প্রশ্ন : মুসাফির যদি চার রাকাত নামাজ পড়ে ফেলে তাহলে তার হুকুম কি?


 الجواب باسم ملهم الصِّدق و الصّواب

উত্তর :  যদি মুসাফির ভুলবশত দুই রাকাতের জায়গায় চার রাকাত পড়ে ফেলে আর যদি প্রথম বৈঠক করে থাকে তাহলে  দুই রাকাত নফল ও দুই রাকাত ফরজ  হবে আর যদি প্রথম বৈঠক না করে তাহলে চার রাকাত নফল হয়ে যাবে এবং সিজদায়ে সাহু আবশ্যক হবে

আর যদি মুসাফির ইমাম চার রাকাত পড়াই ফেলে তাহলে মুকিম মুক্তাদীদের নামাজ বাতিল হয়ে যাবে যদি ইমাম প্রথম বৈঠক করে থাকে তাহলে মুসাফিরদের  নামাজ হয়ে যাবে এবং  সিজদায়ে সাহু  অবশ্যক হবেআর যদি ইমাম নামাজের শেষে সিজিদায়ে সাহু  আদায় না করে  তাহলে উক্ত নামাজ পুনরায় দয়া করে নেওয়া আবশ্যক হবে

হিন্দিয়া ১/১৩৯,আল বাহরুর রাইক ১/১৩২,কিতাবুল মাসাইল ১/৫৬৫


و الله اعلم بالصواب


 উত্তর প্রদানে

 মুফতি মুঈনুল ইসলাম

মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতিমাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি  ফাতাওয়া ও মাসায়েল