প্রশ্ন:
ক্রিসমাস (বড়দিন) এর শুভেচ্ছা জানানো যাবে কী ? এটা কি শিরক নয় ?
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
অমুসলিমদের ধর্মীয় উৎসবের উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা জানানো সম্পর্কে শরয়ি বিধান হলো— যেহেতু এসব উৎসব মূলত শিরকভিত্তিক আকীদার উপর প্রতিষ্ঠিত, আর একজন মুসলমান হিসেবে আমাদের জন্য শিরক থেকে বিরত থাকা এবং শিরকী বিশ্বাসের সাথে সম্পর্কচ্ছেদ প্রকাশ করা জরুরি। সুতরাং ক্রিসমাসের শুভেচ্ছা জানানো মূলত তাদের সেই আকীদা ও দৃষ্টিভঙ্গির প্রতি সমর্থন প্রদর্শনের শামিল। এ কারণে ক্রিসমাসের শুভেচ্ছা জানানো জায়েজ নয়।আর যদি এর মাধ্যমে তাদের ধর্মের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্য থাকে, তবে কুফরের আশঙ্কা রয়েছে। আর যদি ক্রিসমাস উপলক্ষে স্পষ্টভাবে কোনো শিরকী বাক্য উচ্চারণ করা হয়, তবে তা যে শিরক হবে— এতে কোনো সন্দেহ নেই।
فقط والله أعلم
ফতোয়া নম্বর: ১৪৩৮০৩২০০০৩৫
দারুল ইফতা: জামিয়া উলূম ইসলামিয়া আল্লামা মুহাম্মদ ইউসুফ বিন্নোরী টাউন