প্রশ্ন :- নির্বাচনী প্রচারণায় "লা ইলাহা ইল্লাল্লাহ অমুক মার্কার মালিক তুই আল্লাহ এমন স্লোগান দেওয়ার হুকুম কী?

 

الجواب باسم ملهم الصِّدق و الصّواب 


উত্তর :- লা ইলাহা ইল্লাল্লাহু কালিমায়ে তাইয়্যেবা।  আর কালিমায়ে তাইয়্যেবা ঈমানের মূল ভিত্তি এ কালিমাকে তার উদ্দেশ্য ব্যতীত অন্য কাজে ব্যবহার করা নাজায়েজ। যেমন কোন পাহারাদার নিজের জাগ্রত অবস্থা প্রকাশ করতে লা-ইলাহার জিকির করা শরীয়তে নাজায়েজ। তেমনি রাজনৈতিক স্বার্থে স্লোগানের ছন্দ মিলাতে এমনটা বলা সম্পূর্ণ নাজায়েজ।



  الادلة الشرعية

١:- الدر المختار ٣٨١/٥ سعيد

٢:- رد المحتار ٣٨١/٥ سعيد

٣ :- فتاوى رحيمية ٢٣٧/١٠

উত্তর প্রদানে


মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল