নিয়ত ব্যাতিত তালাক শব্দে তালাক পতিত প্রসঙ্গে ও এক সাথে তিন তালাক প্রদান
মুহতারাম মুফতি সাহেব, আমি ২ বছর আগে নিজেরা বিয়ে করছি আমাদের কোন আত্মীয় স্বজন ছিল না বিয়েতে। আমার দুই বছর এক সাথে ছিলাম আমাদের কারো পরিবার জানত না বিষয়টা। গত রোজার ঈদের পর আমা স্ত্রী সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটা কাটির এক পর্যায়ে সে বলে আমাকে তালাক দেও আমি কয়েক বার না বলি এবং ফোন বন্ধ করে রাখি এবং তাকে বুঝানোর চেষ্টা করি। কিন্তু সে বার বার এক কথা বলতে থাকে আমি তখন রাস্তা ছিলাম বার বার ফোন দিয়ে তালাক চাওয়াতে আমি শান্ত করার জন্য ১.তালাক ২.তালাক ৩.তালাক বলে ফেলি আমি তখন জানতাম এক বৈঠকে তিন তালাক দিলে একটা হয়। তার কিছু দিন পর আমরা আবার একসাথ হই এবং অনলাইন লাইভ বোর্ডে সৌদি আরব থেকে ফতোয়া নিলে তারা জানায় এক তালাক ধরে থাকা যাবে। তাই এক সাথে থাকা শুরু করি। আবার যখন কোরবানি ঈদের পর আমার স্ত্রী যখন তার বাবার বাড়িতে গেলো তখন ও কিছু কথা কাটা কাটি হয় হঠাৎ তার পর একদিন সে তালাক দিতে বলে আমি তাকে দিবো না বলে জানাই তাকে অনেক ভাবে বুঝাই কিন্তু সে আমাকে বার বার ফোন বা মেসেজ দিয়ে তালাক চাইতে থাকে আমার তখন দাদা হাসপাতালে ভর্তি ছিল এই টেনশন এ ছিলাম। আমি তখন তাকে তালাক না বলে হালাক বলি যাতে তার রাগ কমে যায়। কিন্তু সে পরের দিন আবার ফোন দিয়ে স্পষ্ট ভাবে তালাক উচ্চারণ করে বলতে বলে। আমি তখন প্রথমে কালাক উচ্চারণ করি তার পর বলে ভালো করে তার পর আমি একবার তালাক বলি তার পর সে জানায় ফোনে ভালোভাবে শোনা যায় না তাই মেসেজ লিখে দিতে পরে আমি মেসেজ লিখে দেই।
প্রশ্ন ১: আমার এখানে কি এক তালাক পতিত হবে নাকি ২ তালাক?
আমার যখন দুই জন দুরে থাকি তখন এই সমস্যা গুলো হয় এক সাথে থাকলে এমন কখনও হয় নাই। তার পর কিছু দিন টুকটাক তার সাথে কথা হতো কিন্তু তার কিছু দিন আমার সাথে তার কথা হত না। মাঝে মাঝে ২, ১ দিন কথা হত বিভিন্ন প্রয়োজনে এবং প্রায় দুই মাস আগে সে একটা মেসেঞ্জার গ্রæপ খুলে এবং তাকে খোলা মেনে নিতে বলে। আমি রাজি ছিলাম না এবং সে অনেক ধরনের কথা বলে এবং আমার বড় ভাইকে গ্রæপে এডড দেয়। তার জন্য আমি তাকে বলি "আমি তোমাকে খোলা মেনি নিলাম"
প্রশ্ন ২ : আমাদের সম্পর্ক কি একবারে শেষ হয়ে গেছে?
আমি এখন আল্লাহর কাছে তওবা করি এবং নামাজে বসে আল্লাহ সাথে কান্না করি। আমি আমার স্ত্রীকে ছাড়া থাকতে পারছি না। আমি তাকে প্রচন্ড ভালোবাসি। আমি তার জন্য প্রতিনিয়ত কান্না করছি আল্লাহ কাছে ও নামাজে বসে দোয়া করছি। আমি তাকে ছাড়া মৃত্যু মত অবস্থা হয়ে আছি। আমার কোন কাজে মন বসে না। সব সময় শুধু তাকে নিয়ে চিন্তা করি।
বিঃদ্রঃ আমি কখনও তাকে ছাড়ার জন্য বা তালাক দেওয়া নিয়তে কোন শব্দ উচ্চারণ করি নাই মুহতারাম। আমি এখন তাকে ছাড়া কোন ভাবে বাঁচতে পারছি না সব সময় খারাপ ডিসিশন নেওয়ার চিন্তা করে।
প্রশ্ন ৩: প্রিয় মুহতারাম মুফতি সাহেব আমরা একি আবার এক সাথে হতে পারব আর হলে এটা কি হালাল হবে বা আবার পরিবারের সম্মতিতে কি নতুন দেনমহর ধার্য্য করে বিবাহ করতে পারব। আমি তাকে কোন ভাবে হারাতে চাচ্ছি না। আমি তাকে ছাড়া থাকতে পারছি না।
নিবেদক,
মুহাম্মাদ জিহাদ
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামী বিধান মতে তালাক একটি নিকৃষ্ট গর্হিত বৈধ কাজ। একান্ত প্রয়োজন ব্যতীত শরীয়ত তালাক দিতে নিরোৎসাহিত করে। তথাপিও যদি কোন ব্যক্তি কারণে-অকারণে ইচ্ছায়-অনিচ্ছায় লিখিত বা মৌখিকভাবে একসাথে বা পৃথকভাবে তালাক প্রদান করে সংখ্যা অনুযায়ী তালাক পতিত হয়ে যায়।
সুতরাং আপনার বর্ণনা অনুযায়ী আপনি যেহেতু একসাথে তিন তালাক প্রদান করেছেন ফলে সাথে সাথে আপনাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে একে অপরের জন্য হারাম হয়ে গেছেন। উক্ত তালাকের পর থেকে আপনাদের জন্য সংসার করা বৈধ নয়। তবে ইদ্দত পালন পরবর্তী স্বাভাবিকভাবে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হলে এবং উক্ত স্বামী মারা গেলে বা তালাক দিলে ইদ্দত পালনের মাধ্যমে আপনার সাথে নতুনভাবে বিবাহে আবদ্ধ হয়ে এক সাথে সংসার করা বৈধ আছে। অন্যথায় তিন তালাক পরবর্তী সংসার করা হারাম এবং শারীরিক সম্পর্ক জিনা হিসাবে গণ্য হবে।
উল্লেখ্য: এক শব্দে তিন তালাক বা এক বৈঠকে পৃথক পৃথকভাবে তিন তালাক দিলে তিন তালাকই পতিত হবে। এটাই গ্রহণযোগ্য এবং এটাই চার মাযহাব তথা হানাফী, মালেকি, শাফিয়ী, হাম্বলি মাযহাব চতুষ্টয়ের ঐক্যবদ্ধ ফতোয়া। এর বাহিরে মত গ্রহণযোগ্য নয়।
করণীয়: তিন তালাক পরবর্তী আপনাদের একত্রে থাকা সময়ের জন্য তওবা করুন। আর দু‘জন একত্রে ঘর-সংসার করতে চাইলে ইপরোক্ত বর্ণিত পন্থা অবলম্বন করুন।
الادلة الشرعية سورة البقرة
(٢٣٠) فان طلقها فلا تحل له من بعد حتى
تنكح زوجا غيره السنن الكبرى
للبيهقي (١٤٤٩٢) قال حسن : لولا اني سمعت ابي يحدث
عن جدي النبي صلى الله عليه وسلم : من طلق امراته ثلاثا لم تحل له حتى تنكح زوجا غيره لراجعتها المصنف لابن
ابى شيبة(١٨٠٨٧) عن واقع بن سحبان قال سئل عمران بن
حصين رضي الله عنه عن رجل طلق امراته
ثلاثا في مجلس قال اثم بربه و حرمت عليه امراته مجموعة الفتاوى
لابن تيميه (٨/٣٣ فان ثلاثا في طهر واحد بكلمة واحدة
مثل ان يقول انت طالق ثلاثا فهذا للعلماء من السلف والخلف فيه ثلاثةاقوال: الثاني : انه
طلاق محرم لازم وهو قول مالك وابي حنيفة واحمد في الرواية المتاخرة عنه واختارها
اكثر اصحابه وهذا القول منقول عن كثير من السلف من الصحابة والتابعين و الله اعلم بالصواب كتبه المجلس المشترك للإفتاء بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش