তালাকের পর স্বামী বা স্ত্রী প্রাক্তন শাশুড়ির সঙ্গে সাক্ষাৎ করতে পারবে কি?
প্রশ্ন :স্বামী-স্ত্রীর মধ্যে যখন বিচ্ছেদ ঘটে যায় তারপর স্বামীর জন্য তার পূর্বের শাশুড়ির সাথে দেখা করা জায়েজ আছে কি? এমনিভাবে স্ত্রীর জন্য তার প্রাক্তন শশুরের সাথে দেখা করার বিধান কি?
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
উত্তর : তালাকের পরবর্তীতে ও শাশুড়ির সাথে পূর্বের মত হুরমতের সম্পর্ক বহাল থাকে তাই মেয়ের প্রাক্তন স্বামীর জন্য শাশুড়ির সাথে দেখা করা জায়েজ আছে।এমনিভাবে স্ত্রীর জন্য তার প্রাক্তন শশুড়ের সাথে দেখা করা জায়েজ আছে।
সুরা নিসা আয়াত নং ২২
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতি মুঈনুল ইসলাম
মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি ফাতাওয়া ও মাসায়েল
০৮ জানুয়ারী ২০২৬