বর্তমান সমাজের মসজিদের মাইকে মৃত্যু সংবাদ ঘোষণা করা এমন ব্যাপকভাবে প্রচলিত হয়ে গেছে যা সর্বজনস্বীকৃত। প্রশ্ন হল মসজিদের মাইক ওয়াকফ সম্পত্তি হওয়ার পরও তাতে মৃত্যু সংবাদ ঘোষণা করা যাবে কি
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
উত্তর : ওয়াকফিয়া সম্পত্তি তার নির্ধারিত খাতের বাহিরে ব্যবহার করা বৈধ নয় সুতরাং মৃত্যুর সংবাদ যেহেতু ওয়াকফিয়া সম্পত্তি মাইক ব্যবহারের উপযুক্ত খাত নয় বিধায় মসজিদের মাইকে মৃত্যু সংবাদ ঘোষণা করা বৈধ নয়
তবে যদি ওয়াকফকারি ওয়াকফ করার সময় অনুমতি দিয়ে থাকে তাহলে বৈধ আছে
তবে বর্তমান সমাজে মাইক দিয়ে মৃত্যুর সংবাদ ঘোষণা করা বহুল প্রচলন হয়ে গেছে এমন প্রথা প্রচলন সামনে রেখেই কেউ যদি কেউ মাইক দান করে বা টাকা প্রদান করে তাহলে মৌখিক অনুমতি না থাকলেও প্রচলনের কারণে দাতাদের পক্ষ থেকে মৌন অনুমতি আছে বলে ধর্তব্য হবে
এমনটাই বর্তমান সমাজে হয়ে চলছে
আদ্দুররক মুখতার ৪/৩৫৭,শামী ৪/৩৫৮,তাবয়ীন ৪/২৬৯
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতি মুঈনুল ইসলাম
মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি ফাতাওয়া ও মাসায়েল