদ্দেশ্যে ৫ বছর আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে যান, এই স্বামীর সাথে সম্পর্ক বজায় রাখার সম্ভব না এবং তাঁকে তালাকে নোটিশ পাঠাবেন বলে যান এবং ফোনে বারবার হুমকি দেন সে তালাকের নোটিশ রেডী করেছেন এবং খুব শীঘ্রই পাঠিয়ে দিবেন, আবার বলেছে পাঠিয়ে দিয়েছেন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন , স্বামী তাঁকে তার বাবার বাড়িতে আনতে যান তিনি ফিরে আসেন না এবং বলেছেন তাঁর সাথে আর সংসার করবেন না বরং তাঁর ভাই বোন কে দিয়ে অপমান করে বাসা থেকে তাড়িয়ে দেন এবং বলেন তালাকের কাগজ পাঠিয়ে দিবেন , এবং স্ত্রী তার স্বামীর কর্ম স্থলে কমপ্লেন করে তার চাকরি থেকে অব্যাহতি করান , এবং আত্মীয় স্বজনের কাছে সমাজে পরিচিত সকলের কাছে হেনস্তা করান , কিন্তু পরে  স্ত্রী তালাকের কাগজপত্র না পাঠিয়ে উল্টো স্বামীর কাছে তালাক চান, তখন স্বামী বলেছিলেন তুমি যদি তালাকে কাগজপত্র পাঠান স্বামী সই করে দিবেন আমি ও তালাক চাই এবং কাবিনের ১৮ নং ধারায় তালাকের অধিকার হ্যা দিয়া আছে কিন্তু স্ত্রী বারবার স্বামীর কাছে তালাক চান , স্বামী তালাকের উদ্দেশ্যে উকিলের কাছে পরামর্শ চান তিনি বলেন স্বামী তালাক দিলে স্ত্রী তাকে আইনি জটিলতার সম্মুখীন করতে পারেন , তাই আপনি তার তালাকে অপেক্ষা করেন স্ত্রী যেহেতু তালাকের উদ্দেশ্যে বাবার বাড়িতে অবস্থান করছেন বারবার বলেছেন তিনি সংসার করে চান না এবং কাবিনের সকল টাকা পরিশোধ করিয়ে নিয়েছেন তাহলে সে তালাক দিতে পারেন, স্বামী সেই অপেক্ষা করতে থাকেন, এই তে ৮/৯ মাস অতিবাহিত হয়ে যায় এতো সময় তাদের মাঝে কোনো ধরনের স্বামী স্ত্রী সম্পর্ক স্থাপন হয় নি !কিন্তু স্বামী তালাকের নোটিশ হাতে পাননি , স্ত্রী স্বামীর বাড়িতে ফিরে আসেন আবার ঘর সংসার করতে থাকেন !

এখন প্রশ্ন হচ্ছে তালাকের উদ্দেশ্যে গেলেন স্বামী স্ত্রী দুজনেই তালাকের সম্মতি ছিলো এবং ইদ্দত কাল পার হয়ে গেলে সেই স্ত্রী কি এখন হালাল হবে ?না তালাক হয়ে গেছেন !খুব জরুরী বিষয় যত দ্রুত সম্ভব  লিখিত ফতোয়া দিয়ে জানাবেন !জাজাকাল্লা আল্লাহ!

 নিবেদক

মাহবুবা ধানমন্ডি

 

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

 

          ইসলামী বিধান মতে  তালাকের মালিক একমাত্র স্বামী তবে যদি স্বামী স্ত্রীকে মৌখিকভাবে বা কাবিননামার ১৮ নং ধারায় লিখিতভাবে তালাক গ্রহণের অধিকার দিয়ে থাকে তাহলে স্ত্রী  তালাকের  মালিক হিসেবে গণ্য হয় এবং উক্ত অধিকার মৌখিক বা লিখিতভাবে  কার্যকর করে নিজের উপর তালাক গ্রহণ করিতে পারে।

        সুতরাং প্রশ্নের  বর্ণিনা  অনুযায়ী উক্ত  মহিলা বাস্তবেই যদি  ডিভোর্স লেটার রেডি করার পাশাপাশি তাতে স্বাক্ষর করে তাকে তাহলে  তালাকের প্রাপ্ত অধিকার কার্যকর হওয়ার কারণে  সংখ্যা অনুযায়ী তালাক  পতিত হয়ে যাবে তথা   ডিভোর্স লেটারে যে কয়টি তালাকের উল্লেখ থাকবে সেই কয়টি পতিত হয়ে যাবে।আর যদি   ডিভোর্স লেটারে স্বাক্ষর না করে   বরং  হুমকি স্বরূপ এ কথা বলে তাকে তাহলে কোন ধরনের তালাক পতিত হয়নি।



الادلة الشرعية

 

الفتاوى الهندية١/٣٧٦

      وكذا كل كتاب لم يكتبه بخطه ولم يمله  بنفسه لا يقع به الطلاق اذا لم يقر  انه كتابه

(الفقه الأسلامى وأدلته-7/347، 355)

            جعل الطلاق بيد الزوج لا بيد الزوجة إن الذى يملك الطلاق إنما هو الزوج.... ولا تلملكه الزوجة إلا بتوكيل من الزوج أو تفويض منه 

(رد المحتار-4/361)

          لأن الطلاق لا يكون من النساء

(مصنف عبد الرزاق-7/236، رقم-12951)

           عن ابن المسيب رض قال: الطلاق بالرجال والعدة بالنساء

(المعجم الكبير للطبرانى-9/337، رقم-9697)

           عن عبد الله بن مسعود رض قال: الطلاق بالرجال والعدة بالنساء

(مرقاة المفاتيح، باب الخلع والطلاق، البحث على أن العبرة فى العدة بالمرأة-6/396، تحت رقم الحديث-3289)

          الطلاق بالرجال والعدة بالنساء… وقوله فإنه حينئذ أنسب من أن يراد به الإيقاع بالرجال، ولأنه معلوم من قوله تعالى فطلقوهن. الآية

الفقه الأسلامى وأدلته-7/347، 355).

         جعل الطلاق بيد الزوج لا بيد الزوجة إن الذى يملك الطلاق إنما هو الزوج…. ولا تلملكه الزوجة إلا بتوكيل من الزوج أو تفويض منه

(الدر المختار مع رد المحتار-4/431، مجمع الانهر-2/4، النهر الفائق-2/310)

           ومحله المنكوحة واهله زوج عاقل بالغ مستيقظ

و الله اعلم بالصواب

 

DËi cÖ`v‡b

mw¤§wjZ d‡Zvqv †evW©

gvÕnv`yj wdKwnj Bmjvwg, DËiv, XvKv