নাপাক কাপড় পরিধান করে গোসল করা বৈধ আছে কি?
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
উত্তর : নাপাক কাপড় পরিধান করে গোসল করা বৈধ আছে। তবে উচিত হলো গোসলের পূর্বে নাপাক কাপড়কে পবিত্র করে নেওয়া। তার পদ্ধতি হলো প্রথমে নাপাক লেগে থাকা স্হানে এমনভাবে পানি ঢালবে যাতে করে নাপাকের কোন চিহ্ন অবশিষ্ট না থাকে অতঃপর পানি নিংড়ানোর মাধ্যমে পবিত্র বলে গণ্য হবে। তবে সাবান ব্যবহার করলে নিংড়ানোর প্রয়োজন হবে না, এর মাধ্যমেই নাপাক থেকে কাপড় ভালোভাবে পরিষ্কার হয়ে পবিত্র হয়ে যাবে ।
হালবী কাবীর ১৮৪,আলমুহিতুল বোরহানি ১/৩৭৮
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতি মুঈনুল ইসলাম
মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি ফাতাওয়া ও মাসায়েল
১৫ জানুয়ারী ২০২৬