প্রশ্ন:  কোনো সন্তান সাক্ষ্য দিল যে, তার বাবা তার মাকে তালাক দিয়েছে। কিন্তু মা নিজে তালাকের কথা অস্বীকার করছে। এ অবস্থায় সন্তানের সাক্ষ্য গ্রহণ করা হবে কি?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাকের বিষয়ে সন্তানের সাক্ষ্য গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে মা তালাকের দাবি করছে, নাকি তালাক অস্বীকার করছে—তা বিবেচ্য। প্রদত্ত মাসআলা অনুযায়ী, মা যদি তালাক অস্বীকার করে এবং সন্তানরা পিতার তালাক দেওয়ার বিষয়ে সাক্ষ্য দেয়, তাহলে তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে। আর মা নিজেই তালাকের দাবি করলে তার পক্ষে সন্তানদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না।

 

সুতরাং:  মা যদি তালাক অস্বীকার করে, তাহলে পিতার বিরুদ্ধে সন্তানদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। আর মা নিজেই তালাকের দাবি করলে তার পক্ষে সন্তানদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না।

 

সূত্র: ফাতাওয়া মাহমুদিয়া, ১৩/৩০৪, ডাভেল; আল-বাহরুর রায়েক, কিতাবুশ শাহাদাত, ৭/১৩৬, কোয়েটা; আল-ফাতাওয়াল হিন্দিয়্যা, ৩/৪৮২, যাকারিয়া; আল-ফাতাওয়াল ওয়ালওয়ালজিয়্যা, ২/৯৮, মাকতাবাতু দারুল ইমান, সাহারানপুর; আল-মুহিতুল বুরহানি, ৫/১৫৭, নং ৫৪৫৮, আল-মাজলিসুল ইলমি।

 

وَاللهُ   أَعْلَمُ    بِالصَّوَابِ

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা