মুহতারাম মুফতি সাহেব, আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি, আলহামদুলিল্লাহ। অত্র প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ডে জমার জন্য বাধ্যতামূলকভাবে প্রতি মাসে স্ব-স্ব মূল বেতনের ১৫% হারে কেটে নেওয়া হয়। চাকরির স্থায়িত্ব ২৪ মাস পূর্ণ হলে প্রভিডেন্ট ফান্ড মেচিউর হয়; অর্থাৎ, নিয়ম অনুযায়ী যত টাকা আমার জমা হয়েছে, প্রতিষ্ঠান সমপরিমাণ অর্থ চাকরি শেষে আমাকে প্রদান করবে।

সম্প্রতি আমি চাকরি থেকে ইস্তফা দেওয়ার পর আমাকে সব টাকা বুঝিয়ে দেওয়া হয় এবং ব্যক্তিগত হিসাব অনুযায়ী আমি লক্ষ্য করি, এখানে কিছু টাকা অতিরিক্ত রয়েছে।

উদাহরণস্বরূপ, আমি চাকরিরত অবস্থায় ১০০ টাকা জমা দিয়েছি (প্রতি মাসে মূল বেতনের ১৫% টাকা দিয়ে দিয়ে)। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠান আমাকে সমপরিমাণ অর্থাৎ ১০০ টাকা প্রদান করবেÑমোট ২০০ টাকা। কিন্তু আমি পেয়েছি ২২০ টাকা। পরবর্তীতে নির্ভরযোগ্য সূত্রে আমি জেনেছি এই অতিরিক্ত টাকার উৎস। প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ড পরিচালনার জন্য একটি স্বতন্ত্র কমিটি রয়েছে। প্রতি মাসে আমার মতো সকল কর্মচারীর মূল বেতনের ১৫% হারে ফান্ডে জমা হয়। প্রভিডেন্ট ফান্ড কমিটি তাদের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী - সুদ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান তথা সরকারি ট্রেজারি চালানে বিনিয়োগ করে বা সরকারি বন্ড ক্রয় করে। এখান থেকে একটি নির্দিষ্ট হারে মুনাফা তথা সুদ প্রাপ্তি হয়। এখান থেকে প্রাপ্ত মুনাফাসহ সব টাকার হিসাব একটি সিএ (ঈঅ) ফার্ম দ্বারা অডিট করানো হয় এবং অডিট রিপোর্ট অনুযায়ী তা প্রত্যেক কর্মচারীর মধ্যে বণ্টন করা হয়। প্রতিবছরই অডিট ও টাকার বণ্টন হয়ে থাকে। সুতরাং আমি যে অতিরিক্ত ২০ টাকা পেয়েছি, সেটি এভাবেই এসেছে।

আমার বিনীত প্রশ্ন হলো:

১। উক্ত অতিরিক্ত টাকার শরীয়াহর বিধান কী? স্পষ্টভাবে হালাল/হারাম বললে আমাদের বুঝতে সুবিধা হবে।

২। যদি হারাম হয়ে থাকে, যেহেতু টাকা আমার অ্যাকাউন্টে চলে এসেছে কিন্তু এখনো খরচ করিনি এবং এর পরিমাণও আমি জানি, তবে সম্ভাব্য কোন কোন খাতে এটি ব্যয় করা যেতে পারে?

 

নিবেদক,

আব্দুল কুদ্দুস ভূইয়া- টুঙ্গি, গাজীপুর


 الجواب باسم ملهم الصِّدق و الصّواب 

ইসলামিক শরিয়াহ মোতাবেক সুদ (ربا) হলো: কোনো অর্থ ঋণ দিয়ে বা বিনিয়োগ করে তার বিপরীতে অতিরিক্ত অর্থ গ্রহণ করা। এটি কোরআন ও হাদীসের স্পষ্ট নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। আর প্রভিডেন্ট ফান্ডের মূল কাঠামো (কর্মচারীর বেতনের অংশ কর্তন + প্রতিষ্ঠানের সমপরিমাণ অবদান) শরীয়তসম্মত। কিন্তু ফান্ড কমিটি যদি জমাকৃত অর্থকে সুদভিত্তিক ট্রেজারি বা বন্ডে বিনিয়োগ করে, তবে সেখানে যে অতিরিক্ত মুনাফা আসে তা সুদ।

সুতরাং, প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনি যে ১০০ টাকা জমা দিয়েছেন এবং প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী ১০০ টাকা প্রদান করেছে, মোট ২০০ টাকাএটি আপনার হালাল অধিকার এবং অতিরিক্ত ২০ টাকা এটি এসেছে সুদভিত্তিক বিনিয়োগ থেকে। তাই শরীয়াহ মোতাবেক এটি হারাম টাকা।

এখন আপনার সুদের টাকা ব্যাপারে করণীয় হলো: অতিরিক্ত হারাম টাকা নিজের বা পরিবারের খরচে ব্যবহার করা যাবে না। এটি দরিদ্র-গরিব, মিসকিন, অসহায় মানুষকে দান করতে হবে কোনো সওয়াবের নিয়ত না করে, বরং অপবিত্র সম্পদ ঝেড়ে ফেলার উদ্দেশ্যে।

 

الادلة الشرعية

(البقرة: 275)

                ﴿وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا﴾

(البقرة: 278)

                                ﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا﴾

(صحیح مسلم: 1598)

                قال رسول اللہ ﷺ: لعن الله آكل الربا وموكله وكاتبه وشاهديه»

(صحیح البخاری: 2639، صحیح مسلم: 143

              قال رسول اللہ ﷺ: لا يحل لها أن تعود إلى زوجها حتى تنكح زوجًا غيره ويذوق عسله»

الفتاوى الهندية (5/325)

 من مال الربا يتصدق به للتخلص منه لا للتقرب

رد المحتار، ج 2، ص385)

الربا يجب صرفه في مصالح المسلمين ولا يحل له الانتفاع به    

و الله اعلم بالصواب

كتبه                 

المجلس المشترك للإفتاء   

بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش