তাবলীগের  প্রচলিত মাস্তুরাতের জামাত কি বৈধ

 

আমাদের দেশে বহুল প্রচলিত মাস্তুরাত জামাত যারা দাওয়াতি মিশন নিয়ে নিজের বাড়ি,  জেলা ছেড়ে অন্যান্য জেলায় দাওয়াত দিতে যান মেয়েরা মেয়েদের মাঝে দাওয়াত দেন এটা কি বৈধ?

 

উত্তর : দ্বীনি দাওয়াতের কাজের প্রতি  পুরুষদেরকে যেমন নির্দেশ দেয়া হয়েছে মহিলাদের ব্যাপারে এমন নয় তবে দ্বীনি চাহিদা হল মহিলারা ও শরীয়তের বিধি নিষেধের প্রতি পূর্ণ লক্ষ্য রেখে সমর্থ্য অনুযায়ী তাদের মাঝে পরস্পর দ্বীনি দাওয়াত চালিয়ে যাওয়া সুতরাং যদি কোন মহিলা  ব্যক্তিগত ও পারিবারিক কাজ থেকে ফারেগ হয়ে স্বামীর অনুমতি সাপেক্ষে শরয়ী পর্দার প্রতি পূর্ণ যত্নবান হয়ে নিজ মহারামের সাথে সফর করে  ফিতনা মুক্ত পরিবেশে দাওয়াতের কাজ করে তাহলে তাতে অবৈধতার কিছু নেই

বরং বর্তমান সময়ে তার অনেক প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু তাবলীগের বাহানায় দায়িত্বহীন হয়ে সংসার,  স্বামী, সন্তানের অধিকার আদায় না করে নিজ মাহারম ব্যতীত মহিলাদের জামাতের সাথে বের হয়ে যাওয়া পাশাপাশি একত্রিত হয়ে গীবতে লিপ্ত হওয়া এমন মাস্তুরাতের জামাতের অনুমতি নেই

 

সুরাতুল আসর,সহীহ মুসলিম ৪১৭,


 উত্তর প্রদানে

 মুফতি মুঈনুল ইসলাম

মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি  ফাতাওয়া ও মাসায়েল