ফিকহ কাফন-দাফন -জানাযা

মায়্যেত দাফনের সময় কবরে তিন মুষ্টি মাটি দেওয়া ও নির্দিষ্ট আয়াত পড়া—এর কোনো প্রমাণ আছে কি?


প্রশ্ন: মায়্যেতকে দাফন করার সময় কবরে তিন মুষ্টি মাটি দেয়া এবং প্রথম মুষ্টিতে منهاخلقناكم দ্বিতীয় মুষ্টিতে  وفيهانعيدكم এবং তৃতীয় মুষ্টিতে   ومنهانخرجكمتارهاخرى পড়ার বিষয়টি কি প্রমানিত আছে কী ?


নিবেদক

আবু তালেব




 الجواب باسم ملهم الصِّدق و الصّواب


উত্তরঃ দাফনের সময় তিন মুষ্টি মাটি দেয়ার বিষয়টি সহিহ হাদিস দ্বারা প্রমানিত আছে সুনানে ইবনে মাজাহতে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সাঃ জানাযার নামায পড়ার পরে কবরের নিকট গিয়ে মায়্যেতের মাথার দিকে তিন মুষ্টি মাটি কবরে দিয়েছেন। তবে প্রথম মুষ্টি মাটি দেয়ার সময় منهاخلقناكم পড়া, দ্বিতীয় মুষ্টির সময় وفيهانجدكم এবং তৃতীয় মুষ্টির সময় ومنها نخرجكم تاره اخرى পড়ার বিষয়টি নির্ভর যোগ্য হাদিস দ্বারা প্রমাণিত নয়। একটি যঈফ হাদিসে অনুরূপ কথা পাওয়া যায়, মুসনাদে আহমাদে বর্ণিত আছে, নবীজী সা. যখন উম্মে কুলসুম রা. কে কবরে রাখেন তখন منها خلقتكم وفيها تعيدكم ومنها نخرجكم تارة أخرى পড়েন। কিন্তু এই হাদিসটি যয়ীক।কেউ যদি এর উপর আমল করতে চায় তাহলে তার জন্য কোন বাধা নেই,


 الادلة الشرعية

 

١: سنن ابن ماجه : ۱۱۲


٢ : الجوهرة النيرة : ١٤٣/٢ زكريا ٣


٣: الفقه الحنفى من ثوبه الجديد ١٠ / ٣٤٥ دار القلم


٤:  مسند أحمد - ٣٦ / ٥٢٤ رقم الحديث : ٢٢١٨٧

 

 

 



و الله اعلم بالصواب


উত্তর প্রদানে


মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতিমাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল

 


২৪ ডিসেম্বর ২০২৫