গায়েবানা জানাজা কি জায়েজ?
প্রশ্ন: ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে শরীফ ওসমান হাদীর জন্য বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা আদায় করা হচ্ছে। এই আমল কি শরীয়তসম্মত? কুরআন-সুন্নাহ ও ফিকহি দলিল-প্রমাণের আলোকে বিষয়টি সুস্পষ্টভাবে জানালে বাধিত হব।
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
উত্তর: জানাজার নামাজ সহীহ হওয়ার জন্য মৃত ব্যক্তির লাশ উপস্থিত থাকা একটি মৌলিক শর্ত। লাশ অনুপস্থিত অবস্থায়—অর্থাৎ গায়েবানা জানাজা আদায় করা শরীয়তসম্মত নয়। অতএব, ফিকহি নীতিমালা ও উদ্ধৃত দলিলের আলোকে শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজা পড়া যাবে না এবং এটি শরীয়ত সম্মত নয়।
الادلة الشرعية
١: كبيرى ص. ٥٨٣ فصل غى صلاة الجنائز مطبوعة لاهور.
٢: الدر المختار ٣ /١٠٤ زكريا
٣:مراقى الفلاحص ٤٧٩ فصل فى الصلاة على الميت. مصر
٤ فتاوى محممودية ١٣ /١٧٩ مكتبة محمودية
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল