বিষয়:
মুহতারাম মুফতি সাহেব, আমার বাবা মৃত্যুর আগে আমাদের স্থানীয় পারিবারিক নির্ধারিত ওয়াকফকৃত কবরস্থান এর জন্য কিছু টাকা আমার কাছে রেখে গেছেন। যেনো আমাদের এই পারিবারিক কবরস্থানের কাজে খরচ করি। বর্তমানে কবরস্থানের আপাতত উন্নয়ন প্রকল্প কোনো কাজ বাকি নেই আলহামদুলিল্লাহ। খরচ করার মতো কোনো প্রকল্প ও নেই। তাই আপাতত কবরস্থান এর কাজে লাগছে না।
কবরস্থান দায়িত্বরত যারা আছেন তারা আমানাতদার নয়। সঠিক খাতে খরচ করবে না ভবিষ্যতে এবং টাকা তাদের হাতে দিলে থাকবে না। আমানত নষ্ট করে খেয়ে শেষ করে ফেলবে।
এই টাকাগুলো আমার কাছে আছে। এমতাবস্থায় আমি সন্তান হিসেবে বাবার রেখে যাওয়া টাকা কি করবো? জেনেশুনে কবরস্থানে দায়িত্বরতদের কাছে দেবো যারা আমানতের খিয়ানত করবে?
নাকি অন্য খাতে বা অন্য কোনো কবরস্থানে অথবা এমতাবস্থায় আমার করণীয় ইসলামিক শরিয়াহ মোতাবেক বিস্তারিত বিধান জানিয়ে সঠিক পথের সন্ধান দিয়ে সহযোগিতা করবেন। (জাযাকুমুল্লাহ)
নিবেদন
ইকবাল হোসেন
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
শরয়ী দৃষ্টিতে ওয়াকফ সদৃশ্য নির্ধারিত খরচযোগ্য জিনিস আমানত হয়। আর আমিন তথা যার কাছে আমানত রাখা হয়েছে তিনি সেই জিনিসের মালিক হন না। বরং একজন আমিন/মুতাওয়াল্লি যার দায়িত্ব হলো এটি যথাস্থানে খরচ করা। আর এই জিনিস কোনো অবস্থাতেই এমন ব্যক্তিদের হাতে দেওয়া যাবে না যাদের সম্পর্কে খিয়ানতের ভয় বা টাকা নষ্ট করে ফেলার সম্ভাবনা আছে।
সুতরাং আপনার বর্ণনা মতে আপনার কাছে রেখে যাওয়া আপনার বাবার টাকা এটা একটি আমানত। আর আপনি আমিন/মুতাওয়াল্লী হিসেবে আপনার বাবার বলে যাওয়া নির্দিষ্ঠ খাতেই ব্যয় করতে হবে। কিন্তু সেই খাতে ব্যয় করার মত বর্তমানে কোন প্রয়োজনা না থাকলে ও ভবিষ্যতেও কোন প্রয়োজন হবে না মর্মে অনুরূপ ঘনিষ্ঠ খাতে খরচ করতে হবে। তথা আপনাদের পারিবারিক কবরস্থানে খরচ করার মত কোন জরুরত না থাকলে ও ভবিষ্যতে হবে না এমন যদি হয়। তাহলে নিকটস্থ কোন কবরস্ঞানে তা প্রয়োজন অনুযায়ী ব্যয় করবেন।
আর আপনার জানা মতে কবরস্থানের দায়িত্বশীলগণ আমানতদার না হলে তাদের হাতে উক্ত টাকা দেওয়া কোনভাবেই ঠিক হবে না।
الادلة الشرعية
النساء: 58
﴿إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا﴾
سنن ابوداود: رقم الحديث 3535
أَدِّ الأَمَانَةَ إِلَى مَنِ ائْتَمَنَكَ، وَلا تَخُنْ مَنْ خَانَكَ"
الموسوعة الفقهية الكويتية، 44/125
إذا عيّن المال لجهة معينة، ولم يقل ÒوقفتÓفهي وصية بالتصرف لا وقف شرعي
المغني، ابن قدامة: 5/610
"إذا تعذر العمل بشرط الواقف، صُرف إلى أقرب الجهات إليه."
الفتاوى الهندية: 6/214
وإذا علم أنه يخون، لا يجوز دفع المال إليه.
(المغني لابن قدامة، 5/610)
فَإِنْ تَعَذَّرَ الْعَمَلُ بِالشَّرْطِ، صُرِفَ فِي أَقْرَبِ الْأُمُورِ إِلَيْهِ، كَالْوَقْفِ عَلَى الْفُقَرَاءِ، فَإِنْ بَادُوا، صُرِفَ إِلَى فُقَرَاءِ أَقْرَبِ مَوَاضِعِهِمْ.
و الله اعلم بالصواب
كتبه
المجلس المشترك للإفتاء
بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش