ইমামের সাথে এক রাকাত আদায়ের পর বৈঠক ছাড়া দাঁড়ানো—নামাজের শরয়ী হুকুম কী
প্রশ্ন :মাগরিবের এক রাকাত ইমামের সাথে আদায় করার পর দ্বিতীয় রাকাতে বৈঠ না করে দাঁড়িয়ে গেলে সাহু সিজদা দিতে হবে কি
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
উত্তর : কেউ যদি মাগরিবের এক রাকাত ইমামের সাথে পায় এবং ইমামের সাথে শেষ বৈঠক করে অতঃপর দ্বিতীয় রাকাতের বৈঠক না করে দাঁড়িয়ে যায় এবং তৃতীয় রাকাতে শেষ বৈঠক করে তাহলে ইস্তেহসানের ভিত্তিতে তার নামাজ আদায় হয়ে যাবে সাহু সিজদাহ ও করতে হবে না কেননা দ্বিতীয় রাকাতে বৈঠক করা তার উপর ওয়াজিব ছিল না বরং উত্তম ছিল
রদ্দুল মুহতার ২/৩৪৭,মিনহাতুল খালেক ১/৬৬৪,আহসানুল ফাতাওয়া ৩/৩৮৩,কাসিমিয়া ৭/১৭০
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতি মুঈনুল ইসলাম
মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি ফাতাওয়া ও মাসায়েল
০৮ জানুয়ারী ২০২৬