স্ত্রীর আবদারে ‘যেতে দিলাম’ বললে তালাক কি কার্যকর?”
মুহতারাম মুফতি সাহেব, বিস্তারিত: আমার সাথে আমার স্ত্রীর খুব ভালো সম্পর্ক। কিন্তু একবার তার বাবা তাকে তাদের বাড়ীতে নিয়ে আমাকে তার নিজের পছন্দ না হওয়ায় মেয়েকে অত্যাচার করে আমাকে ছেড়ে দেবার জন্য। স্ত্রী ফোনে কান্না করে তাকে বাবার নির্যাতনের কথা আমাকে জানায়, আবার দু তিনদিন পরে ফোন কলে একেবারে ঠান্ডা মাথায় আমার থেকে ক্ষমা চায় এবং ইনিয়ে বিনিয়ে তাকে ছেড়ে দিতে বলে কথা শেষে মেসেজে আবার বলে বাসার লোকজন এগুলো তাকে দিয়ে করাচ্ছে। আমিতো তাকে ছাড়বো না এবং এটা সলিউশনের রাস্তা খুজছিলাম, কিন্তু এক দুদিন পরে সে একই সুরে মাফ করে ছেড়ে দেয়ার কথা বলে শেষমেশ একদিন আমি বলি ঠিক আছে তোমাকে যেতে দিলাম আর আমার ফ্যামিলিকে বলবো তোমার ফ্যামিলির সাথে যোগাযোগ না করতে, হইছে? আমি ডিউটিরত অবস্থায় এটা এক প্রকার রাগে দু:খে কষ্টে বলে ফেলেছি।
আমার প্রশ্ন: সে কি তালাক হয়ে গেছে? আজ প্রায় ৪ বছর পর্যন্ত তার সাথে আর যোগাযোগ করতে পারিনি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি তাকে ফেরত পাবার, শুনেছি তার বিয়ে হয়নি এখনো।
নিবেদক,
হোসাইন - গাজীপুর
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামী বিধান মতে "ছেড়ে দিলাম "শব্দটি যদিও মৌলিকভাবে কেনায়া তালাকের অন্তর্ভুক্ত তবে গ্রহণযোগ্য মতানুযায়ী সামাজিক প্রচলনের কারনে উক্ত শব্দ দ্বারা সরিহ তালাক পতিত হ।
বিধায় স্ত্রী ছেড়ে দাও বলে স্বামীর কাছে তালাক চাওয়ার পর জবাবে স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার উদ্দেশ্যে যখন বলল "ঠিক আছে তোমাকে যেতে দিলাম" এর দ্বারা এক তালাকে রাজয়ী পতিত হবে।
উল্লেখ্য : স্ত্রী সরীহ শব্দের মাধ্যমে তালাক চাওয়ার পর স্বামী যদিও কেনায়া শব্দের মাধ্যমে তালাক দিয়েছে তথাপি উক্ত কেনায়া শব্দের হুকুম সরিহ হিসেবে গণ্য হওয়ার কারণে এক তালাকে রাজয়ী পতিত হবে।
الادلة الشرعية
( رد المحتار (٤/٥٣٠)
فان سرحتك كناية لكنه في عرف الفرس غلب استعماله في الصريح فاذا قال سرحتك يقع به الرجعي مع ان اصله كناية ايضا
(اصول الشاشى ٦٥)
ولو قال لامراته طلقى فقالت ابنت نفسي يقع واحدة رجعية
الفتاوى الهندية (٣/٥٦)
فان سرحتك كناية لكنه في عرف الفرس غلبه استعماله في الصريح فاذا قال سرحتك يقع به الرجعي مع ان اصله كناية ايضا
و الله اعلم بالصواب
كتبه
المجلس المشترك للإفتاء
بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش
সত্যায়নে
মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল