ফিকহ নামায/সালাত

মেহরাব ছেড়ে  নামাজ পড়া কি বৈধ?


 الجواب باسم ملهم الصِّدق و الصّواب 


মেহরাব ছেডে এক দুই কাতার পিছনে মেহরাবের সোজাসুজি দাঁড়িয়ে নামাজ পড়ানো ইমামের জন্য বৈধ আছে।মেহরাবে দাঁড়ানো ইমামের জন্য সুন্নত নয় বরং সুন্নত হল মধ্যখানে দাঁড়ানো, আর যেহেতু  মেহেরাব মসজিদের  মধ্যখানে থাকে  তাই মেহরাবে দাড়ানোর দ্বারা  সুন্নত আদায় হয়ে যায়।আর যদি ইমাম মেহরাব বা মেহরাবের সোজাসুজি না দাঁড়িয়ে একপাশে দাঁড়ান তাহলে  সেটা মাকরুহ হবে ।

শামী ২/৪১০,রদ্দুল মুহতার ২/৩১০,এমদাদুল ফাতাওয়া ২/২৩৫,২৫২

و الله اعلم بالصواب

উত্তর প্রদানে

 মুফতি মুঈনুল ইসলাম

মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতিমাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি  ফাতাওয়া ও মাসায়েল


১৪ জানুয়ারী ২০২৬