নামাজে প্রথম বৈঠক থেকে দাঁড়াতে দেরি হলে কী করবেন?
প্রশ্ন :প্রথম বৈঠক থেকে দাঁড়াতে দেরি হলে করণীয় কি?
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
উত্তর : প্রথম বৈঠকে তাশাহুদ পড়ার পর তাড়াতাড়ি দাঁড়ানো অবশ্য এটাই সকলের ঐক্যমত ,তবে গ্রহণযোগ্য মতানুযায়ী যদি ভুলক্রমে তাশাহুদ পড়ার পর اللهم صل على محمد পর্যন্ত পড়ে ফেলে অথবা তাশাহুদ পড়ার পর তিন তাসবিহ পরিমাণ বসে থাকে , তাহলে সিজদায় সাহু আবশ্যক হয়ে যাবে। আর তার চেয়ে কম পড়লে বা বসে থাকলে সিজদায় সাহু আবশ্যক হবে না।
আদ্দুররুল মুখতার ২/২২০),আল- বাহরুর রায়িক ২/১৭৬,হক্কানিয়া ৩/৩১৮
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতি মুঈনুল ইসলাম
মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি ফাতাওয়া ও মাসায়েল
০৯ জানুয়ারী ২০২৬