ফিকহ মিরাস

পিতার রেখে যাওয়া পৈত্রিক সম্পত্তি বণ্টন: মা, ছেলে ও মেয়ের শরয়ী হিস্যা কীভাবে নির্ধারিত হবে?


মুহতারাম মুফতি সাহেব, আমার ভাই সৌদি আরবে মারা গেছেন। তার কিছু রেখে যাওয়া টাকা ছিল আমরা তা পেয়েছি। এক জয়গা থেকে ১১,১৬,১৫৩ টাকা ও অন্য জায়গা থেকে ৫,৩০.০০০ টাকা।

পরিবারের সদস্য সংখ্যা: ১, মা  ২, স্ত্রী,  ৩, বড় মেয়ে  ৪, ছোট মেয়ে (বড় মেয়ে বিবাহিত আর ছোট মেয়ে অবিবাহিত) ৫, বড় ছেলে  ৬, ছোট ছেলে (বড় ছেলের বয়স ১৫ বছর, তাকে একবার ওপেন হার্ট সার্জারী করা হয়েছে। আর ছোট ছেলের বয়স দুই বছর ছয় মাস)

এখন এই মোট টাকা শরীয়ত মোতাবেক উক্ত পরিবারের সদস্যদের মাঝে বন্টন করতে চাই। দয়া করে শরয়ী সমাধান দিয়ে বাধিত করবেন।

 

নিবেদক,

        নাম প্রকাশে অনিচ্ছুক     

 

 الجواب باسم ملهم الصِّدق و الصّواب

     ইসলামী বিধান মতে যদি কোন ব্যক্তি মারা যায় এবং রেখে যায় স্ত্রী মা এবং দুই ছেলে দুই মেয়ে তাহলে তার রেখে যাওয়া সম্পদের ইসলামী বন্টন হল নিম্নরূপ:

মৃত ব্যক্তির স্ত্রী পাবে পুরা সম্পদের এক অষ্টমাংশ। মা পাবে এক ষষ্ঠমাংশ। আর মৃত ব্যক্তির ছেলে মেয়ে উভয় ধরনের উত্তরাধিকার যদি বিদ্যমান থাকে তাহলে এক ছেলে দুই মেয়ের সমপরিমাণ সম্পদ পাবে সেই হিসেবে মৃত ব্যক্তির স্ত্রী এবং মায়ের অংশ দেওয়ার পর অবশিষ্ট সম্পদ চার ভাই বোনের মধ্যে বন্টন হবে। সে হিসাবে অবশিষ্ট সম্পদ ছয় ভাগে বিভক্ত হবে দুই ভাই চার অংশ পাবে আর দুই মেয়ে দুই অংশ পাবে।

সুতরাং কুরআন হাদিস নির্দেশিত বর্ণিত পদ্ধতি অনুযায়ী মৃতু ব্যক্তির সম্পদ থেকে সকলের অংশ  উল্লেখ করা হলো:

(১) স্ত্রী অষ্টমাংশ হিসেবে পাবেন - ২,০৫,৭৬৯ টাকা।

(২) মা ষষ্ঠমাংশ হিসেবে  পাবেন - ২,৭৪,৩৫৮ টাকা।

(৩) প্রত্যেক মেয়ে পাবেন- ১,৯৪, ৩৩৭ টাকা।

(৪) প্রত্যেক ছেলে পাবেন- ৩,৮৮,৬৭৫ টাকা।

 

 الادلة الشرعية

 

سورة النساء (١١)



                  ييُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنثَيَيْنِ .. ولابويه لكل واحد منهماالسدس مما ترك ان كان له ولد......... فان كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها او دين.


احكام الميراث:( ٢٣)

    الام لها ثلاثة احوال : الاول :السدس مع الولد وولد الابن وان سفل.


السيراجي في الميراث (٢١)

               الزوجة لها حالتان: الثاني الثمن مع الولد وولد الابن.


و الله اعلم بالصواب

كتبه                 

المجلس المشترك للإفتاء   

بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش





 

 


 

 

২৩ ডিসেম্বর ২০২৫