কনটেন্ট মনিটাইজেশন ইসলামী শরীয়তে বৈধ না অবৈধ? উপার্জন কি হালাল হবে?
প্রশ্ন :- কনটেন্ট মনিটাইজেশন করা কি ইসলামী শরীয়তে কী জায়েজ এবং এর উপার্জন কি হালাল হবে?
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
উত্তর। প্রশ্নোক্ত পদ্ধতিতে যেহেতু ফেসবুক, ইউটিউব, instagram,, টিকটক ইত্যাদি থেকে টাকা আয় করার মাধ্যম হলো গুগল এডসেন্স। আর ইউটিউব বা ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করা হবে, সেগুলো থেকে কোন টাকা আসবে না যতক্ষণ না ফেসবুক বা ইউটিউব থেকে গুগল এডসেন্স এর সাথে যোগ দেওয়া হবে। অর্থাৎ ফেসবুকের জন্য Facebook monetizationআর ইউটিউবের জন্য youtube monetizationঅন করা না হবে।
আর monetization (মনিটাইজেইশন) অন করার অর্থই হলো, তাদের দেওয়া ভালো-মন্দ সমস্ত এডের অনুমতি দিয়ে দেওয়া। আর অশ্লীল নোংরা ও বেপর্দা নারীর ছবি সম্বলিত বা শরিয়তে নিষিদ্ধ খাদ্য ও পানীয় প্রদর্শিত বিজ্ঞাপন থেকে টাকা উপার্জন করা বৈধ নয়।
অবশ্য যদি কোনো হালাল কোম্পানির স্পন্সর হয়ে তাদের কোম্পানীর বিজ্ঞাপন নিজের আপলোডকৃত ভিডিওর সাথে প্রচার করা হয় এবং বিজ্ঞাপন অশ্লীল ও নাজায়েজ বিষয় সম্বলিত না হয়, তাহলে উক্ত কোম্পানির পক্ষ থেকে প্রদানকৃত অর্থ গ্রহণ করা বৈধ হবে।
الادلة الشرعية
١سورة المائدة : تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الالم والعدوان واتقوا الله إن الله شديد الطلاب مدن الترمذي رقم : ٢٥١٨ عن أبي الحوار السعدي : قال القلت للمحسن بن على ما حفظت من رسول الله حفظت من رسول الله : دع ما يريبك إلى ما لا بريك ، (الصفا)
٢ صحيح البخاري : رقم : ٢٠٥١ إن الحلال بين والحرام . امشتبهات لا يعلمهن كثير من الناس فمن التي الشبهات استرا الدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يرفع فيه
٣ المبسوط للسرخسىى : ٣٨/١٦، ولا تجوز الإجارة على شيء من العداء والنوح والمزمير والتطبل وشير من اللهم لانه معصية والاستجار على المعاصي باطل (دار المعرفة)
ه تاوی قاسمیہ : ۸/۲۱ اس میں جائز اور ناجائز دونوں طرح کے پرو گرام آئےہیں اس لیے یہ کار دیا کرایت تحریمی کے حکم میں ہے اس رویہ بھی مکروہ تحری ہے مال سے৫০০ لگانا ضروری ہوتا ہے۔ (اشرفی کریم)
٦ فتاوى محمودیہ: ۳۱۰/۲۹ جاندار کی تصویر خو اور ہوار ہے سائی خواہ کالا ہے خوار کپڑے وغیرہ پر چاہے تم سے بنائی جائے یا شین سے اور ایک دم بنائی جائے یا ایک ایک عضو بنایا جائے ، بہر صورت نا جانہ اور گناہہے، اپنی مرضی سےہو یا کسی کی فرمائش سے راہیے کے لائی میں یا ویسےہی نفس خواہش سے کسی طرح اجازت نہیں جو کام نا جائز ہو دو کسی دوسرے کی خواہش یا فرمائش یا اس کی بیوشی کے بارے جانہہوگا (زكریا۔)
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল