মালদারের জন্য কুরবানী করা ওয়াজিব।

গ্রহণযোগ্য মতানুসারে মালদারের জন্য  কুরবানী ওয়াজিব, ইহাই আবু হানিফা, আবু ইউসুফ, মোহাম্মদ, মালিক এর এক বর্ণনায়, রাবিয়া লাইছ, আউযায়ী, ইবনে তাইমিয়া প্রমূখ রহ. এর মাযহাব। ইমাম মালেক রাহ. আরেক বর্ণনায় শাফিয়ী, আহমদ রাহ. এর নিকট কুরবানী এমন সুন্নাতে মুয়াক্কাদাহ যা পালন করা আবশ্যক ছেড়ে দেওয়া মাকরূহ (দুররুল মুখতার ও শামী-৯/৫২১)دارالفكر


যাদের উপর কুরবানী ওয়াজিব


কুররবানি ওয়াজিব হওয়ার জন্য ৬ টি শর্ত


১. মুসলিম হওয়া চাই পুরুষ হোক বা মহিলা।

২. আজাদ অর্থাৎ গোলাম দাস না হওয়া।

৩. সুস্থ মস্তিষ্ক হওয়া।

৪. বালেগ হওয়া।

৫. মুকিম হওয়া অর্থাৎ মুসাফির না হওয়া।

৬. নিজ প্রয়োজনীয় দ্রব্যাদি ও কর্জ বাদ দিয়ে নিসাব পরিমাণ মালের মালিক হওয়া।

 (বাদায়ে. ৬/২৬৮,الحديثدار হিন্দিয়া-৫/৩৩৬)دارالفكر