ফিকহ লেনদেন

 কোম্পানি কর্তৃক গ্যারান্টি ওয়ারেন্টি সেবা বৈধ কি


বর্তমানে প্রচলিত বিভিন্ন কোম্পানি তার তৈরি করা মালের ক্ষেত্রে  নির্ধারিত সময়ের জন্য   ওয়ারেন্টি,   গ্যারান্টি সেবা দিয়ে থাকে এটা কি বৈধ?

ওয়ারেন্টি

উত্তর : কোম্পানি কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে  বিকৃত মাল নষ্ট হলে মেরামত করে দেওয়া অথবা নতুন মাল দেওয়া  যা শর্তভিত্তিক লেনদেনের অন্তর্ভুক্ত

মৌলিকভাবে এমন শর্তভিত্তিক লেনদেন বৈধ না হলেও সামাজিক প্রচলন ও মানবিক প্রয়োজনের কারণে এমন লেনদেনকে শরীয়ত অনুমোদিত করেছে

তাই কোম্পানি কর্তৃক নির্ধারিত সময়ের জন্য ওয়ারেন্টি ও গ্যারান্টি সেবা গ্রহণ করা বৈধ

হেদায়া ৫/২৮৬,কিফায়া ৬/৪০৫,তানভীরুল আবছার ৭/২৮৬


 উত্তর প্রদানে

 মুফতি মুঈনুল ইসলাম

মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতিমাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি  ফাতাওয়া ও মাসায়েল


১০ জানুয়ারী ২০২৬