আমি আট মাসের গর্ভবতী, আমার হাজব্যান্ড সাথে এসএমএস এ অনেক ঝগড়া হয়,এক পর্যায়ে সে এক তালাক, দুই, তিন তালাক,লিখে আমার আইডি তে পাঠায় ,পরে আমি সেটা দেখার আগে সে আমার আইডি তে ঢুকে এসএমএস টা কেটে দেয়,আমার আইডি হাজব্যান্ড এর ফোন এ লগইন করা,পরে আমার মা কাছে আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলে আপনার মেয়ে কে আমি তালাক দিছি আপনি সাক্ষী বা শুনে রাখেন এমন কিছু বলে এই ঘটনা ঘটে সকালে,তার পরের দিন এই ঘটনা আমার ভাই শুনতে পায় সে মাদ্রাসায় পড়াশুনা করে, পরর্বতীতে আমার ভাই মা কাছে জিজ্ঞাসা করে দুলা ভাই কি ভাবে বলছে তোমার কাছে পরে মা বলে যে আমাকে ফোন দিয়ে বলছে আপনার মেয়ে কে আমি তালাক দিছি আপনি সাক্ষী,পরে আমাকে আমার ভাই জিজ্ঞাসা করে দুলা ভাই কি ভাবে লিখছে সেটা দেখাতে পারো,পরে আমি আমার হাজব্যান্ড এর কাছে বলি যে তুমি যে লিখছো ঐ লেখাটা কি তোমার কাছে আছে থাকলে আমার ভাই এর কাছে স্ক্রিন শট দিয়ে পাঠাও আমার কাছে তো নাই,পরে আমার আইডি থেকে আমার ভাই এর কাছে ঐ লেখার স্ক্রীন শর্ট টা দিয়ে দেয় এবং সেটা আবার কেটে দেয় কিন্তু আমি ওই সময় আমার আইডি থেকে স্ক্রিন শট দেখে ফেলি,এখন আমার কথা হচ্ছে আমি তো সাথে সাথে কোনো এসএমএস দেখতে পাইনি, তার পরের দিন ওই স্ক্রিন শট আমি একটু দেখে ফেলি , আমার হাজব্যান্ড বলতেছে আমি ইচ্ছে করে স্ক্রিন শট রাখিনি নিজের অজান্তে স্ক্রিন শট হয়ে গেছে সেটা আমি তোমার আইডি দিয়ে তোমার ভাই রে দিছি,এটার সমাধান কি ভাবে পাবো ,আমরা কেউ মানতে পারিনা ,আমরা সংসার করতে চাই
নিবেদন
নাম প্রকাশে অনিচ্ছুক
বরিশাল
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামে তালাক এটি নিকৃষ্ট হলেও বৈধ কাজ। অতি প্রয়োজন ব্যতীত শরীয়ত তালাক প্রদান থেকে নিরুৎসাহিত করেছে। কিন্তু বাস্তবতা হলো— কোনো ব্যক্তি ইচ্ছায় বা অনিচ্ছায়, রাগে বা স্বাভাবিক অবস্থায়, লিখিত বা মৌখিকভাবে তালাক উচ্চারণ বা প্রদান করলে, তা তার সংখ্যানুযায়ী পতিত হয়ে যায়।
সুতরাং আপনার বর্ণনা অনুযায়ী স্বামী এসএমএস/লিখিতভাবে “এক তালাক, দুই তালাক, তিন তালাক” প্রেরণ করেছে। পরবর্তীতে মেসেজ মুছে ফেললেও লিখিত তালাকের অস্তিত্ব প্রমাণিত হয়েছে এবং স্বামী নিজেই তালাক দেওয়ার কথা স্বীকার করেছে। অতএব তাৎক্ষণিকভাবে আপনার উপর তিন তালাক পতিত হয়েছে।
তিন তালাক পতিত হওয়ার ফলে আপনারা স্বামী-স্ত্রী একে অপরের জন্য স্থায়ীভাবে হারাম হয়ে গেছেন। বর্তমানে একসাথে থাকা হারাম ও কবিরা গুনাহ। যদি তালাকের পর একসাথে থেকেও থাকেন, তাহলে উভয়ের উপর তওবা করা আবশ্যক
বর্তমানে বৈধভাবে একসাথে থাকার একমাত্র শরঈ পদ্ধতি হলো— তালাকপ্রাপ্তা স্ত্রীকে পূর্ণ ইদ্দত পালন করতে হবে। যেহেতু আপনি গর্ভবতী, তাই সন্তান প্রসবের মাধ্যমে আপনার ইদ্দত সম্পন্ন হবে। ইদ্দত শেষে স্বাভাবিক ও শরঈ নিয়মে অন্য পুরুষের সাথে বিবাহ করতে হবে (কোনো পূর্ব পরিকল্পিত বা শর্তযুক্ত হালালা নয়)। দ্বিতীয় স্বামী স্বাভাবিকভাবে সহবাস করার পর যদি নিজ ইচ্ছায় তালাক দেয় অথবা মারা যায়, অতঃপর সেই ইদ্দত শেষ হলে চাইলে পূর্বের স্বামীর সাথে নতুন করে বিবাহ করা বৈধ হবে। এর বাইরে অন্য কোনো পদ্ধতিতে একসাথে থাকা সম্পূর্ণ হারাম।
الادلة الشرعية
سورة البقرة (٢٣٠)
فان طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره
السنن الكبرى للبيهقي (١٤٤٩٢)
قال حسن : لولا اني سمعت ابي يحدث عن جدي النبي صلى الله عليه وسلم : من طلق امراته ثلاثا لم تحل له حتى تنكح زوجا غيره
المصنف لابن ابى شيبة(١٨٠٨٧)
عن واقع بن سحبان قال سئل عمران بن حصين رضي الله عنه عن رجل طلق امراته ثلاثا في مجلس قال اثم بربه و حرمت عليه امراته
الهداية (٢/١٣٢)
وان كان الطلاق ثلاثا في الحرة او ثنتين في الامة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا ويدخل بها ثم يطلقها او يموت عنها
و الله اعلم بالصواب
كتبه
المجلس المشترك للإفتاء
بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش