প্রশ্ন: কোনো স্বামী স্ত্রীকে বলল, ‘তোমাকে অর্ধেক তালাক দিলাম’ অথবা ‘তোমাকে এক-তৃতীয়াংশ তালাক দিলাম।’ এ অবস্থায় কি আংশিক তালাক পতিত হবে, নাকি পূর্ণ এক তালাক পতিত হবে?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাক এমন একটি বিধান, যা বিভাজিত হয়ে আংশিকভাবে কার্যকর হয় না। তাই কেউ স্ত্রীকে অর্ধেক, এক-তৃতীয়াংশ, এক-চতুর্থাংশ বা এক-ষষ্ঠাংশ তালাক দিলেও তা পূর্ণ এক তালাক হিসেবে কার্যকর হবে। একইভাবে পৃথকভাবে একাধিক অংশ উল্লেখ করলে বাক্যের সংযোগ ও প্রয়োগ অনুযায়ী একাধিক তালাকও পতিত হতে পারে।
সুতরাং: স্বামী যদি স্ত্রীকে অর্ধেক বা এক-তৃতীয়াংশ তালাক দেয়, তাহলে আংশিক তালাক নয়; পূর্ণ এক তালাক পতিত হবে। তবে একাধিক অংশ উল্লেখ করে একাধিক তালাকের শব্দ প্রয়োগ করলে তার হুকুম বাক্যের ধরন অনুযায়ী নির্ধারিত হবে।
সূত্র: আল-হিদায়া, ২/৩৮০, আল-মাকতাবাতুন নাইমিয়্যাহ, দেওবন্দ; ফাতহুল কাদির, ১৪/১৩–১৪, যাকারিয়া; আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, ৪/৪৭৩–৪৭৪, যাকারিয়া; আল-বাহরুর রায়েক, ৩/২৬৩,
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা