প্রশ্ন: কোনো স্বামী নিজেই স্বীকার করল যে, সে তার স্ত্রীকে তালাক দিয়েছে। এ অবস্থায় তালাক প্রমাণের জন্য সাক্ষী প্রয়োজন হবে কি?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, কোনো ব্যক্তি নিজের বিরুদ্ধে তালাকের স্বীকারোক্তি করলে তার স্বীকারোক্তির ভিত্তিতেই তালাক প্রমাণিত হয়। এ ক্ষেত্রে তালাক প্রমাণের জন্য পৃথক সাক্ষীর প্রয়োজন হয় না।সুতরাং: স্বামী যদি স্বেচ্ছায় স্বীকার করে যে, সে স্ত্রীকে তালাক দিয়েছে, তাহলে তার স্বীকারোক্তির ভিত্তিতেই তালাক প্রমাণিত হবে; এর জন্য সাক্ষী আবশ্যক নয়।

 

সূত্র: ফাতাওয়া মাহমুদিয়া, ১৩/৩০৪, ডাভেল।

 

وَاللهُ    أَعْلَمُ   بِالصَّوَابِ

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা