ফিকহ নামায/সালাত

মাসবুক মুসল্লি যদি ইমামের সাহু সিজদার সালামে অংশ নেয়—তার নামাজের হুকুম কী?

প্রশ্ন :মাসবুক যদি ইমামের  সিদায়ে সাহুর সালামে অংশগ্রহণ করে  তাহলে তার নামাজের হুকুম কি


  الجواب باسم ملهم الصِّدق و الصّواب

উত্তর : ইমাম যখন সিজদায়ে সাহু আদায়ের সময় সালাম ফিরাবে তখন মাসবুক ব্যক্তির জন্য করণীয় হলো ইমামের সালামে  সে অংশগ্রহণ না করা কেননা তার নামাজ এখনো অবশিষ্ট  রয়েছে

আর যদি মাসবুক ব্যক্তি  ইমামের   সালামে অংশগ্রহণ করে তাহলে এক্ষেত্রে মাসআলা হল যদি এমতাবস্থায় তার একথা মনে থাকে যে তার নামাজের কিছু অংশ এখনো বাকি আছে   তাহলে তার নামাজ ফাসিদ হয়ে যাবে

আর যদি নামাজ অবশিষ্ট থাকার বিষয়টি মনে না থাকে বরং ইমামের সাথে ভুলবশত সালাম  ফিরিয়ে নেয় তাহলে নামাজ ফাঁসিদ হবে না

তবে যদি নামাজ অবশিষ্ট থাকার বিষয়টি মনে থাকা সত্বেও  মাসআলা না জানার কারণে সালাম ফিরায় তাহলে  ও নামাজ ফাসিদ হয়ে যাবে

রদ্দুল মুহতার ১/৫০৪/৫৭০/৫৭৬/৬৯৬ ,আহসানুল ফাতাওয়া ৪/২৪


و الله اعلم بالصواب


 উত্তর প্রদানে

 মুফতি মুঈনুল ইসলাম

মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতিমাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি  ফাতাওয়া ও মাসায়েল



📋 ফতোয়া পর্যালোচনা ও অনুমোদন:

* এই সমাধানটি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের হানাফি ফিকহের নির্ভরযোগ্য মূলনীতি অনুযায়ী মুফতি শরীফ মালিক (প্রধান মুফতি) এবং ফতোয়া পর্যালোচনা প্যানেল দ্বারা কিতাবের সুস্পষ্ট রেফারেন্সসহ সম্পাদিত ও অনুমোদিত।

০৮ January ২০২৬ পঠিত: বার