১। যদি তালাকটি এক কিংবা দুই তালাকে রজয়ী হয়, তাহলে ইদ্দতের মাঝে স্বামী-স্ত্রীসুলভ আচরণের (যেমনঃ চুম্বন বা সহবাস) দ্বারা স্ত্রীকে ফিরিয়ে নেওয়া যাবে অথবা স্বামী মুখে বলবে আমি তোমাকে ফিরিয়ে নিলাম। ইদ্দত শেষ হলে তালাকটি বায়েন হয়ে যাবে তখন নতুন করে স্বাক্ষীর উপস্থিতিতে মোহরানা ধার্য করে বিয়ে করে নিতে হবে।
২। কিন্তু তালাক যদি রজয়ী না হয়ে এক তালাকে বায়েন কিংবা দুই তালাকে বায়েন হয়ে থাকে, তাহলে স্ত্রীকে ইদ্দতের ভিতরে হোক বা বাইরে, দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ সাক্ষীর সামনে মোহরানা ধার্য করে বিয়ে করে নিলেই হবে।
৩। কিন্তু তালাকটি তিন তালাক হয় তাহলে যদি আপনাদের স্বামী স্ত্রীর মাঝে প্রথমবার সহবাস বা নির্জনবাস হয়ে থাকে, তাহলে আপনাদের *তিন তালাক হয়ে সম্পর্ক হারাম হয়ে যাবে।* এখন আর তওবা, কালেমা বা নতুন করে বিয়ে করলেও আপনাদের সম্পর্ক হালাল হবে না।
আপনাদের কোন পথ নেই আর। তবে একটামাত্র পথ আছে। সেটা হলে *শরঈ হালালা বিয়ে* করা।
কোনরূপ চুক্তি, শর্ত বা আলোচনা ছাড়া স্ত্রী অন্য স্বামীর সাথে *শরঈ হালালা বিয়ে* করলে জায়েয হবে ও এর দ্বারা আগের স্বামীর জন্য হালাল হয়ে যাবে। আর চুক্তি, শর্ত বা আলোচনা করে প্রচলিত হিলা বিয়ে বসলে নাজায়েজ ও লানত হবে।
الادلة الشرعية
﴿فَإِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِنْ بَعْدُ حَتّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ فَإِنْ طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَنْ يَتَرَاجَعَا إِنْ ظَنَّا أَنْ يُقِيمَا حُدُودَ اللَّهِ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ﴾
(صحيح البخارى-2/792، 2/803)
وقال الليث عن نافع كان ابن عمر إذا سئل عمن طلق ثلاثا قال لو طلقت مرة أو مرتين فأن النبي صلى الله عليه و سلم أمرني بهذا فإن طلقتها ثلاثا حرمت حتى تنكح زوجا غيرك
بدائع الصنائع، ج: 3، ص: 105
فإذا طلقها واحدة ثم راجعها أو نكحها بنكاح جديد ثم طلقها أخرى، وقعتا جميعا
الدر المختار مع رد المحتار، ج: 3، ص: 312
إذا طلق الرجل امرأته تطليقتين في وقتين مختلفين وقع اثنتان
উত্তর প্রদানে
মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল