মুহতারাম মুফতি সাহেব, বিয়ের পরে আমার স্ত্রী আগের পরিচিত এক ছেলের সাথে কথা বলত এবং একবার দেখা করেছে। এতে আমি মানসিকভাবে খুব ক্ষতিগ্রস্ত হই। এ ঘটনা পুনরাবৃত্তি হওয়ায় আমি রাগ ও কষ্টের মধ্যে আমার স্ত্রীকে একটি শর্ত দেই: তুমি যদি ওই ছেলের সাথে ইচ্ছাকৃতভাবে বা পরিকল্পনা করে কথা বলো বা যোগাযোগ করো তাহলে সঙ্গে সঙ্গে তোমার প্রতি তিন তালাক হয়ে যাবে। তুমি কি এতে রাজি?

আমার স্ত্রী স্পষ্টভাবে হ্যাঁ, রাজি বলে। এখানে উদ্দেশ্য ছিল ইচ্ছাকৃত, নিজের থেকে যোগাযোগ করা। হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেলে সেটা তালাক হবে না কিন্তু কথা বললে হবে। এটা স্পষ্টভাবে তাকে আগে ব্যাখ্যা করা হয়েছিল।

এরপর একটি ঘটনায় আমার স্ত্রীর প্রতি এক তালাক রজঈ সম্পন্ন হয়। রজঈ অবস্থায় আমি তাকে পুনরায় গ্রহণ করি। এবং গ্রহণ করার আগে আমি তাকি বলি আমাদের ভেতরের যাবতীয় সমস্যার কারণে আমি যা যা বলেছি তার সব উঠিয়ে নিলাম, আমি তোমার উপর কোন শর্ত আরোপ করে রাখতে চাইনা। এরপর আমরা আবার মিলিত হই।

এখন জানতে চাই

এই এক তালাক রজঈ হওয়ার পর, আগের দেওয়া শর্ত ওই ছেলের সাথে ইচ্ছাকৃত কথা বললেই তিন তালাক

এই শর্ত কি এখনও বহাল আছে? নাকি রজঈ তালাক হয়ে যাওয়ার কারণে আগের সব শর্ত বাতিল হয়ে গেছে?

এবং এখন নতুন করে এমন শর্ত না দিলে আগের শর্ত কার্যকর হবে না? যদি স্ত্রী পরে কখনো ওই ছেলের সাথে ইচ্ছাকৃতভাবে কথা বলে তাহলে কি সত্যিই তিন তালাক হয়ে গেছে বলে গণ্য হবে?

এই পুরো ব্যাপারে শরীয়াহর সঠিক হুকুম কী?

 

 

 

নিবেদক,

                                                                                   খালেদ বিন হাসান-ঢাকা



    

 الجواب باسم ملهم الصِّدق و الصّواب



শরীয়তে ইসলামীয়ার বিধান মতে শর্ত যুক্ত তালাকের ক্ষেত্রে শর্ত পাওয়ার সাথে সাথে তালাক পতিত হয়ে যায়। অন্যথায় নয়। আর আজীবনের জন্য শর্ত দেওয়ার পর তা আর ফেরত নেয়া যায় না।

 

সুতরাং প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনি যেহেতু স্ত্রীকে বলেছেন যে, তুমি যদি ওই ছেলের সাথে ইচ্ছাকৃতভাবে বা পরিকল্পনা করে কথা বলো বা যোগাযোগ করো তাহলে সঙ্গে সঙ্গে তোমার প্রতি তিন তালাক হয়ে যাবে। তুমি কি এতে রাজি? আমার স্ত্রী স্পষ্টভাবে হ্যাঁ, রাজি একথার দ্বারা যখনই আপনার স্ত্রী সেই ছেলের সাথে ইচ্চাকৃতভাবে বা পরিকল্পনা করে কথা বলে বা যোগাযোগ করেন তাহলে শর্তানুযায়ী তিন তালাত পতিত হয়ে যাবে। আর পরবর্তীতে আপনার শর্ত তুলে নেয়ার দ্বারা শর্ত রহিত হবে না এবং শর্ত পরবর্তী এক তালাকে রজঈ দেওয়ার পর পুনরায় গ্রহণ করার দ্বারা শর্ত রহিত হবে না এবং আপনার আর স্ত্রীকে দুই তালাক দেওয়ার ক্ষমতা বহাল থাকবে।


 الادلة الشرعية

 

الفتاوى الهندية (١/٤٢٠)

                 واذا اضافه الى شرط وقع عقيب الشرط مثل ان يقول لامراته ان دخلت الدار فانت طالق هذا بالاتفاق لان الملك قائم في الحال والظاهر بقائه الى وقت وجود الشرط لان الاصل بقاء الشيء على ما كان وهو استصحاب الحال

 

الهداية (١/٣٨٥)

               واذا اضافه الى الشرط وقع عقيب الشرط اتفاقا مثل ان يقول لامراته ان دخلت الدار فانت طالق

 

الموسوعة الفقهية (١٢/٣٠٠)

               يكون التعليق بكل ما يدل على ربط حصول مضمون جملة بحصول  مضمون جملة اخرى فقول الزوج لزوجته ان دخلت الدار فانت طالق فقد رتب وقوع الطلاق على دخولها الدار فان دخلت وقع الطلاق والا فلا

(الدر المختار مع رد المحتار، زكريا-5/553-762)

وشرط للحنث فى قوله Òإن خرجت مثلا فأنت طالقÓ.......                  لمريد الخروج فعله فورا، لأن قصده المنع عن ذلك الفعل عرفا، ومدار الأيمان عليه وهذه تسمى يمين الفور

(ملتقى الأبهر، 2/58-59)

                وألفاظ الشرط إن، وإذا، وإذاما، وكل، ومتى، ومتى ما، ففى جميعها إذا وجد الشرط انتهت اليمين

 (تبيين الحقائق، زكريا-3/118)

                 فإن وجد الشرط فى الملك طلقت وانحلت لأنه وجد الشرط فى الملك والمحل قابل للجزاء.....(وإلا لا وانحلت) أى وإ، لم يوجد الشرط فى غير الملك

(الدر المختار مع رد المحتار،زكريا-4/609)

                 وتنحل اليمين بعد وجود الشرط مطلقا لكن إن وجد فى الملك طلقت وعتق وإلا لا، فحيلة من علق الثلاث بدخول الدار أن يطلقها واحدة، ثم بعد العدة تدخلها فتنحل اليمين فينكحها

 

 

و الله اعلم بالصواب

كتبه                 

المجلس المشترك للإفتاء   

بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش